Science Class

Science Class Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Science Class, Educational consultant, Faridpur.

06/07/2025
11/03/2025
Nature
22/09/2024

Nature

22/09/2024

আলোর বেগে গতিশীল ঘড়ি কম সময় দেয়
12/04/2024

আলোর বেগে গতিশীল ঘড়ি কম সময় দেয়

নবম শ্রেণির বিজ্ঞান বই এর ‘’আধুনিক পদার্থ বিজ্ঞান ‘’অধ্যায় টি অনেকের কাছে অনেক কঠিন মনে হয়েছে।আমি চেষ্টা করেছি অনেক সহ...
12/04/2024

নবম শ্রেণির বিজ্ঞান বই এর ‘’আধুনিক পদার্থ বিজ্ঞান ‘’
অধ্যায় টি অনেকের কাছে অনেক কঠিন মনে হয়েছে।আমি চেষ্টা করেছি অনেক সহজ ভাবে উপস্থাপন করার জন্য

নতুন কারিকুলাম ক্লাস নাইন এর সাধারণ গণিতের সম্পূর্ণ সমাধান করা হয়েছে।একটি নমুনা দেয়া হলো।আসা করি অনেক সহজ ভাবে উপস্থাপ...
12/04/2024

নতুন কারিকুলাম ক্লাস নাইন এর সাধারণ গণিতের সম্পূর্ণ সমাধান করা হয়েছে।একটি নমুনা দেয়া হলো।আসা করি অনেক সহজ ভাবে উপস্থাপন করা হয়েছে।

ঈদ মোবারক
11/04/2024

ঈদ মোবারক

ক্রান্তি  কোন কাকে বলে?আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যাওয়ার সময়  আপতন কোণের যে মানের জন্য ,প্রতিসরন কোণ ৯০ ডিগ্...
19/10/2023

ক্রান্তি কোন কাকে বলে?

আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য ,প্রতিসরন কোণ ৯০ ডিগ্রী হয় সেই আপতন কোণকে সংকট বা ক্রান্তি কোণ বলে।

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?

আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তি কোণের এর চেয়ে বড় মানের কোণে আপতিত হয় তখন প্রতিসরণের পরিবর্তে আলোকরশ্মি সম্পূর্ণরূপে ঘন মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্রানুযায়ী প্রতিফলিত হয়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।

25/08/2023

জারণ সংখ্যা কাকে বলে?

জারণ সংখ্যাঃ যৌগ গঠনের সময় একটি মৌল অপর মৌলের সাথে যুক্ত হতে যে কয়টি ইলেকট্রন আদান প্রদান করে সেই আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যাকে জারণ সংখ্যা বলে।

জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ এবং শূন্য হতে পারে। একটি মৌলের একাধিক জারণ সংখ্যা হতে পারে। একে পরিবর্তনশীল জারণ সংখ্যা বলে।

যেসব মৌলের জারণ সংখ্যা মনে রাখা প্রয়োজন তা নিম্নরূপঃ

১. চার্জ নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা শূন্য হয়।
যেমনঃ Na ; K ; Mg ; Ca ; Fe ইত্যাদি। ২. দ্বি-মৌলিক গ্যাসের জারণ সংখ্যা শূন্য।
যেমনঃCl₂ ; Br₂ ; I₂ ; N₂ ; O₂ ; F₂ ; H₂ ইত্যাদি।

৩. নিষ্ক্রিয় গ্যাসের জারণ সংখ্যা শূন্য।
যেমনঃ He ; Ne ; Ar ; Kr ; Xe ; Rn.

৪. গ্রুপ- 1 এর মৌল সমূহের জারণ সংখ্যা +1.
যেমনঃ H ; Li ; Na ; K ; ইত্যাদি।

৫. গ্রুপ -2 এর মৌলসমূহের জারণ সংখ্যা +2.
যেমনঃ Be ; Mg ; Ca ইত্যাদি।

৬. গ্রুপ -17 মৌলসমূহের জারণ সংখ্যা -1.
যেমনঃ Cl₂ ; Br₂ ; I₂ ; F₂.

৭. গ্রুপ -16 মৌলসমূহের জারণ সংখ্যা -2.
যেমনঃ O₂ ; S ইত্যাদি।

৮. সাধারণ অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -2. যেমনঃ Na₂O,MgO ; CaO ; ইত্যাদি।

পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1. যেমনঃ H₂O₂ ; Na₂O₂ ইত্যাদি।
আবার সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা - 1/2. যেমনঃ NaO₂ ; KO₂ ইত্যাদি।

৯. হাইড্রোজেন যদি অধাতুর সঙ্গে যুক্ত থাকে তবে জারণ সংখ্যা +1 হয়। যেমনঃ HCl ; HBr ; HI ; H₂O ইত্যাদি।
আবার হাইড্রোজেন ধাতুর সঙ্গে যুক্ত থাকলে জারণ সংখ্যা -1 হয়।
যেমনঃ NaH ; CaH₂ ; LiH ইত্যাদি।

একটি যৌগের মোট জারণ সংখ্যার পরিবর্তন শূন্য হয়।
KMnO₄ যৌগটিতে Mn এর জারণ সংখ্যা
Mn => +1 + Mn + (- 2) x 4 =0
=> +1 + Mn - 8 = 0
=> Mn - 7 = 0
=> Mn = +7

যৌগটি আধান নিরপেক্ষ হওয়ায় সমান চিহ্নের পরে শূন্য হয়েছে। পটাশিয়াম গ্রুপ-1 এর মৌল হাওয়ায় এর জারণ সংখ্যা +1 এবং অক্সিজেনের জারণ সংখ্যা -2.অতএব KMnO₄ যৌগটিতে Mn এর জারণ সংখ্যা +7.

MnO₄- যৌগটিতে Mn এর জারণ সংখ্যা

=> Mn + (- 2) x 4 = -1
=> Mn - 8 = -1
=> Mn = -1 +8
=> Mn = +7

যৌগটি আধান -1 হওয়ায় সমান চিহ্নের পরে -1 হয়েছে।
FeCl₃ যৌগটিতে Fe এর জারণ সংখ্যা
=> Fe + (-1)x 3 = 0
=> Fe - 3 = 0
=> Fe = + 3

যৌগটি আধান নিরপেক্ষ হওয়ায় সমান চিহ্নের পরে শূন্য হয়েছে। Cl গ্রুপ -17 এর মৌল হাওয়ায় এর জারণ সংখ্যা -1.

K₂Cr₂O₇ যৌগটিতে Cr এর জারণ সংখ্যা
=> (+1)x 2 +2Cr + (-2)x 7 = 0
=> +2 +2Cr - 14 = 0
=> 2Cr - 12 = 0
=> Cr = +6

K₂Cr₂O₇ যৌগটিতে Cr এর জারণ সংখ্যা +6.

N₂O যৌগটিতে N এর জারণ সংখ্যা
=> 2N + (-2) = 0
=> 2N -2 = 0
=> 2N = +2
=> N = +1.

N₂O যৌগটিতে N এর জারণ সংখ্যা +1.

Address

Faridpur
7800

Telephone

+8801810880000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Science Class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Science Class:

Shortcuts

Share