26/06/2025
ভালোবাসা ও সম্মানের বন্ধনে বাঁধা এক প্রিয় অধ্যায়... 🏫❤️💜
২০২০ সাল থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত আমি এই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। সময়টা ছিল শেখার, গড়ার আর ভালোবাসার। আজ আমি কক্সবাজারে একটি এনজিওতে কাজ করছি, কিন্তু স্কুলের সঙ্গে হৃদয়ের যে বন্ধন গড়ে উঠেছিল তা আজও অটুট।
হৃদয় ছুঁয়ে যায়, যখন দেখি এখনো স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমার জন্য একটি পুরস্কার বরাদ্দ রাখা হয়। এমনকি প্রিয় হেড স্যার আমার জন্য তৈরি করেছেন সহকারী শিক্ষকের পরিচয়পত্রও!
এই ভালোবাসা, এই সম্মান—এই তো জীবনের সেরা প্রাপ্তি। 🙏💐
শুধু চাকরি ছিল না, ছিল এক পরিবার, এক স্মৃতিময় অধ্যায়।
শিক্ষকদের, সহকর্মীদের এবং সকল শিক্ষার্থীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা।
একবার শিক্ষক, চিরকাল শিক্ষক...