Talimul Ummah Academy, Faridpur.

Talimul Ummah Academy, Faridpur.

Share

একটি অভিজাত শ্রেণীর শিশুশিক্ষা প্রতিষ্ঠান।
(প্লে-পঞ্চম ও হিফজুল কুরআন)

11/06/2026

আসসালামু আলাইকুম
এতদ্বারা তালিমুল উম্মাহ্ নূরানী একাডেমীর সকল ছাত্র/ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৬/২০২৬ (শনিবার) সাপ্তাহিক পরীক্ষা না থাকায় প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রোজ রবিবার থেকে যথাসময়ে ক্লাসসহ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম চলবে, ইনশাআল্লাহ।

[বি. দ্র. ১৩/০৬/২০২৬ শনিবার সন্ধ্যায় আরবি ক্লাস চালু থাকবে।]

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ
তালিমুল উম্মাহ্ নূরানী একাডেমি
কমলাপুর, ফরিদপুর।

06/06/2026

আসসালামু আলাইকুম
এতদ্বারা তালিমুল উম্মাহ্ নুরানী একাডেমীর সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে আগামী ০৭/০৬/২০২৬ ইং (রবিবার) থেকে আমাদের প্রতিষ্ঠানের ক্লাসসহ সকল কার্যক্রম পুনরায় নিয়মিতভাবে শুরু হতে যাচ্ছে,ইনশা আল্লাহ।
​আগামীকাল সকাল ০৮:০০ ঘটিকা থেকে যথারীতি ক্লাস শুরু হবে।
নার্সারীর সময় ১১.০০ টা
​অতএব, সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে স্কুল ইউনিফর্ম পরিধান করে এবং প্রয়োজনীয় বই-খাতা সহ ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

সম্মানিত অভিভাবকদের অনুরোধ করা যাচ্ছে, আপনারা আপনাদের সন্তানদের সময়মতো প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে সহযোগিতা করবেন।

[বি: দ্র: শুধুমাত্র আগামীকাল রবিবার সকল শ্রেণীর হাফ ক্লাস করার পর ছুটি দেওয়া হবে।
হাফ ক্লাসের ছুটির সময়সূচী অফিস থেকে জেনে নিতে পারবেন]

Photos from Talimul Ummah Academy, Faridpur.'s post 23/05/2026

📢 সতর্কতামূলক নোটিশ

প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ,

আসন্ন ঈদের লম্বা ছুটিতে তোমরা সবাই আনন্দের সাথে সময় কাটাবে—এটাই আমাদের প্রত্যাশা। তবে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার তোমাদের পড়াশোনা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার, দীর্ঘ সময় গেম খেলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

📚 অপরদিকে, অবসর সময়ে বই পড়ার অভ্যাস তোমাদের জ্ঞান বৃদ্ধি, সুন্দর চিন্তাভাবনা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই ঈদের ছুটিতে প্রতিদিন কিছু সময় ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে।

সকলের জন্য রইলো ঈদের শুভেচ্ছা।
✨ ঈদ মোবারক ✨

21/05/2026

“যতক্ষণ একজন ব্যক্তি অন্য একজন মানুষের কল্যাণে নিয়োজিত থাকে, ততক্ষণ আল্লাহও তার কল্যাণে নিয়োজিত থাকেন।”
— (মুসলিম, ৪/২০৭৪)

19/05/2026

১ম সাময়িক পরীক্ষার খাতা দেখার সময়সূচী:
আগামী ২১/০৫/২০২৬ রোজ বৃহস্পতিবার
শ্রেণি: প্লে, প্রথম ও দ্বিতীয় সকাল ৮.০০টা থেকে ৮.৩০ মিনিট পর্যন্ত।

শ্রেণি: নার্সারি, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সকাল ৯.০০টা থেকে ৯.৩০ মিনিট পর্যন্ত।

#নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষার খাতা দেখতে হবে।

14/05/2026

আসসালামু আলাইকুম,
সম্মানিত অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামী ১৫ ও ১৬ তারিখ রোজ: শুক্রবার ও শনিবার প্রতিষ্ঠান বন্ধ থাকবে ।

#আগামী ১৭/৫/২৬ রোজ রবিবার থেকে নিয়মিত ক্লাস চলবে, ইনশাআল্লাহ।

Photos from Talimul Ummah Academy, Faridpur.'s post 12/05/2026

প্রথম সাময়িক পরীক্ষা (মৌখিক)-২০২৬

Photos from Talimul Ummah Academy, Faridpur.'s post 09/05/2026

প্রথম সাময়িক পরীক্ষা (লিখিত)-২০২৬

02/05/2026

১ম সাময়িক পরীক্ষার রুটিন-২০২৬

01/05/2026

# #ক্লাস, টিফিন ও সাপ্তাহিক পরীক্ষার সময়সূচী:
আগামী ৩/৫/২০২৬ রোজ রবিবার থেকে বুধবার

শ্রেণি: প্লে সকাল ৮.০০টা থেকে ১০.৫০ মিনিট পর্যন্ত।

শ্রেণি: নার্সারি ১১.০০টা থেকে ১.২৫ মিনিট পর্যন্ত।

শ্রেণি: প্রথম ও দ্বিতীয় সকাল ৮.০০টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত।

শ্রেণি: তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সকাল ৭.৩০ থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত।

# #বৃহস্পতিবার ছুটির সময়সূচি:
শ্রেণি: প্লে ছুটি ১০.১০ মিনিটে

শ্রেণি: নার্সারী ক্লাস ১০.২০ মিনিটে আর ছুটি ১২.২০ মিনিটে।

শ্রেণি: প্রথম ও দ্বিতীয় ছুটি ১১.২০ মিনিটে।

শ্রেণি: তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ছুটি ১০.২০ মিনিটে।

#টিফিন:
#প্লে, প্রথম ও দ্বিতীয় ৯.২০ থেকে ৯.৪০ মিনিট পর্যন্ত।
#নার্সারি শ্রেণীর টিফিন নেই।
#শ্রেণি: তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সকাল ৯.০০ টা থেকে ৯.৪০ মিনিট পর্যন্ত।

সাপ্তাহিক পরীক্ষা: প্লে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সকাল ৮.০০ টা থেকে শুরু।
নার্সারি: সকাল ৯.০০টা থেকে শুরু।

Want your school to be the top-listed School/college in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Komlapur Matia Gorosthan
Faridpur
7800

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 08:00 - 15:00
Wednesday 08:00 - 15:00
Thursday 08:00 - 13:00
Saturday 08:00 - 13:00
Sunday 08:00 - 15:00