Effort Coaching Center

Effort Coaching Center Privet Coaching Center

25/11/2024
রিশাদের ঝড়ো ব্যাটিং ছিল দেখার মতো...
18/03/2024

রিশাদের ঝড়ো ব্যাটিং ছিল দেখার মতো...

  Exam 2023
13/06/2023

Exam 2023

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি #৫ টি বোর্ড এর (১৪/০৫/২০২৩) পরিক্ষা স্থগিত করল যথা চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, মাদ্রাসা ...
13/05/2023

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি #৫ টি বোর্ড এর (১৪/০৫/২০২৩) পরিক্ষা স্থগিত করল যথা চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড।

10/05/2023

৪৫তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলা সাহিত্য
🌊জীবনানন্দ দাশকে চিত্ররূপময় কবি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
🌊বঙ্কিম চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস 'কৃষ্ণকান্তের উইল 'এর কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী রোহিনী।
🌊পল্লীকবি জসীমউদদীন রচিত উপন্যাস 'বোবাকাহিনী' এর চরিত্রসমূহ-আজাহের,বছির।
🌊"একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু" পঙক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
🌊জীবন-সঙ্গীত কবিতাটির রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 'আমার পরিচয়' কবিতাটির রচয়িতা- সৈয়দ শামসুল হক।
🌊"অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?" পঙক্তিটির রচয়িতা সুধীন্দ্রনাথ দত্ত।
🌊মমতাজ উদ্দিন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক-কী চাহ শঙ্খচিল, বকুলপুরের,স্বাধীনতা সাত ঘাটের কানাকড়ি।
🌊মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জীবন আমার বোন' এর রচয়িতা মাহমুদুল হক।
🌊"এই পদ্মা এই মেঘনা এই যমুনা"গানটির গীতিকার আবু জাফর।
🍁কণ্ঠস্বর সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন আব্দুল্লাহ আবু সায়ীদ।
🍁আবুল হোসেন ও কাজী মোতাহার হোসেনের সম্পাদনায় শিখা পত্রিকাটি প্রকাশিত হয় ১৯২৭ সালে।
🍁কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙ্গল পত্রিকাটি প্রকাশিত হয় ১৯২৫ সালে।
🍁কল্লোল সাহিত্য পত্রিকাটি প্রকাশিত হয় কলকাতা থেকে, ১৯২৩ সালে।
🍁চতুষ্কোণ উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়।
🍁বউ ঠাকুরানীর হাট ও রাজর্ষি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক উপন্যাস।
🍁রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় ১৯১০ সালে।
🍁১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে একুশে পদক সম্মাননায় ভূষিত করেন।
🍁পল্লীকবি জসীমউদ্দীন রচিত নাটক-পদ্মাপার,মধুমালা,পল্লীবধূ,গ্রামের মেয়ে,আসমান সিংহ,বেদের মেয়ে।
🍁'উত্তীর্ণ পঞ্চাশে'কাব্যগ্রন্থের রচয়িতা সানাউল হক।
🍁'বিদীর্ণ দর্পণে মুখ'কাব্যগ্রন্থের রচয়িতা আহসান হাবীব।
🍁শামসুর রহমান রচিত ইলেক্ট্রার গান'কবিতায় মিথের আড়ালের দ্যোতিত হয়েছে পিতৃহারা বঙ্গবন্ধু কন্যার আবেগ।
🍁নদীর ভিতরে নদী,দ্বিতীয় ভাঙ্গন,মিথ্যেবাদী রাখাল- কাব্যগ্রন্থেগুলোর রচয়িতা আল মাহমুদ।
🍁হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থগুলো-বিমুখ প্রান্তর, আর্ত শব্দাবলী, অন্তিম শরের মতো, যখন উদ্যত সঙ্গীন,শোকার্ত তরবারী,ভবিষ্যতের বাণিজ্য তরী।
🍁ভিটেমাটি নাটকটির রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়।
🍁সৈয়দ ওয়ালীউল্লাহর ইংরেজি ভাষায় রচিত দুটি রচনা-How to cook beans, The Ugly Asian.
🍄পল্লী সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অসাম্প্রদায়িকতা।
🍄মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের কালজয়ী কাব্যগ্রন্থগুলি হলঃনুরনামা,নসিহতনামা, লালমতি,সয়ফুলমুলুক,শিহাবউদ্দিননামা।
🍄'বিদীর্ণ দর্পণের মুখ' কাব্যগ্রন্থটির রচয়িতা আহসান হাবীব।
🍄পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ফকির গরীবুল্লাহ
🍄"আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি হাসি"চরণটি বিদ্রোহী কবিতার।
🍄বাংলা সাহিত্যের সচেতন ছোটগল্পকার স্বর্ণকুমারী দেবী।(রচনা নবকাহিনী)
🍄বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল ছোটগল্প।
🍄রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প গুলো মূলত কাব্যধর্মী।
🍄বুদ্ধদেব বসুর ছোটগল্প-হাওয়া বদল।
🍄শামসুদ্দিন আব্বু আবুল কালামের গল্পগ্রন্থ- পথ জানা নেই,দুই হৃদয়ের তীর, শাহের বানু।
🍄ডাকহরকরা গল্পটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
🍄প্রভাতকুমার মুখোপাধ্যায়ের রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থঃ নবকথা,ষোড়ষী,গহনার বাক্স, বিলাসিনী, নতুন বই।
🍄ভাষা আন্দোলন ভিত্তিক আর্তনাদ উপন্যাসের রচয়িতা শওকত ওসমান।
সৈয়দ শামসুল হক (১৯৩৫- ২০১৬)
🥭সৈয়দ শামসুল হকের আঞ্চলিক ভাষারীতিতে রচিত কাব্যগ্রন্থ-পরানের গহীন ভিতর।
🥭তার 'খেলারাম খেলে যা' উপন্যাস কে বলা হয় পিন-আপ-নভেল।
🥭সৈয়দ শামসুল হকের প্রবন্ধ- হৃৎ কলমের টানে।
🥭সৈয়দ শামসুল হকের গল্প- তাস,শীত বিকেল,রক্ত গোলাপ,আনন্দের মৃত্যু প্রাচীন বংশের নিঃস্ব সন্তান, জলেশ্বরীর গল্প।
🥭সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের উপন্যাস- বৃষ্টি ও বিদ্রোহীগণ,ত্রাহী, তুমি সেই তরবারি, একমুঠো জন্মভূমি,নিষিদ্ধ লোবান, এক মহিলার ছবি, নীল দংশন, খেলারাম খেলে যা, মৃগয়ায় কালক্ষেপ।
🥭সৈয়দ শামসুল হকের কাব্যগ্রন্থ-বৈশাখে রচিত পংক্তিমালা,অগ্নি ও জলের কবিতা,নাভিমূলে ভাস্মাধার,পরানের গহীন ভিতর।
🥭সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য-পায়ের আওয়াজ পাওয়া যায়,নুরুলদীনের সারা জীবন, ঈর্ষা,যুদ্ধ এবং যুদ্ধ,গণনায়ক।

2023 SSC পরীক্ষার সময়সূচি❤️
09/05/2023

2023 SSC পরীক্ষার সময়সূচি❤️

  হিসাববিজ্ঞান
09/05/2023

হিসাববিজ্ঞান

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Effort Coaching Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category