বাংলার শোলক

বাংলার শোলক .

15/08/2022

কৃষ্ণারডাংগী উচ্চ বিদ্যালয়ের হল রুমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

একটি বিখ্যাত গানের স্রষ্টা("আমার ভাইয়ের রক্তে রাংগানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি?)আবদুল গাফফার চৌধুরী আর নেই।ইন...
19/05/2022

একটি বিখ্যাত গানের স্রষ্টা("আমার ভাইয়ের রক্তে রাংগানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি?)আবদুল গাফফার চৌধুরী আর নেই।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

02/05/2022

ছোট করে একটি ঈদের গান লিখলাম আর গাইলাম।জামাতের জন্য প্রস্তুত আমাদের মসজিদ,রাতের দৃশ্য। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ মোবারক।

23/04/2022

কুঞ্জনগর বাজার ট্যুর ক্লাব নিয়ে আমার লেখা একটি গান গাইলাম। মতামত জানাবেন।
ক্লাবের আহবায়ক হিসেবে আজ নতুন কমিটি গঠন করে দিলাম।
সভাপতি -মোঃ বাবলু শেখ।
সাধারণ সম্পাদক -মোঃ দ্বীন ইসলাম।
কোষাধ্যক্ষ -প্রদীপ কুমার ভৌমিক।।

পবিত্র রমজানের শেষ ১০ দিন শুরু হলো, শুরু হলো নাজাতেরও ১০ দিন।১০ জনকে আল্লাহ পাক আমাদের মসজিদে ইত্তেকাফে বসার তৌফিক দিয়েছ...
22/04/2022

পবিত্র রমজানের শেষ ১০ দিন শুরু হলো, শুরু হলো নাজাতেরও ১০ দিন।১০ জনকে আল্লাহ পাক আমাদের মসজিদে ইত্তেকাফে বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ!! রমজানের শেষ ১০ দিনেই শবই কদরের মহিমান্বিত রজনীটি খুঁজে পাওয়া যায়। ইত্তেকাফে বসা আল্লাহর বান্দাদের আল্লাহ পাক যেন এর উত্তম প্রতিদান দান করেন। ছুম্মা আমীন।!

আজ ১৯ এপ্রিল কৃষ্ণারডাংগী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হলো।নব নির্বাচিত সভাপতি আমার হাইস্ক...
19/04/2022

আজ ১৯ এপ্রিল কৃষ্ণারডাংগী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হলো।নব নির্বাচিত সভাপতি আমার হাইস্কুল জীবনে শ্রদ্ধেয় শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোঃ ইউনুস আলী মন্ডল স্যারের সভাপতিত্বে সভায় সকল অভিভাবক সদস্য, সকল শিক্ষক প্রতিনিধির উপস্থিতিতে অত্যন্ত প্রানবন্ত, গঠনমূলক এবং সময়োপযোগী আলোচনান্তে সভার কাজ সু - সম্পূর্ণ ভাবে সমাপ্তি হয়। সকলেই দোয়া করবেন, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি সম্মানিত সভাপতির নেতৃত্বাধীন ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে নিয়ে যাতে করে বিদ্যালয়টিকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন।আমীন।

আজ শনিবার, সাপ্তাহিক ছুটির দিন। ২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের খোঁজ নিতে হোম ভিজিটের একটি অংশ। সংগে ছিল অভিভাবক সদস্য ...
16/04/2022

আজ শনিবার, সাপ্তাহিক ছুটির দিন। ২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের খোঁজ নিতে হোম ভিজিটের একটি অংশ। সংগে ছিল অভিভাবক সদস্য উদয়ন চক্রবর্তী।২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক।

ঝড়ে না পড়ে বাতাস বিহীন আজকের সকালে গাজগাহা মধ্যপাড়ায় তাজা নারিকেল গাছ চাপায় কিস্তি নিতে এসে আশা এনজিওর এক নারী কর্মীর নি...
09/04/2022

ঝড়ে না পড়ে বাতাস বিহীন আজকের সকালে গাজগাহা মধ্যপাড়ায় তাজা নারিকেল গাছ চাপায় কিস্তি নিতে এসে আশা এনজিওর এক নারী কর্মীর নিদারুণ করুন মৃত্যু হয়েছে।
সৃষ্টিকর্তা যার যেখানে, যেভাবে, যেদিন,যে মুহুর্তে মৃত্যু লিখেছেন তার সেভাবেই মৃত্যু হবে। জানা গেছে বরাবরই সে এ-ই বাড়ির বাহির উঠানে কিস্তি নিতে বসে।আজ সে ভিতর বাড়ির দুই ঘরের মাঝে চেয়ার পেতে বসে সদস্যদের নিকট থেকে কিস্তি নিচ্ছিল এমন সময় পড়ল পড়ল বলে সদস্যরা কোনক্রমে সড়তে পারলেও পিছন দিকে থাকা গাছটি ঠিক এনজিও কর্মীর উপর পতিত হয় দুই ঘরের মাঝে সরু গলি বরাবর। বসে থাকা চেয়ারটা খন্ড-বিখন্ড, নিমিষেই লাশে পরিণত হল দুই সন্তানের জননী আশা এনজিওর এ-ই মাঠ কর্মী। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

ঐতিহাসিক কৃষ্ণারডাংগী উচ্চ বিদ্যালয়ের সু-প্রশস্ত বিশাল প্রাংগণে শতাধিক বছরের ঐতিহ্যবাহী গজারিয়ার বারুণী (মেলা) বাজারের ক...
31/03/2022

ঐতিহাসিক কৃষ্ণারডাংগী উচ্চ বিদ্যালয়ের সু-প্রশস্ত বিশাল প্রাংগণে শতাধিক বছরের ঐতিহ্যবাহী গজারিয়ার বারুণী (মেলা) বাজারের কিছু স্থিরচিত্র।
★(বারুনীর বিবরণীতে 'ব'র বেশি ব্যবহার।) বাল্যকালে বারুনী বাজার বসার বিশ-বাইশ দিন বাকি থাকতেই বুকের বাম দিকে দিল থেকে বির-বিরে ব্যাকুলতা বেরিয়ে আসত, বিশেষ করে বোন, বড় ভাই ও বাবা বরাবর। বিষয়ঃ বিশ টাকার বাসনা। বাবার বে-আইনি, বেশামাল বকাবকি বাস্তব বিরোধী বা বাক-বিতন্ডা বলে মনে হতো তখন। বেচারি মা বাহু বন্ধনে বুকে জড়িয়ে আঁচলে বাধা বার টাকা দিয়ে বলতো হুড় বাধার আগেই বাড়ি বরাবর দিবি দৌড়। বারুনীর টানে বেবাক বিতন্ডা বেমালুম ভুলে গিয়ে বেড়িয়ে যেতাম বন্ধুর বাড়ি হয়ে বারুন বাজার।বারো আনার বাশী, বার টাকার বাতাশা,বিন্নী ধানের খই,বক সাদা বাটের চাকু কেনার বায়না যেন বাৎসরিক ব্যাপার।
বৈশ্বিক (করোনা) বিষয়ে বারুন বাজার বন্ধ ছিল।বরাবরই বহুদিন বারুণে আসিনা,বসিনা, বন্ধুরাও বকে।
"এবারতো বারুন, বসেছে দারুণ! বাড়ির বাগানে!...

17/03/2022

আজ ১৭ মার্চ, একুশে পদক প্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ড. মো.আব্দুস সাত্তার মন্ডলের উপস্থিতিতে কৃষ্ণারডাংগী উচ্চ বিদ্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংগালী, বাংলার অবিসংবাদিত নেতা, মহাকালের মহানায়ক, উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের স্থপতি বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস -২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো। ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি জনাব ইউনুচ আলী মন্ডলের সভাপতিত্বে, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,অন্যান্য অভিভাবক সদস্যবৃন্দ,চেয়ারম্যান জনাব কাইমদ্দিন মন্ডল, মেম্বারবৃন্দ,গণ্যমান্য ব্যাক্তি ,শিক্ষক -শিক্ষিকা এবং ছাত্র -ছাত্রীদের উপস্থিতিতে এ-ই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

রাধানগর নিবাসী রামনগর ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আব্দুল খালেক মাস্টার (স্যার) পৃথিবীর মায়া ছেড়ে চির বিদায় নিলেন...
10/03/2022

রাধানগর নিবাসী রামনগর ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আব্দুল খালেক মাস্টার (স্যার) পৃথিবীর মায়া ছেড়ে চির বিদায় নিলেন,ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি আমাদের প্রিয়জন,ড.মো.মিজানুর রহমান, ড.মো.সাহিদুজ্জামান এবং রেজাউল করিমের বাবা।আল্লাহ পাক যেন আমাদের প্রিয় মানুষটিকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। 🤲🏼

07/03/2022

কিছু ঐতিহাসিক তারিখ ও কিছু কাকতালীয় বিষয় নিয়ে ২০২১ সালে আমার লেখা ও আবৃত্তি করা একটা কবিতা।

Address

Gajgaha Molla Bari Sorok
Faridpur
7821

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার শোলক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share