26/08/2026
🎓 SSC-২৬ ব্যাচের GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।
যারা এই সংবর্ধনায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিচের লিংকে ঢুকে রেজিস্ট্রেশন কনফার্ম করো-
https://forms.gle/af7HfYF4nE8dkrYK9
দীর্ঘদিনের অধ্যবসায়, নিরলস পরিশ্রম, আত্মবিশ্বাস এবং স্বপ্নকে সঙ্গে নিয়ে SSC-২৬ ব্যাচের শিক্ষার্থীরা পেরিয়ে এসেছে তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
এই ব্যাচের যে সকল কৃতি শিক্ষার্থী GPA-5 অর্জন করে নিজেদের মেধা ও পরিশ্রমের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে, তাদের এই অসামান্য সাফল্যকে সম্মান জানাতেই আমাদের এই বিশেষ আয়োজন।
তোমাদের অর্জন আমাদের আনন্দিত ও গর্বিত করেছে। একটি ভালো ফলাফল শুধু একটি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়—এর পেছনে রয়েছে তোমাদের অগণিত নির্ঘুম রাত, নিয়মিত অধ্যয়ন, পরিবারের প্রত্যাশা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং সর্বোপরি তোমাদের নিজের অদম্য প্রচেষ্টা।
আমরা বিশ্বাস করি, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে।
তোমাদের সাফল্য হোক আগামী দিনের আরও বড় সাফল্যের অনুপ্রেরণা।
স্বপ্ন দেখো, নিজেকে প্রস্তুত করো এবং এগিয়ে চলো তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যের পথে।
SSC-২৬ ব্যাচের সকল GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুন্দর আগামীর জন্য রইল আমাদের আন্তরিক দোয়া ও শুভকামনা। ❤️
আয়োজনে,
প্রকৌশলী কাজী শফিকুল ইসলাম।
(৩৮ তম বিসিএস), বিভাগীয় প্রধান - ICT,
সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর।
📍 ভেন্যু- বাড়ি # ৩৮ (এলিট টাওয়ার),
সারদা সুন্দরী কলেজ রোড, ঝিলটুলি, ফরিদপুর।
সময়: ৩১ আগস্ট, সোমবার সকাল ১০ টায়।
যোগাযোগ: 01316220736
01974606909
(ফুচকার দোকান "আকাশ স্টোর" এর সাথে সাদা ১০ তলা বিল্ডিং এর ২য় তলায়)