11/08/2026
এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি:
নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়
প্রতিষ্ঠাঃ ১৯৬৪ খ্রি. কশবামাজাইল,পাংশা,রাজবাড়ী।
EIIN: ১১৩৩৩০ মোবাইলঃ ০১৩০৯-১১৩৩৩০
11/08/2026
এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি:
10/08/2026
অভিনন্দন ও শুভকামনা।
05/08/2026
০৫ আগষ্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষ্যে উক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন।
04/08/2026
আগামী ১০ আগস্ট রোজ সোমবার।
27/07/2026
সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পাংশায় আলোচনা সভা অনুষ্ঠিত
সাকী মাহবুব,পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে বিদ্যালয়ের মশিয়ার রহমান মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র মণ্ডল।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান এবং এসআই শাহরিয়ার হাসান। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি এবং বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা শিক্ষার্থীদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা সচেতনতামূলক এ আয়োজনকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিমত প্রকাশ করেন।
27/07/2026
🚔 সচেতনতামূলক বার্তা 📢
👮♂️ আজ পাংশা উপজেলা মডেল থানার পক্ষ থেকে ২ জন সম্মানিত এস.আই. আমাদের প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন।
তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক আলোচনা করেন এবং জানান যে— 👇
👧❌ বাল্যবিবাহ রোধ 🚫 ইভটিজিং প্রতিরোধ 💊❌ মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা ⚖️ যেকোনো আইনি সমস্যা বা পরামর্শের জন্য পুলিশ সর্বদা সহযোগিতায় প্রস্তুত।
📞 এছাড়াও, যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার আহ্বান জানান।
🤝 আসুন, সবাই মিলে একটি নিরাপদ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।
🙏 ধন্যবাদ। 🌸
26/07/2026
🎓📚 বিদ্যালয়ে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অব্যাহত রয়েছে। 🏃♂️🎭🎨⚽🎤
তুমুল বৃষ্টি... 🌧️☔⛈️☂️ ২৩.০৭.২৬ (বৃহস্পতিবার)
21/07/2026
পাংশা উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় ক্রীড়া সামগ্রী, স্যানেটারী ন্যাপকিন, হাইজিন সামগ্রী, হারমোনিয়াম ইত্যাদি পাওয়া গিয়েছে যা খুব দ্রুতই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। সকল শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
16/07/2026
জুলাই শহীদের স্মরণে বিদ্যালয়ে দোয়ার অনুষ্ঠান। 🤲🤲🤲