Golden HSC - গোল্ডেন এইচএসসি

Golden HSC - গোল্ডেন এইচএসসি

Share

HSC শিক্ষার্থীদের ভালো রেজাল্ট ও ভবিষ্?

Photos from Golden HSC - গোল্ডেন এইচএসসি's post 01/05/2023
Photos from Golden HSC - গোল্ডেন এইচএসসি's post 01/05/2023

শিক্ষার্থী-উন্নয়নে কাজ করছে ‘গোল্ডেন স্টুডেন্টস’
মোহাম্মদ অংকন, দৈনিক প্রতিদিনের সংবাদ, সোমবার, ০১ মে ২০২৩

শিক্ষাপ্রতিষ্ঠান শুধু মানুষকে পাঠ্যবইয়ের জ্ঞান শেখায় না, নেতৃত্ব ও সামাজিক কাজের গুণাবলি অর্জনের পথও বাতলে দেয়। তবে সবাই যে সামাজিক কাজের খাতায় নাম লেখায়, তাও নয়। ব্যতিক্রম থাকে দু-একজন। তেমনই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ব্যতিক্রম এক তরুণের নাম এস এম নুর ইসলাম। তার পিতার নাম আবুল খায়ের শেখ। ২২ বছরের এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে অনার্স ৩য় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক সামাজিক সংগঠন ‘গোল্ডেন স্টুডেন্টস’ গড়ে তুলে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন। সংগঠনের অন্যরা হলো আকরাম হোসেন হিসাম, আলাউদ্দিন মুন্সি, মামুন হোসেন, ওয়াসি আরাফাত, শিউলী বিশ্বাস, শায়লা রেজা রিতু, মনীষা মন্ডল, শাপলা বিশ্বাস প্রমুখ। সারা দেশে সাধারণ সদস্য রয়েছে দশ হাজারেরও বেশি।
এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মউন্নয়নে সহায়তাকরণ; যোগ্যতা ও দক্ষতার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনাসহ শিক্ষার্থীদের অন্তর্নিহিত সম্ভাবনাময় গুণাবলি বিকাশের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করা ও তাদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় ভূমিকা রাখছে। পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেওয়া, সৃষ্টিশীল, সামাজিক মানুষ ও সুনাগরিক সৃষ্টির লক্ষ্যে স্কুল-কলেজে বিভিন্ন কর্মশালা যেমন- আই-কিউ টেস্ট, বিতর্ক প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক কুইজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়, বই বিতরণ, ক্যারিয়ার গাইডলাইন সেমিনার আয়োজন, বিনা মূল্যে তথ্যসেবা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে সংগঠনটি। ছাত্র-ছাত্রীসহ সব শ্রেণির মানুষের যেকোনো প্রয়োজনে বা বিপদে সর্বাত্মক সহযোগিতা করাও সংগঠনটির কাজেরই অংশ। এ ছাড়া পল্লী অঞ্চলের মানুষের ক্ষুধা নিবারণ, দারিদ্র্যদূরীকরণ ও মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করতেও সংগঠনটিকে দেখা গেছে। শুধু তা-ই নয়, বৈশ্বিক মহামারি করোনাকালে ৪০টি পরিবারে খাদ্যসামগ্রী সরবরাহসহ নগদ টাকাও প্রদান করেছে।
সংগঠনের প্রধান এস এম নুর ইসলামের কাছে জানতে চাওয়া হয়েছিল আপনারা কেন এসব কাজ করেন? তিনি সাহসিকতার সঙ্গে জানান, ‘স্বেচ্ছাসেবামূলক কাজ বলতে সাধারণত স্বার্থহীন কাজকে বোঝায়, যা ব্যক্তি বা গোষ্ঠী কোনো আর্থিক বা সামাজিক লাভের জন্য করে না। পরার্থে জীবন উৎসর্গ করার মাঝেই মানব-জীবনের সার্থকতা নিহিত। সেই চিন্তাবোধ থেকে আমরা স্বেচ্ছাসেবী হিসেবেই শুধু নয় মানুষ হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকেই এ কাজগুলো করে থাকি, ভবিষ্যতেও করব। আমাদের সমাজে কেউ যদি ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে এগিয়ে যেতে চায়, কিছু মানুষ তা বাঁকা চোখে দেখে। আর এভাবেই মৃত্যু হয় সমাজ থেকে নেতৃত্বের, স্বেচ্ছাশ্রমের। তাই আমাদের নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।’
‘গোল্ডেন স্টুডেন্টস’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করতে গিয়ে তারা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন, যা তার কথাতেও স্পষ্ট। এ ছাড়া সংগঠনের নিজস্ব কোনো আয় বা সঞ্চয় না থাকায় মানুষকে সাহায্য করতে গিয়ে মাঝেমধ্যে প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে হয়। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় এগিয়ে যেতে পারে না মানুষের বিপদে। সমাজের প্রতিষ্ঠিতরা হাত বাড়ালে এসব সমস্যা সহজেই কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন নুর ইসলাম ও তার সংগঠনের সদস্যরা।
দেশব্যাপী সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে চান এবং যেসব শিক্ষার্থী সঠিক নির্দেশনা ও টাকার অভাবে লেখাপড়া করতে পারে না, তাদের নিয়ে কাজ করতে চান।
এ ছাড়া শিক্ষার্থীদের যোগ্যতা, দক্ষতা ও সক্ষমতা উন্নয়নে কাজ করছে সংগঠনটি, এ জাতীয় কাজে আরো গতি আনতে চান এবং জনসেবা ও সামাজিক কার্যক্রমের পরিধি আরো বাড়াতে চান বলেও জানা যায়। সাংগঠনিক দক্ষতা মানবজাতির এক বিস্ময়কর শক্তি। যেকোনো সংগঠন গড়ে তোলে ব্যক্তি; কিন্তু ব্যক্তির চেয়ে অনেক বড় হয়ে দাঁড়ায় সফল সংগঠন। ব্যক্তিগতভাবে যে কাজ করা যায় না, সংগঠিত হয়ে তা সহজে করা যায়। আত্মকেন্দ্রিক মানুষ কখনো সুখী হতে পারে না। তাই ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আত্মকেন্দ্রিক স্বভাব পরিহার করে সাংগঠনিক হওয়া দরকার। আর এসব কাজে নানা সমালোচনার মুখোমুখিও হতে হয়, সেসব সমালোচনা উপেক্ষা করে কাজ করে যেতে হবে বলে মনে করেন এই তরুণ সংগঠকরা। সেবামূলক কার্যক্রম করতে গিয়ে সেরা সংগঠক হিসেবে দুবার পুরস্কার পেয়েছেন এস এম নুর ইসলাম।

সংবাদের লিংক নিচে:
https://www.protidinersangbad.com/todays-newspaper/campus/394303

14/10/2020

ফাউন্ডেশন কোর্স কী, কেন ও এর উপকারিতা...

30/05/2020

HSC শিক্ষার্থীদের ভালো রেজাল্ট ও ভবিষ্যতের ভিত্তি রচনার জন্য একটি গাইডলাইন বা মেন্টরিং সেবা "Golden HSC" ।

যোগাযোগ, বিসিএস একাডেমি, ঝিলটুলী, ফরিদপুর, মোবা: ০১৭১১-১৫৩০৯২

অসাধারণ ফলাফল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ ভালো চাকরি পেতে আগ্রহী উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের এ প্রকল্পের আওতায় পূর্ণাঙ্গ দিকনির্দেশনা ও সহযোগিতা করা হবে। সুসন্তান, আদর্শ নাগরিক, ভালো মানুষ, মানসিক-মানবিক-বুদ্ধিবৃত্তিক বিকাশ সাধন, এইচ.এস.সি. পরীক্ষায় ভালো ফলাফল, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিসিএসসহ ভালো চাকরির লক্ষ্য নিয়ে এ প্রকল্পে অন্তর্ভূক্ত শিক্ষার্থীদের গড়ে তোলা হবে। শুরু থেকে সর্বশেষ সফলতা লাভ করা পর্যন্ত গাইডলাইন দিয়ে পরিচালনা করা হবে। এ সেবার উল্লেখযোগ্য কয়েকটি দিক নিম্নরূপ:

১. একজন মেন্টর শিক্ষকের অধীনে যাবতীয় গাইডলাইন প্রদান করা হবে।
২. শুরু থেকেই বিশ্ববিদ্যালয় ভর্তির মৌলিক প্রস্তুতির ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩. বই নির্বাচনসহ যাবতীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হবে।
৪. মানসম্পন্ন শিক্ষক খুঁজে পেতে সহায়তা করা হবে।
৫. প্রয়োজনে ভালো প্রাইভেট শিক্ষকের নিকট পড়তে সহায়তা করা হবে।
৬. বাংলাদেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থীদের পরামর্শ ও গাইডলাইন প্রদান করে তাদেরকে জীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সহায়তা প্রদান করা হবে।

বিস্তারিত যোগাযোগ, বিসিএস একাডেমি, ঝিলটুলী, ফরিদপুর, মোবাইল : ০১৭১১-১৫৩০৯২

Want your school to be the top-listed School/college in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Faridpur