প্রিয় শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে :
ইশতিয়াক'স টিউশন ডেস্ক
ইশতিয়াক আহমেদ অর্ণব ফরিদপুর মেডিকেল ?
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম রাফসান জামান আমাদের পেইজ এর ফলোয়ার ছিল না!!
02/03/2023
এম বি বি এস পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা!!!!
06/11/2022
এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ❤️
24/10/2022
আপনাকে যদি এমন একটি ব্যাংক একাউন্ট দেওয়া হয় যাতে প্রতিদিন 86400 টাকা করে জমা হবে!!!
হ্যাঁ ঠিক রাত ১২:০০টায় জমা হবে
তবে শর্ত হলো পরের দিন রাত ১১:৫৯:৫৯ এ টাকাগুলো সরিয়ে নেওয়া হবে। মাঝের ২৪ ঘন্টা আপনি ঐ অর্থের মালিক।
আপনি যদি গড়পড়তা মানুষ হন তাহলে আপনি চিল লাইফ লিড করবেন। যখন দরকার হবে ৫-১০ হাজার টাকা তুলে শপিং করবেন। ঘুরতে যাবেন।
কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন তাহলে প্রতিদিন সময়ের আগেই টাকাটা তুলে রাখবেন। এবং অন্য কোথাও সঞ্চয় করবেন এবং পরিচর্যা করবেন। আপনার বাবা মা এর অসুখ হলে কিংবা প্রেমিকার বিয়ে ঠিক হলে যখন হঠাৎ এক কোটি টাকা প্রয়োজন হবে তার জন্য আসতে আসতে প্রস্তুতি নেবেন।
হ্যাঁ, আমাদের প্রত্যেককেই সৃষ্টিকর্তা এমন একটি ব্যাংক একাউন্ট দিয়েছেন , আর তা হলো সময়। যেখানে প্রতিদিন 86400 সেকেন্ড করে আপনার নামে জমা হয়। আর দিন শেষে তা হারিয়ে যায়।
১ সেকেন্ড সময়ের মূল্য ১টাকার চে অনেক বেশি। বিশ্বাস না হলে পরীক্ষার লাস্ট সৃজনশীল লিখতে থাকা মেয়েটি জিজ্ঞেস করুন, অথবা মৃত্যুর মুখোমুখি হাসপাতালে পরে থাকা যুবকটিকে। সে বলেদেবে সময়ের মূল্য কি!!!!
আজকের এই সময় আপনার জীবনে আর ফিরে আসবে না।আজ নষ্ট করলে আজ কোনো ক্ষতি নেই৷ আফসোস হবে ভবিষ্যতে। তাই সময়কে কাজে লাগান ভবিষ্যতের কথা ভেবে।
ইশতিয়াক আহমেদ অর্ণব
৪র্থ বর্ষ, এম বি বি এস, বিএসএমএমসি।
14/05/2022
প্রশ্ন: ভাইয়া HSC এর আগেই ১১শ ও ১২শ শ্রেণিতে থাকতেই কীভাবে মেডিকেল /ডেন্টালের প্রস্তুতি নেব?
-- HSC level এ মেডিকেলের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার সর্বৎকৃষ্ট উপায় হলো HSC এর শতভাগ এর প্রস্তুতি নেওয়া। কারণ,
১. তোমরা জানো মেডিকেল ভর্তিপরীক্ষা হয় মোট ৩০০ মার্কে। এর মধ্যে ২০০ (৭৫+১২৫) মার্ক থাকে SSC ও HSC এর জিপিএ এর উপর ভিত্তি করে। তাই কেউ যদি HSC তে জিপিএ ৫ নিশ্চিত করতে পারে সে অবশ্যই ৩০০তে ২০০মার্ক পেয়ে এগিয়ে যাবে।
২. মেডিকেলের প্রশ্নগুলোর একটি বড় অংশ প্রচলিত ধারার Copy Paste Style থেকে একটু ঘুড়িয়ে আসে। তাই প্রশ্নের উত্তর দিতে হলে phy che bio এর Conception Clear থাকা জরুরী।
আর কোনো মানুষই সাধারণত না বুঝে বেশি দিন মুখস্ত রাখতে পারে না। তাই HSC এর Concept এর ঘাটতি মেডিকেলের প্রস্তুতিকে অহেতুক পীড়াদায়ক করে তুলতে পারে, যেটা আমরা শর্ট সিলেবাস এর ক্ষেত্রে ভালোভাবে লক্ষ করেছি।
৩. মেডিকেলের ভর্তি প্রস্তুতির জন্য সময় খুব বেশি পাওয়া যায় না। তাই MCQ তে দক্ষ হিসেবে নিজেকে গড়ে তুলতে HSC এর পূর্ণ প্রস্তুতির কোনো বিকল্প নেই।
তবে কিছু বিষয়ে প্রস্তুতি নেওয়া যেতে পারে (অনেকটা নিতেই হবে বলা যায় )
• English Grammar , Very Very Important Topic *****Voice change, Right Forms of Verb,Modifier, Transformation, Tense, Modal, Degree, Phrase&Idioms, Preposition, Parts of speech এই বিষয়গুলো HSC তেও আছে । আবার Medical ভর্তি পরীক্ষার জন্যও শতভাগ গুরুত্বপূর্ণ। তাই HSC এর আগেই এই বিষয়গুলো হাতের মুঠোয় আনতে হবে। তাহলে English এর বিশাল সিলেবাস এর সিংহভাগই আগে থেকে কম্পলিট হয়ে যাবে।
• Vocabulary improve করতে হবে।
• সাম্প্রতিক GK গুলো প্রতিদিন ধীরে ধীরে পড়ে ফেলতে হবে৷ নিয়মিত খোঁজ খবর রাখলে এই বিষয়টি খুব সহজ হয়ে যাবে৷
• বিগত বছরগুলোর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো শুধুমাত্র রিডিং পরে মনস্তাত্ত্বিকভাবে একটি Idea নিয়ে ফেলা যেতে পারে।
• প্রতিষ্ঠিত কোচিং সেন্টারগুলোর যে কোনো একটির মেডিকেল সহায়িকা বই সংগ্রহ করা যেতে পারে (বিশেষ করে বায়োলজি)।
সকলের জন্য অনেক অনেক শুভকামনা 🤗
Istiak Ahmed Arnob
Student of MBBS,
Bangabandhu Sheikh Mujib Medical College, Faridpur (Faridpur Medical College).
Copy Right (সংরক্ষিত)
(যে কোনো পোস্ট শেয়ার করতে পারবেন, তবে নিজ সার্থ বা বানিজ্যিক উদ্দ্যেশ্যে Reference /অনুমতি ছাড়া কপি পেস্ট করা একটি অপরাধের সামিল। ধরা পড়লে প্রকাশ্যে অপমান করতে বাধ্য হবো)
07/05/2022
🎨🎨🎨🎨 Hello Genius Artists!!!!
ইশতিয়াক'স টিউশন ডেস্ক নিয়ে এলো একটি একাডেমিক !!!!!
#বায়োলজি সম্পর্কিত যেকোনো ছবি একে জিতে নাও আকর্ষণীয় পুরষ্কার !!!!!! আর দেরি কেন? এখনই মেনশন দাও তোমার বন্ধু দের। আর সর্বোচ্চ মেনশন দাতার জন্য থাকবে একটি #মোবাইল রিচার্জ!!!!! (যে কেউ হতে পারেন)
এছাড়া ১ম, ২য়, ৩য় তিন জনের জন্য থাকবে যথাক্রমে ১০০,৭৫ ও ৫০ টাকার মোবাইল রিচার্জ!!!!!!
শেষ সময় : ১৫ মে তারিখ রাত ১২:০০
রুলস:
১. প্রতিযোগি অবশ্যই নিজে ছবি আঁকবেন।
২. পেন্সিল স্কেচ / কালার স্টেচ / জলরঙ হতে পারে।
৩. প্রতিযোগি স্কুল(প্লে-১০)/কলেজ(১১-১২) / এবার ভর্তি পরীক্ষার্থী(২০২১-২২) হতে পারবেন। ( স্নাতক ২০২০-২২ হতে তদুর্ধ্ব বর্ষ Allowed নয় )।
৪. প্রতিযোগিকে নিজের আঁকা ছবি এই গ্রুপে ( Medical and Dental Preparation with --ইশতিয়াক'স টিউশন ডেস্ক )
Name, Institute name, Class উল্লেখ করে পোস্ট করতে হবে।
৫. ছবি অবশ্যই একাডেমিক বায়োলজি রিলেটেড হবে।
৬. ছবিতে প্রাপ্ত রিয়্যাক্ট এর সংখ্যা অবশ্যই অবস্থান নির্ধারণের একটি Tool হিসবে গণ্য হবে। বিচারক মন্ডলীর হাতে ৫০ মার্ক থাকবে। বিচারকবৃন্দের দেওয়া নম্বরের সাথে প্রাপ্ত রিয়্যাক্ট এর সংখ্যা যোগ করে ১ম,২য়,৩য় স্থান নির্ধারণ করা হবে।।
৭. যেকোনো ব্যাপারে Admin Panel এর সিদ্ধান্ত চুরান্ত বলে গন্য হবে।
02/05/2022
ঈদ মোবারক 💙
05/04/2022
Congratulations Nobonita Raha On Getting a position in
Netrokona Medical College, Netrokona.
21-22
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Address
Jhiltuli
Faridpur