05/04/2022
ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'"''''''''
জনশক্তি, কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর অধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ফরিদপুরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত " Skills for Employment and Investment Program (SEIP)" প্রকল্পের আওতায় বিভিন্ন শর্ট কোর্সে ভর্তি চলছে।
01/04/2022
অদ্য ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র কেন্দ্রে সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ আখতারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন, পরিচালক ( প্রশিক্ষণ পরিচালনা), জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ঢাকা। সনদপত্র বিতরণ শেষে স্যার বিভিন্ন ট্রেড পরিদর্শন এবং বৃক্ষ রোপন করেন।
16/08/2021
' ভর্তি বিজ্ঞপ্তি
ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত SEIP প্রকল্পের আওতাধীন বিভিন্ন ট্রেডে সম্পূর্ণ বিনা খরচে ভর্তি চলছে।
17/06/2021
ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত SEIP প্রকল্পের সকল ট্রেডের (ড্রাইভিংসহ) প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১৯/০৬/২০২১ খ্রি: তারিখ হতে পরিচালিত হবে।
01/06/2021
বিএমইটির নির্দেশনা অনুযায়ী জুম মিটিংয়ে অংশগ্রহণের জন্য আগামীকাল সকাল ৯.৩০ ঘটিকায় ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সকল কর্মকর্তা-কর্মচারী কে মাস্ক পরিধান পূর্বক স্বাস্থ্যবিধি মেনে সেমিনার হলে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
17/01/2021
অত্র কেন্দ্রের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণীর ভর্তি পরীক্ষায় লটারির মাধ্যমে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল।।
07/01/2021
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. আহমেদ মুনীরুছ সালেহীন স্যারের বড় ভাইয়ের মৃত্যুতে ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিবার গভীর শোকাহত। উনার মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।
06/01/2021
মোটর ড্রাইভিং (SEIP) কোর্স এর ০৬/০১/২০২১ খ্রি: তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল।
05/01/2021
' নোটিশ
এতদ্বারা Motor Driving- SEIP কোর্স-এর ভর্তিচ্ছু আবেদনকৃত প্রশিক্ষণার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামীকাল ০৬/০১/২০২১ তারিখে পরীক্ষার সময় পাসপোর্টধারীদের পাসপোর্ট প্রদর্শন করিতে হইবে।
03/01/2021
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ফরিদপুরে পরিচালিত "Skills for Employment Investment Program (SEIP) - Driving" কোর্সে আবেদনকৃত ভর্তিচ্ছুক প্রার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, SEIP- Driving - কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৬/০১/২০২১ খ্রি: তারিখে সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হইবে।
30/12/2020
অদ্য ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ফরিদপুর- এ বিদেশগামী কর্মীদের বহির্গমন ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাশেদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ষষ্ঠীপদ রায় সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও প্রশিক্ষণ অফিস, ফরিদপুর। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কেন্দ্রের সুযোগ্য অধ্যক্ষ জনাব প্রকৌ: মোঃ আখতারুজ্জামান।
29/12/2020
অত্র কেন্দ্রের SEIP এর অধীন ০৪(চার) মাস মেয়াদী জানুয়ারি-এপ্রিল/২০২১ খ্রি: সেশনে ট্রান্স-২, ৮ম ব্যাচের ২৭-২৯ ডিসেম্বর, ২০২০খ্রি: তিন দিনব্যাপী অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল।