13/09/2025
ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী করে পাওয়া সৌভাগ্যর বিষয়।
দুইদিক থেকে দুজনের ত্যাগ ও ধৈর্য্য ও মনের সুপ্ত চাওয়ার বিনিময়ে দুটি আত্মা একটি আত্মা হতে পারে। কিন্তু, হ্নদয়ে অপরাধ বোধ তখনই জেগে ওঠে তাকে পাওয়ার সমস্ত চেষ্টার পর, প্রিয় সঙ্গী যত্ন করে অনুভব করিয়ে দেয় তার পাশে থেকে হাতে হাত রাখা,তার পাশে নীরবে বসে থাকা,পরন্ত বিকালে নদীর ধারে হাটা, দিন শেষে তার ছোট্ট মেসেজ, বৃষ্টিতে তাকে মনে করা, ধর্মীয় অনুষ্ঠানে তাকে নিয়ে ঘোরা এবং সবসময় পাশে থাকলে সে "আইডেন্টিটি ক্রাইসিস বা লস " অনুভব করে।।
বিষয়টি ভাবলে নিজের কাছে পাহাড় সমান অপরাধী ও অন্যায়কারী মনে হয়। তখন নিজেকে ধূলিকনার চেয়েও ক্ষুদ্র আর প্রিয় সঙ্গী কে পাহাড়সম বিশাল কিছু মনে হয়। আমার জন্য তার "আইডেনটিটি লস" মস্তবড় অপরাধী মনে হচ্ছে নিজেকে। প্রিয় সঙ্গীর কথা বন্ধু, বান্ধব, আত্মীয় স্বজন সবারই জানার পর, "আইডেনটিটি লসের" কারণে কথিত সামাজিকতার ভয়ে অতি যত্ন করে ব্লকের মাধ্যমে অতি উচ্চ মাত্রার অপমান করে জানিয়ে দেয় আসলেই আমি অপরাধী। অপরাধবোধ আর অপমানে ভালোবাসা অসহায়। চেয়েছি ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন, বিশ্বস্ত আশ্রয়, বিশ্বাসও নির্ভরতার জায়গা, চলার সঠিক পথের দিশারি, পেয়েছি পরানভরা ঘৃণা ও অপমান এবং লাঞ্ছনা।
তারপরও, বিধাতার কাছে চিরকৃতজ্ঞ
"আমি অকৃতি অধম ব’লেও তো কিছু
কম করে মোরে দাওনি;
যা দিয়েছ, তারি অযোগ্য ভাবিয়া
কেড়েও তা কিছু নাওনি।।
তব আশীষ কুসুম ধরি নাই শিরে,
পায়ে দলে গেছি, চাহি নাই ফিরে;
তবু দয়া করে কেবলি দিয়েছ,
প্রতিদান কিছু চাওনি।।”
এই নিকৃষ্ট অধমের, দুহাত তুলে ছল ছল নয়নে ও চিৎকার করে জানতে মন চায় বিধাতার কাছে - জিজ্ঞেসা, কি এমন অধর্ম হলো এতটা অপমান ভাগ্য লেখা হয়েছিল??🙏🙏