24/12/2024
হিফযুল কুরআন বিভাগে ভর্তি শুরু!
এখানে অভিজ্ঞ হাফেজ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদেরকে কুরআন মুখস্থ করানো হয়। কুরআন হিফয করারা পাশাপাশি বাচ্চাদেরকে তাজবিদ, ইংলিশ স্পিকিং, বাংলা, অংক, কম্পিউটার লার্নিং ও ইসলামিক সঙ্গীত শেখানো হয়। এছাড়াও রয়েছে নিয়মিত খেলাধুলার আয়োজন, সাঁতার শেখানো ও খাবারের সাথে দুধ, ডিম এবং পুষ্টিগুন নিশ্চিত-করণ।
এখানে আবাসিক এবং অনাবাসিক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্ট্যান্ডার্ড হোস্টেল ব্যবস্থ। আমাদের প্রতিষ্ঠানের পরিবেশ ঘুরে দেখার জন্য আপনি আমন্ত্রিত।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১। জন্ম সনদের ফটোকপি।
২। দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩। অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
ইসলামিক মূল্যবোধ এবং মানসম্পন্ন পরিবেশে হিফয করার জন্য আজই যোগাযোগ করুন।
যোগাযোগের ঠিকানা:
সওয়াফ হিফজুল কুরআন একাডেমি,
বড় মসজিদ, গেরদা, ফরিদপুর সদর, ফরিদপুর।
ভর্তির জন্য যোগাযোগ করুন:
📞 01760 277577
📞 01760 277422
24/11/2024
যেকোন পড়ালেখার পাশাপাশি শিশুদের সৃজনশীল কাজের গুরুত্ব অনেক বেশী। কুরআন শিক্ষার পাশাপাশি এধরনের ক্রিয়েটিভ কাজ ছাত্রছাত্রীদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া, শিশুরা ক্রিয়েটিভ কাজের মাধ্যমে মেধাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে সক্ষম হয়।
US State Alumni Syed Minhaj Hossain is showing students the basic of Calligraphy at SWAF .
www.instagram.com/syedminhajhossain
16/06/2024
সহমর্মিতা ও ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সকলের ঈদ; সকলকে ঈদের শুভেচ্ছা।
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
-"আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।"
ঈদ মোবারক!
16/06/2024
আরাফাহ দিবসে তো সবাই আরাফার ময়দানে চলে যায় তাহলে কাবা ঘর তাওয়াফ করে কে? তখন কি কাবাপ্রাঙ্গণ শূন্য হয়ে পড়ে?
শূন্য হয়ে পড়ারই কথা, একদম খালি যাকে বলে- এজন্য এই দিনকে স্থানীয় লোকেরা বলে ‘ইয়াওমুল খালিফ’, খালি থাকে যেদিন কাবা-প্রাঙ্গণ। তবে, আসলে খালি থাকে না, খালি থাকতে দেয় না স্থানীয় বাসিন্দারাই। প্রাচীনকাল থেকেই এক স্থানীয় রীতি চলে আসছে এখানে। হাজীরা যখন থাকেন আরাফাতের ময়দানে, তখন মক্কার আসল বাসিন্দারা বেরিয়ে আসেন- স্থানীয় নারী ও শিশুরা কাবাঘর তাওয়াফ করতে থাকেন। এদিনটাকে তাই ‘নারীদের দিন’-ও বলা হয়। সেদিন এসব পরিবারের পুরুষেরা হাজীদের সেবা করতে আরাফায় চলে যান।
নারীরা দিনের শুরুতেই বাচ্চাদের নিয়ে চলে আসেন মক্কার মসজিদুল হারামে। ঘুমানও কাবা প্রাঙ্গণেই। রোজা ভাঙেন ওখানেই। এশার নামাজ শেষ হওয়া পর্যন্ত তারা থাকেন কাবার সান্নিধ্যে। অবশ্য কবে থেকে এই রীতি চলছে সেটা বলার উপায় নেই। আরাফাতের ময়দান নিয়ে জানা থাকলেও, এই স্থানীয় রীতি জানেন না অনেকেই।
15/06/2024
আরাফাতের দিন আল্লাহ তা'য়ালা এতো বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যা অন্য কোন দিন দেন না। মহান আল্লাহ এই দিনে বান্দার খুব নিকটবর্তী হন এবং ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, আমার এই বান্দারা আমার জন্যে এতো কষ্ট করেছে এর বিনিময়ে আমার কাছে কি চায়?
(সুনানে ইবনে মাজাহ:৩০১৪; মুসলিম:১৩৪৮)
আল্লাহ তা'য়ালা ফেরেশতাদের উদ্দেশ্য করে আরো বলেন,
‘আমার ঐ বান্দাগণ আলুথালু কেশে ধূলামলিন বেশে দূর-দূরান্তর পথ অতিক্রম করে আমার কাছে এসে আমার রহমতের আশা করে এবং আমার আযাবকে ভয় করে, অথচ তারা আমাকে দেখেনি। তাহলে তারা আমাকে দেখলে কি করত?
(হাদিস সম্ভার:১১৩৯; ত্বাবারানী ১৩৩৯০)
আরাফার দিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো সিয়াম রাখা।
রাসূলুল্লাহ ﷺ বলেন,
❝যে ব্যক্তি আরাফার দিনের ছিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তাঁর এক বছর আগের এবং এক বছর পরের ছগীরা গুনাহ মাফ করে দিবেন❞।
(সহীহ মুসলিম:১১৬২; মিশকাত:২০৪৪)
আরাফার দিনের একটি বিশেষ দুয়া আছে।
আল্লাহর রাসূল ﷺ বলেছেন,
সর্বশ্রেষ্ঠ দো‘আ হচ্ছে আরাফাত দিবসের দো‘আ। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে:
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মূলক, ওয়া লাহুল হামদ, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বদীর।
একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।
(তিরমিযী:৩৫৮৫)
আরাফার দিনে কি-কি আমল করবো?________________________________
আসলে সব ধরনের ভালো কাজ, যা আল্লাহ পাক পছন্দ করেন, তা-ই আরাফার দিনের আমল।
আরাফার দিনে আমরা যা যা করতে পারি -
১- সিয়াম পালন। যা আগত ১ বছর এবং বিগত ১ বছরের গুনাহ ক্ষমা করে দেবে ইন শা আল্লাহ ।
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ❝যে ব্যক্তি আরাফার দিনের ছিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তাঁর এক বছর আগের এবং এক বছর পরের ছগীরা গুনাহ মাফ করে দিবেন❞। (ছহীহ মুসলিম, হা/১১৬২; মিশকাত, হা/২০৪৪)
২- আরাফার দিন ফজর থেকে ১৩ জিলহাজ্জ আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত ফরজ সালাতের পর নির্ধারিত তাকবীর পাঠ-
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। (আহমদ: ১৩২)
৩-সূর্যদোয়ের ১৫-২০ মিনিট পর ইশরাকের সলাত অথবা সকাল ১০/১১ টার দিকে চাশত এর সালাত আদায় করা।
৪- নিজের জানা-অজানা, ছোট-বড় সব রকম গুনাহের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া এবং তওবা করা (গুনাহ থেকে প্রত্যাবর্তন করা)।
৫- আরাফার দিনের দুয়াটা বেশি- বেশি করে পড়া।
৬- সাধ্য অনুযায়ী দান-সাদাকা করা, সম্ভব হলে রোজাদার মানুষকে ইফতার করানো।
৭- কুরআন তিলাওয়াত এবং দরুদ পাঠ ইত্যাদি।
বিঃদ্রঃ যারা এ দিন সিয়াম পালন করতে পারবেন না, তারাও এই আমল গুলি বেশিবেশি করে করবেন ইনশাআল্লাহ।
আসুন আমরা সিয়াম রাখার সর্বাত্মক চেষ্টা করি, বেশি বেশি দুয়া করি, তাসবীহ তাহলীল পাঠ করি। এসকল নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্তির এবং জান্নাতুল ফেরদৌসের প্রত্যাশা করি। আল্লাহ তা'য়ালা আমাদের তাওফিক দিন।
18/05/2024
কাজের ফাঁকে ফাঁকে পড়ুন-
১. সুবহানাল্লাহ
জান্নাতে একটি ফল গাছ রোপন করে নিলেন। আলহামদুলিল্লাহ
২. আলহামদুলিল্লাহ
মিযানের পাল্লাটা একটু ভারি করে নিলেন। আলহামদুলিল্লাহ
৩. আল্লাহু আকবার
আল্লাহর নামে আর একটি তাকবির পেশ করলেন। সুবহানআল্লাহ।
৪. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
যার নেক সাত আসমান ও সাত জমিন হইতেও উত্তম। সুবহানআল্লাহ
৫. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
জান্নাতের একটি রত্ন কুড়িয়ে ফেলেন। আলহামদুলিল্লাহ
৬. আলিফ লাম মিম
পেয়ে গেলেন ৩০ নেকি। আলহামদুলিল্লাহ
৭. সুবহান্নাল্লাহি ওয়াবিহামদিহি, সুবহান্নাহিল আজিম
এবার জান্নাতে একটি খেজুর গাছ রোপন করে নিলেন। আলহামদুলিল্লাহ
৮. আস্তাগফিরুল্লাহ
আর একবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন। আল্লাহু আকবার
৯. সুবহান্নাল্লাহি ওয়াবিহামদিহি
আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটি সমান সওয়াব অর্জন করে নিলেন। সুবহানআল্লাহ
আপনি যদি পুরোটা পড়ে থাকেন তাহলে এতোক্ষণে আপনার আমলনামায় অনেক সওয়াব লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ🤲
17/05/2024
আজ শুক্রবার, শুক্রবারকে বলা হয় ইয়াওমুল জুমাআ বা জুমার দিন। সপ্তাহের সকল দিনের শ্রেষ্ঠ দিন জুম্মাবার। আরবি শব্দ জুমুআ-এর অর্থ একত্র হওয়া।
মহান আল্লাহ কোরআনে ইরশাদ করেন, ‘মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর ইবাদতের জন্য দ্রুত যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝ।’ সূরা জুমুআ :০৯ ।
01/05/2024
সকল পরিশ্রমী মানুষদের শ্রমিক দিবসের শুভেচ্ছা