28/12/2025
আজ কবির মুন্সী প্রাথমিক বিদ্যালয়, হিরালদী , ভাঙ্গা, ফরিদপুর এ এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়। এ উপলক্ষে সকলের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব কবির মুন্সী ও তাঁর সহধর্মিণী রোজিনা কবির। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে রোজিনা কবির মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন, যা শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও অনুপ্রেরণার সঞ্চার করে। পুরো অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপন ও ভবিষ্যতের জন্য নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার এক অনন্য উপলক্ষ।
24/02/2025
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ খ্রিষ্টাব্দ।
কবির মুন্সী প্রাথমিক বিদ্যালয়
হিরালদী ,ভাঙ্গা, ফরিদপুর।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামের কবির মুন্সী প্রাথমিক বিদ্যালয়ে জমকালো আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময়ে ২০২৪ সনের তৃতীয় প্রান্তিক মূল্যয়ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে কবির মুন্সীর সহধর্মিনীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
তারিখঃ ২৪-০২-২৫ খ্রিঃ
21/02/2025
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫
কবির মুন্সী প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
13/02/2025
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৫
উপজেলা পর্যায়ে