স্বপ্ন সারথি

স্বপ্ন সারথি

Share

একটি অলাভজনক ও সমাজ সেবা মূলক যুব সংগঠন

Photos from স্বপ্ন সারথি's post 12/03/2026

কিছু হাসি নিজের জন্য নয়,অন্য কারও মুখে ফুটাতে পারলেই হৃদয় ভরে যায়।
ঈদবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণের এই ছোট্ট প্রচেষ্টাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 🤍

Photos from স্বপ্ন সারথি's post 10/03/2026

রমজানের শেষে আসে ঈদের আনন্দ,

আর সেই আনন্দের সবচেয়ে সুন্দর রূপ হলো মানুষের মুখের হাসি।

04/03/2026

🌙 রমজানের শেষে আসে ঈদের আনন্দ, কিন্তু সেই আনন্দ আজও সবার ঘরে পৌঁছায় না।
এই ঈদে অসহায় মানুষের মুখেও হাসি ফোটাতে স্বপ্ন সারথি পরিবার আয়োজন করতে যাচ্ছে
✨ ঈদবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৬ “ফুটবে হাসি সবার মুখে – সিজন ৮”
আপনার সামান্য সহযোগিতাই পারে কারও ঈদকে করে তুলতে আনন্দময়। 🤍
📲 বিকাশ: 01308467698
📲 নগদ: 01999901484
📲 রকেট: 01999901484-2
আসুন, ঈদের আনন্দ ভাগ করে নিই সবার সাথে।

Photos from স্বপ্ন সারথি's post 02/03/2026

কিছু আনন্দ নিজের জন্য না রেখে, যদি কারও মুখে হাসি ফোটাতে পারি — সেটাই তো আসল শান্তি। 🤍
রমজানের এই পবিত্র মাসে আমরা গিয়েছিলাম টেপাখোলা বৃদ্ধাশ্রম-এ। সেখানে থাকা দাদা-দাদিদের সাথে ইফতারের সময়টুকু ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো না।
তাদের চোখের কোণে জমে থাকা অপেক্ষা, একটু কথা বলার আগ্রহ, আর ইফতারের সময় ছোট্ট একটা হাসি — আমাদের হৃদয় ভরে দিয়েছে।
মনে হয়েছে, আমরা ইফতার দিতে যাইনি… বরং ভালোবাসা নিতে গিয়েছিলাম।
পরিবার থেকে দূরে থাকা এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে বুঝেছি —
উপস্থিতি কখনো কখনো সবচেয়ে বড় উপহার।
#ইফতার_হোক_সবার_সাথে
#স্বপ্ন_সারথি

25/02/2026

ইফতার হোক, সবার সাথে সিজন-১।

আসসালামু আলাইকুম।
​রমজানের এই পবিত্র মাসে অসহায় কিছু মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে? পরিবার থেকে দূরে থাকা এই মানুষগুলোর সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা স্বপ্ন সারথি এর পক্ষ থকে একটি বিশেষ উদ্যোগ নিয়েছি।
​আগামী ২রা মার্চ (সোমবার) টেপাখোলা বৃদ্ধাশ্রমে আমরা সবাই মিলে একটি ইফতারের আয়োজন করতে যাচ্ছি। আপনারা সবাই আমন্ত্রিত! আসুন, আমাদের উপস্থিতি দিয়ে তাদের একাকীত্ব দূর করে কিছুটা হলেও প্রশান্তি এনে দিই।
​📍 স্থান: টেপাখোলা বৃদ্ধাশ্রম, ফরিদপুর
📅 তারিখ: ২ মার্চ, সোমবার
⏰ সময়: বিকাল ৪ টা
​দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ! 🤍

Photos from স্বপ্ন সারথি's post 05/02/2026

🩸এক ফোঁটা রক্ত, এক জীবনের আশা🩸

আপনার একটি রক্তদানই পারে একটি মূল্যবান জীবন বাঁচাতে।
আসুন, মানবতার টানে সবাই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসি।

স্বপ্নসারথি পরিবারের পক্ষ থেকে সবাইকে রক্তদানে উৎসাহ জানাই।

#রক্তদিন_জীবনবাঁচান

#স্বপ্নসারথি

Photos from স্বপ্ন সারথি's post 24/01/2026

বয়স বাড়ে, স্মৃতি ঝাপসা হয়—তবু ভালোবাসার প্রয়োজন কখনো কমে না।
আজ সেই ভালোবাসা নিয়েই বৃদ্ধাশ্রমে স্বপ্নসারথি।

21/01/2026

একজন মা… যার চোখে স্বপ্ন, কিন্তু সামর্থ্যে সীমাবদ্ধতা। তার মেয়েটি এবছর ক্লাস টেন–এ উঠবে। পড়াশোনায় আগ্রহী, স্বপ্ন দেখে বড় হওয়ার। কিন্তু অর্থনৈতিক অনটনের কারণে সেই স্বপ্ন আজ অনিশ্চিত।
এই মা তার মেয়ের ভবিষ্যৎ বাঁচাতে আমাদের স্বপ্নসারথির কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। স্বপ্নসারথির একটি টিম ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ওই মেয়ের স্কুল এ গিয়েছিল, ঘটনার সত্যতা পেয়েছে। ভর্তি ফি, বই-খাতা, স্কুলের অন্যান্য খরচ—সবকিছুই এখন তার জন্য বড় বোঝা।

আসুন, আমরা সবাই মিলে এই মেয়েটির ক্লাস টেন–এ ভর্তি হওয়ার পথটা সহজ করি। আপনার সামান্য সহযোগিতাই পারে তার জীবনে বড় পরিবর্তন আনতে।

সহযোগিতার হাত বাড়িয়ে দিন ,শিক্ষার আলোয় আলোকিত হোক একটি জীবন।
আমাদের কাছে সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ- 01308467698
রকেট -01999901484-2
নগদ- 01999901484

Photos from স্বপ্ন সারথি's post 13/01/2026

শীত মৌসুম এলেই সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট আরও প্রকট হয়ে ওঠে। সেই বাস্তবতা উপলব্ধি করে স্বপ্ন সারথি-র উদ্যোগে আজ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে স্বপ্ন সারথি’র প্রতিটি সদস্য আন্তরিকতা, দায়িত্ববোধ ও স্বেচ্ছাশ্রম নিয়ে কাজ করেছে। কারও সময়, কারও শ্রম, আবার কারও আর্থিক সহযোগিতায় সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হয়েছে।

শীতবস্ত্র বিতরণের সময় উপকারভোগীদের মুখের হাসি ও কৃতজ্ঞ দৃষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন। এই অভিজ্ঞতা আমাদের আরও বেশি সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করেছে এবং মানবসেবার পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে।

স্বপ্ন সারথি বিশ্বাস করে—মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব। সকলের দোয়া ও সহযোগিতায় আমাদের এই সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Photos from স্বপ্ন সারথি's post 11/01/2026

শীত মানেই শুধু ঠান্ডা নয়,
অনেক মানুষের কাছে এটা বেঁচে থাকার লড়াই।
আর সেই লড়াইটুকু একটু সহজ করতেই
স্বপ্ন সারথি আবার পথে নামছে… 🤍
🕙 আগামীকাল রাত ১০টার পর,
সাইকেল নিয়ে আমরা বের হব
কম্বল ও শীতবস্ত্র বিতরণ করতে।
নীরব রাতের রাস্তায়,
কিছু মানুষের জন্য একটু উষ্ণতার বার্তা নিয়ে।

24/12/2025

হেমন্ত কে বিদায় জানিয়ে শীতের আগমনের জানান দিচ্ছে ‌প্রকৃতি। চারদিকে শীতের হিমেল হাওয়া বইছে। এমন ভীষণ শীতে জবুথবু আমি বা আপনি একটু উষ্ণতার পরশ পেতে গায়ে জড়িয়ে নিচ্ছি গরম কাপড়। শীতের হিমকে রুখতে আমাদের কত আয়োজন! কিন্তু আপনার আমার‌ মত এত কিছু করার সৌভাগ্য কি সবার হচ্ছে?

পথশিশু, রাস্তায় দিন রাত বসে কাটানো এক পাগল‌ কিংবা কুঁড়ে ঘরে থাকা পরিবার, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা কিনা এমন সৌভাগ্য থেকে বঞ্চিত । তাদের ও তো ইচ্ছা হয় এই শীতে একটু উষ্ণতায় নিজকে আগলে রাখতে ।
আর এই মানুষ গুলোর পাশে দাঁড়াতেই এবার ফরিদপুর জেলায় ৬ষ্ঠ বারের মত
"স্বপ্ন সারথি" পরিবারের পক্ষ থেকে আয়োজিত হতে যাচ্ছে , শীতবস্ত্র বিতরণ কর্মসূচী "একটু উষ্ণতার খোঁজেঃ সিজন -৭"।

শীতের কঠিন হিমপ্রবাহ থেকে রক্ষা পেতে আমরা যেমন নিজেদের শীতবস্ত্রের ব্যাপারে সচেতন , তেমন ই আমাদের আশেপাশের অসহায় দুঃস্থ মানুষগুলোর জন্যও একটু সচেতন হই , তারাও যেন এই শীতে একটু উষ্ণতার পরশ পায়।

আপনার পাঠানো সাহায্যের টাকায় ফরিদপুরের অসহায় মানুষগুলোর‌ মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
আপনার , আমার অল্প প্রয়াস তাদের জন্য অনেক বড় কল্যাণ বয়ে আনতে পারে।
আমাদের কাছে সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ- 01308467698
রকেট -01999901484-2
নগদ- 01999901484

Want your school to be the top-listed School/college in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Swopno Sarothi Pathshala, Faridpur Engineering College Road, Rail Gate , Baitul Aman, Faridpur
Faridpur