Khajuria M.L High School

Khajuria M.L High School EIIN -103596

খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক শিক্ষক জনাব মনির হোসেন বি.এস.সি স্যারের মৃতুতে আজ ২২/০৭/২৬ রোজ বুধবার বি...
22/07/2026

খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক শিক্ষক জনাব মনির হোসেন বি.এস.সি স্যারের মৃতুতে আজ ২২/০৭/২৬ রোজ বুধবার বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন। এরপর শোক সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অত্যন্ত শোকাহত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক মনির বি.এস.সি স্যার আজ দুপুর আনুমানিক ২ ঘটিকা...
21/07/2026

অত্যন্ত শোকাহত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক মনির বি.এস.সি স্যার আজ দুপুর আনুমানিক ২ ঘটিকায় ঢাকায় ইন্তেকাল করেছেন। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

​আমরা স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন স্যারের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি মেনে নেওয়ার ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

সবাই স্যারের জন্য দোয়া করবেন। আমিন।

অদ্য ২০ জুলাই (সোমবার) সকালে, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চাঁদপুর এবং পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ আ...
21/07/2026

অদ্য ২০ জুলাই (সোমবার) সকালে,
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চাঁদপুর এবং পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জনকারী খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ফাইজা’কে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে উৎসাহমূলক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শওকত আলী বিএসসি, সহকারী শিক্ষক (ইংরেজি) জনাব আনিসুর রহমান এবং সহকারী শিক্ষক (ক্রীড়া) জনাব লিটন চন্দ্র সাহা।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ, সভাপতি সাগর আদনান এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাফি। এছাড়াও উপস্থিত ছিলেন খাজুরিয়া ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহিম তপদার।
কৃতি শিক্ষার্থী হিসেবে জান্নাতুল মাওয়া ফাইজা’কে সংগঠনের পক্ষ থেকে উৎসাহমূলক একটি সম্মাননা স্মারক ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়।

জান্নাতুল মাওয়া ফাইজা’র উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

জেলা পর্যায়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী...
21/07/2026

জেলা পর্যায়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ফাইজা ১ম স্থান অর্জন করায় মাননীয় জেলা প্রশাসক মহোদয় কর্তৃক ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত ক্রেস্ট এবং সার্টিফিকেট অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শওকত আলী ফাইজার হাতে তুলে দেন।

অংশগ্রহণের যোগ্যতাবয়স: ১০–১৪ বছরজন্মতারিখ: ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৬ এর মধ্যে।দাবা ইভেন্টে: ৮–১৪ বছর বয়সী ছেল...
21/07/2026

অংশগ্রহণের যোগ্যতা
বয়স: ১০–১৪ বছর
জন্মতারিখ: ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৬ এর মধ্যে।
দাবা ইভেন্টে: ৮–১৪ বছর বয়সী ছেলে-মেয়েরা অংশ নিতে পারবে।
ইভেন্টসমূহ (১০টি)
ফুটবল
ক্রিকেট
কাবাডি
অ্যাথলেটিক্স
ব্যাডমিন্টন
দাবা
সাঁতার
সাইক্লিং
মার্শাল আর্ট
যোগব্যায়াম
প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র
৬ষ্ঠ বা ৮ম শ্রেণির ভর্তি/রেজিস্ট্রেশন কার্ড
প্রধান শিক্ষকের সত্যায়িত বর্তমান শ্রেণির ফি স্লিপের কপি
সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
নিবন্ধনের সময়
১ জুলাই ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।
নিবন্ধনের ওয়েবসাইট
notunkurisports.gov.bd

খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির  নব নির্বাচিত সন্মানিত সভাপতি, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির হোসেন প...
15/06/2026

খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নব নির্বাচিত সন্মানিত সভাপতি, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী ( তত্বাবধায়ক প্রকৌশলী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়), অভিভাবক সদস্য জনাব মোহন, অ্যালামনাই এসোসিয়েশন এর সন্মানিত আহবায়ক জনাব মহসীন পাটোয়ারী এবং অন্যান্য সদস্যগনকে ফুল দিয়ে বরন করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শওকত আলী স্যার, সহকারী প্রধান শিক্ষক জনাব শাহজাহান মিয়া ও শিক্ষক প্রতিনিধি জনাব মো: ইকবাল হোসেন।

আজ ১৬/০৪/২৬ রোজ বৃহস্পতিবার খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও ...
16/04/2026

আজ ১৬/০৪/২৬ রোজ বৃহস্পতিবার খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

11/04/2026

Address

Foridgonj
Faridgonj
3652

Alerts

Be the first to know and let us send you an email when Khajuria M.L High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Khajuria M.L High School:

Shortcuts

Share

Category