05/08/2024
তোমার হাতে যখন ক্ষমতা আসে কখনো তার অসদ্ব্যবহার করা উচিৎ নয়। ক্ষমতার পালাক্রমে তার হস্তান্তর তো হতেই হবে, তুমি জুলুম করবে আর ভেবে নেবে তুমি পার পেয়ে যাবে তা হবার নয়।
যারা ভেবেছিলো নেতার সাথে আছি যাচ্ছেতাই করবো, নিজের ইচ্ছা মতো মানুষের উপর জুলুম করবো, নিজেকে পাতি নেতা হিসেবে সমাজে প্রতিষ্ঠা করবো, তারা আজ নিজ গৃহে নেই। কারণ ক্ষমতার পালাবাদল হওয়ার সময় চলে এসেছে। তাই যে বা যারা ক্ষমতার অপব্যবহার করেছিলেন বা করার ইচ্ছা আছে এ থেকে শিক্ষা গ্রহণ করুন। আশা করি আগামীর দিন গুলো ভালো ও সুখের হবে।
আর অনেকেই সুযোগ সন্ধানী সুযোগের অপেক্ষায় থাকবে, তাই তাদের সুযোগ কে কাজে যেন না লাগাতে পারে সেদিকে খেয়াল রাখবেন। কাঁধে কাঁধ রেখে দেশটাকে গড়তে আগামীর জন্য, আগামী প্রজন্মের জন্য যাতে আর কারো প্রাণ দিতে না হয় ন্যায়ের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য।