Brilliant's Association of Fultala

Brilliant's Association of Fultala Brilliant's Association of Fultala is a private organisation,is founded to spread knowledge and make

প্রকৃত শিক্ষায় শিক্ষিত মানুষ সভ্য ও পরিপূর্ণ হয়। শিক্ষা মানুষকে বিজ্ঞান মনষ্ক,অধিকতর মানবিক,প্রগতিবাদী এবং সৃষ্টিশীল করে তোলে। শিক্ষা প্রয়োগমুখী,সৃজনশীল, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন এবং দেশের প্রতি জনশক্তি সৃষ্টি করে। শিক্ষা মানুষের মধ্যে জাগ্রত করে মানবিক চেতনা,অস্তিত্বের বিকাশ, আকাঙ্খা ও মানবিক মূল্যবোধ। শিক্ষার মাধ্যমে মানুষ সুপ্ত,সূক্ষ্ম ও নান্দনিক অনুভূতির প্রকাশ ঘটায়। শিক্ষা উন্নত নৈতিকতাব

োধ সাংস্কৃতিক মান,উচ্চ বিবেক ও মনুষ্যত্ব এবং নাগরিক মূল্যবোধ সচেতন মানুষ সৃষ্টি করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে শিক্ষিত জনগোষ্ঠীর অবদান সর্বজনস্বীকৃত। সমাজের সঙ্গে ঘনিষ্ঠ যোগে শিক্ষা বাস্তব ও সার্থক হয়। তাই চেচনা সমৃদ্ধ
সৃষ্টিশীল মানুষ গড়ে তোলার প্রত্যয় নিয়ে ২০১১ইং মাসে সালের জানুয়ারি মাসে গড়ে তুলি "ব্রিলিয়ান্টস এসোসিয়েশন অব ফুলতলা " যা সম্পূর্ণ রাজনীতিমুক্ত।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ
★গ্রামের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সাধ্যমত রসদ যোগান দিয়ে তাদেরকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সহায়তা করা।
★অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের এবং শিক্ষিত বেকারদের বাংলাদেশে চাকরীর অবস্থা এবং বিভিন্ন চাকুরীর প্রশ্ন সম্পর্কে সম্যক ধারণা দিয়ে তাদের সঠিক লক্ষ্যে পৌঁছানোর সহায়তা করা।
★যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের গ্রামের বিদ্যাপিঠ গুলোর পড়াশোনা মান উন্নয়নের চেষ্টা করা।
★ ও যুব সমাজের নৈতিক উন্নয়ন ঘটিয়ে ইভটিজিং এবং নেশা ও মাদকমুক্ত সমাজ গঠন।
★শিক্ষার্থী ও চাকুরী প্রত্যাশীদের জন্য তথ্য প্রযুক্তির উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা। গ্রামকে নিরক্ষরমুক্ত করা।
★গ্রামের দুঃস্থ তথা সকল শ্রেণীর মানুষের বিপদে আপদে তাদের পাশে দাড়ানো।
★স্বেচ্ছায় রক্ত দান করা।
★বিনা অর্থায়নে কম্পিউটার শিখানো।
★গ্রামের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বই,খাতা,কলম ইত্যাদি সাধ্যমত বিনা অর্থায়নে সরবরাহ করা।
★গণ গ্রন্থাগার স্থাপন করা।.

আমরা বিশ্বাস করি " এক সঙ্গে আসা হচ্ছে সূচনা,এক সঙ্গে থাকা হচ্ছে উন্নতি; একইসঙ্গে কাজ করা হল সাফল্য"। তাই আসুন স্ব-স্ব অবস্থান থেকে দল মতের উর্ধ্বে উঠে এই গ্রামের শান্তি ও সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধ হই এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের গ্রামকে টাংগাইল জেলা তথা সমগ্র বাংলাদেশের একটি মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করি।

সদস্যবৃন্দ
ব্রিলিয়ান্টস এসোসিয়েশন অব ফুলতলা।
ফুলতলা,কালিহাতি, টাংগাইল।

ফুলতলা স্কুলে যখন প্লাস পাইতো, এলেঙ্গা তখন শূন্য থাকতো, আর এখন এলেঙ্গায় যতোগুলি প্লাস,ফুলতলা স্কুলে ততোগুলি পাশ করে, তাছ...
10/07/2025

ফুলতলা স্কুলে যখন প্লাস পাইতো, এলেঙ্গা তখন শূন্য থাকতো, আর এখন এলেঙ্গায় যতোগুলি প্লাস,ফুলতলা স্কুলে ততোগুলি পাশ করে, তাছাড়া সল্লা,মগড়া,পটল,পালিমা,নারান্দিয়া,ঘড়িয়া থেকে নিচে চলে গেছে, এটা আমাদের জন্যই খুবই লজ্জাকর!!! স্কুলের ছাত্রছাত্রী কমে মনে হয় কয়দিন পর শুধু বিল্ডিং টাই থাকবে

02/02/2025

অবশ্যই! এন্টিবায়োটিক রেজিস্টান্স প্রতিরোধে নিচের কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে:

1. ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক গ্রহণ করা: সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ও নির্দিষ্ট সময় পর্যন্ত এন্টিবায়োটিক খাওয়া উচিত। নিজের ইচ্ছামতো বন্ধ করা উচিত নয়।

2. অপ্রয়োজনে এন্টিবায়োটিক ব্যবহার না করা: ঠান্ডা, কাশি, বা ভাইরাসজনিত অসুখে এন্টিবায়োটিক কাজ করে না, তাই এই অবস্থায় তা ব্যবহার করা উচিত নয়।

3. টিকা গ্রহণ করা: কিছু সংক্রমণ প্রতিরোধে টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

4. স্বাস্থ্যকর জীবনযাপন: নিয়মিত হাত ধোয়া, পরিচ্ছন্ন থাকা, এবং পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করা যায়।

5. খামারে সঠিক নিয়মে এন্টিবায়োটিক ব্যবহার: পশুপালনে অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহার বন্ধ করা উচিত, কারণ এটি মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।

6. সচেতনতা বৃদ্ধি: মানুষকে এন্টিবায়োটিক রেজিস্টান্সের বিষয়ে সচেতন করতে হবে, যাতে তারা বুঝতে পারে এর ক্ষতিকর দিকগুলো।

এই উপায়গুলো মেনে চললে এন্টিবায়োটিক রেজিস্টান্স প্রতিরোধে অনেকটা সাহায্য পাওয়া যাবে। কিছু বুঝতে সমস্যা হলে জানিও!

01/02/2025

একজন ভালো মানুষ হিসেবে, অন্য মানুষের সঙ্গে আচরণ করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার। ভালো ব্যবহার মানুষকে সম্মানিত ও প্রশংসিত করে। নিচে কিছু মূলনীতি দেওয়া হলো—

১. সম্মান ও বিনয়:

সবাইকে শ্রদ্ধা করুন, ছোট-বড় নির্বিশেষে।

অহংকার করবেন না, নম্রতা মানুষকে আকর্ষণীয় করে তোলে।

২. সততা ও বিশ্বস্ততা:

সত্য কথা বলুন এবং প্রতিশ্রুতি রক্ষা করুন।

কারও বিশ্বাস ভঙ্গ করবেন না।

৩. সহানুভূতি ও সহমর্মিতা:

অন্যের কষ্ট ও অনুভূতি বোঝার চেষ্টা করুন।

দরকারে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

৪. ধৈর্য ও সংযম:

রাগ নিয়ন্ত্রণ করুন, ঝগড়া এড়িয়ে চলুন।

শান্তভাবে সমস্যার সমাধান খুঁজুন।

৫. সদাচার ও উদারতা:

হাসিমুখে কথা বলুন, ইতিবাচক চিন্তা করুন।

অপরের ভালো কাজের প্রশংসা করুন, উৎসাহ দিন।

৬. ক্ষমাশীলতা:

মানুষ ভুল করতেই পারে, তাই ক্ষমাশীল হওয়া ভালো।

অহেতুক বিদ্বেষ পুষে রাখবেন না।

৭. দায়িত্বশীলতা:

নিজের কাজ ও কথার জন্য দায়িত্বশীল হোন।

সমাজের কল্যাণে যতটুকু সম্ভব অবদান রাখুন।

ভালো ব্যবহার শুধু অন্যকে খুশি করে না, বরং আপনাকেও একজন শ্রদ্ধেয় ও প্রিয় মানুষ করে তোলে। আপনি কী ধরনের ব্যবহার উন্নত করতে চান?

18/12/2021

এতদ্দ্বারা ব্রিলিয়ান্ট এ্যাসোসিয়েশন অব ফুলতলা( বিএএফ) এর সকল উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ, সম্মানিত সদসস্যগণ এবং কার্যনির্বাহীর সকল সদস্যগণ কে জানানো যাচ্ছে যে, আগামী ২৫-১২-২০২১ তারিখে বিকাল ০৩.০০ ঘটিকায় ফুলতলা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক জরুরী সভার আহ্বান করা যাচ্ছে।

উক্ত সভায় সকলকেই যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
আবদুল হাকিম
সাধারণ সম্পাদক
ব্রিলিয়ান্ট এ্যাসোসিয়েশন অব ফুলতলা( বিএএফ)

বেঞ্চ সহকারী
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত
টাঙ্গাইল
মোবাঃ ০১৭৫৮-৭২৮৮৬
এবং
সভাপতি
মোঃ লাভলু মিয়া
ব্রিলিয়ান্ট এ্যাসোসিয়েশন অব ফুলতলা( বিএএফ)

টেক্সটাইল ইঞ্জিনিয়ার
Comfit Composite Knit Ltd
01921-707986

28/02/2018

ব্রিলিয়ান্টস এসোসিয়েশন অব ফুলতলার সম্মানীত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী শুক্রবার ফুলতলা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে

28/02/2018

ব্রিলিয়ান্টস এসোসিয়েশন অব ফুলতলার সম্মানিত সহ-সভাপতি জনাব লাভলু মিয়া আসন্ন কাউন্সিলর নির্বাচনে পদপ্রার্থী হয়েছেন। সকলের নিকট দোয়া কামনা করা হচ্ছে।

31/10/2017

সকল জে এস সি পরীক্ষার্থীদের (২০১৭) প্রতি রইল শুভ কামনা।

তািরখ: ৩১-১০-২০১৭ইং

সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা । বিনীত সাধারন সম্পাদক ব্রিলিয়ান্ট’স এ্যাসোসিয়েশন অব ফুলতলা।ফুলতলা, এলেঙ্গা, কালিহাতি,টাঙ্গা...
20/06/2017

সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ।

বিনীত
সাধারন সম্পাদক
ব্রিলিয়ান্ট’স এ্যাসোসিয়েশন অব ফুলতলা।
ফুলতলা, এলেঙ্গা, কালিহাতি,টাঙ্গাইল ।

মোদের গরব মোদের আশা,আ মরি বাংলা ভাষা।ব্রিলিয়ান্টস এসোসিয়েশন অব ফুলতলার পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র ...
21/02/2017

মোদের গরব মোদের আশা,
আ মরি বাংলা ভাষা।
ব্রিলিয়ান্টস এসোসিয়েশন অব ফুলতলার পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা.......

09/01/2017

সচেতনামূলক পোস্ট। নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন।
১.মনে করেন আপনি ফার্মগেট কিংবা সংসদ ভবন এলাকায় একা দাঁড়িয়ে আছেন। এমন সময় কোন সুন্দরী মেয়ে বা মহিলা আপনাকে ফলো করতেছে অথবা আপনার সাথে ভাব জমানোর চেষ্টা করছে। আপনি সেই সুন্দরী রমনীর রুপে বিমোহিত হয়ে ফাদে পা দেন তাহলেই ফেঁসে যাবেন।
২. একাকী রাস্তায় হাটবেন না। ফুটপাত দিয়ে হাটার সময় দেখুন আপনাকে কেউ ফলো করছে কিনা।
৩. বাসস্ট্যান্ডের মধ্যে দিয়ে হাটার সময় অবশ্যই দাঁড়ানো বাস গুলোর ভিতর দিয়ে হাটবেন না। কারণ এসব জায়গায় ছিনতাইকারী উৎপেতে থাকে।
৪. যদি দেখেন কোন মহিলা আপনাকে বিপদের কথা বলে আপনার রিক্সায় উঠতে চাচ্ছে তাহলেও ফেঁসে যেতে পারেন।
৫. জনশূন্য জায়গায় একাকী স্পীডবোর্ডে উঠবেন না। কারণ এসব ক্ষেত্রে অনেক স্পিডবোর্ডের ড্রাইভাররা যাত্রীর সব কিছু রেখে দিয়ে অপরিচিত জায়গায় নামিয়ে দেয়।
৬. ফোনে কথা বলার সময় বা কোন কারণে আপনার দামি মোবাইলটি জানালার কাছে রাখবেন না। এতে করে টোকাই আপনার মোবাইল হ্যাচকা টানে মেরে দিয়ে দৌড় দিতে পারে।
৭. যদি দেখেন ফার্মগেট কিংবা এসব এলাকায় কিছু লোক মিলে কোন লোককে মারছে। আর আপনি মানবতা দেখিয়ে লোকটিকে বাচাঁতে গেলেন। তার মানে আপনি বাশ খেতে চলেছেন। কেননা এসব ক্ষেত্রে একটি চক্র এভাবে উৎপেতে থাকে। যখনই কেউ বাচাঁতে যাবে তাকে উল্টো মারবে এবং আপনার সব হাতিয়ে নিবে।।।

ব্রিলিয়ান্টস এসোসিয়েশন অব ফুলতলা কর্তৃক আয়োজিত শিক্ষা বৃত্তি ২০১৬ এর কিছু মূহূর্ত
04/01/2017

ব্রিলিয়ান্টস এসোসিয়েশন অব ফুলতলা কর্তৃক আয়োজিত শিক্ষা বৃত্তি ২০১৬ এর কিছু মূহূর্ত

Address

Fultala
Elenga
1974

Alerts

Be the first to know and let us send you an email when Brilliant's Association of Fultala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category