সুসং দুর্গাপুর অনলাইন স্কুল

সুসং দুর্গাপুর অনলাইন স্কুল This is a online learning platform.

26/08/2020

অ্ধ্যায়-১: প্যাটার্ণ
প্রতিটি প্রশ্নের মান: ২+৪+৪ = ১০

১। ৪, ৭, ১০, ১৩, . . . . . . . . . . . . একটি সংখ্যা প্যাটার্ণ।

(ক) ৩২৫ কে তিনটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর।

(খ) তালিকাটির বীজগণিতীয় রাশি নির্ণয় কর।

(গ) তালিকাটির ১ম পদ বাদে অবশিষ্ট পদ নিয়ে গঠিত প্যাটার্ণের ১ম ১০টি পদের সমষ্টি বের কর।

২। ১, ৪, ৯, ১৬, ২৫, . . . . . . . . . . একটি সংখ্যা প্যাটার্ণ।

(ক) স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি লেখ।

(খ) তালিকার পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় কর।

(গ) প্রথম থেকে ২০তম পার্থক্য পর্যন্ত পার্থক্যগুলোর সমষ্টি বের কর।

৩। ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, . . . . . . . . . একটি প্যাটার্ন এবং ২ক +১ একটি বীজগণিতীয় রাশি।

(ক) ফিবোনাক্কি সংখ্যা কী? ব্যাখ্যা কর।

(খ) সংখ্যা প্যাটার্নটির পরবর্তী চারটি পদের মান নির্ণয় কর।

(গ) বীজগণিতীয় রাশিটির প্রথম ৫০টি পদের সমষ্টি নির্ণয় কর।

৪। ৫, ১৩, ২৪, ৩৮, ৫৫, . . . . . . . . . . একটি সংখ্যা প্যাটার্ন।

(ক) যেকোনো একটি কৌশলে ৪ ক্রমের একটি ম্যাজিক বর্গ গঠণ কর।

(খ) তালিকার পরবর্তী চারটি পদ নির্ণয় করে তাদের যোগফল বের কর।

(গ) তালিকার সংখ্যাগুলোর পার্থক্য যে প্যাটার্ন তৈরি করে তার যেকোনো পদ নির্ণয় করার একটি সাধারণ সূত্র তৈরি কর এবং প্রথম ৫০টি পদের সমষ্টি নির্ণয় কর।

৫। ৭, ১৬, ২৫, ৩৪, ৪৩, . . . . . . . . . . . একটি সংখ্যা প্যাটার্ন।

(ক) তৃতীয় ও চতুর্থ সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর।

(খ) তালিকার সাধারণ অন্তর এবং পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় কর।

(গ) তালিকার ৪৫তম পদ এবং ১ম ৪৫টি পদের সমষ্টি নির্ণয় কর।

৬। ৫, ১৩, ২১, ২৯, ৩৭, . . . . . . . . . . . . . . .

(ক) ২৯ এবং ৩৭ কে দু’টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর।

(খ) তালিকার পরবর্তী ৪টি সংখ্যা নির্ণয় কর।

(গ) তালিকার প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি নির্ণয় কর।

৭। ৭, ১১, ১৫, ১৯, ২৩, ২৭, . . . . . . . . . . . একটি সংখ্যা প্যাটার্ন।

(ক) ৪০ কে দুইটি বর্গের অন্তর এবং ১০০ কে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর।

(খ) উদ্দীপকে প্রদত্ত সংখ্যাগুলো কোন নিয়মে প্যাটার্নভূক্ত হলো তা দেখাও এবং যেকোনো পদ নির্ণয়ের সূত্র ‌’ক’ চলকের সাহায্যে প্রকাশ কর।

(গ) প্যাটার্নটির প্রথম ২৫টি পদের সমষ্টি নির্ণয় কর।

৮। (৫ক+৭) একটি বীজগাণিতিক রাশি, যেখানে ‘ক’ একটি স্বাভাবিক সংখ্যা।

(ক) রাশিটির ১ম ও ২য় পদ নির্ণয় কর।

(খ) উদ্দীপকের আলোকে ১ম তিনটি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করে মোট রেখাংশের সংখ্যা নির্ণয় কর।

(গ) রাশিটির প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি সূত্রের সাহায্যে নির্ণয় কর।

৯। ৩ক+১ কোনো সংখ্যা তালিকার বীজগণিতীয় রাশি।

(ক) ৩২৫ কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর।

(খ) উদ্দীপকের আলোকে ৩য় ও ৪র্থ পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন কর এবং অঙ্কনের সত্যতা যাচাই কর।

(গ) রাশিটির প্রথম ১০০ পদের সমষ্টি নির্ণয় কর।

১০। (৫ক +২) একটি বীজগণিতীয় রাশি।

(ক) রাশিটির ১ম ও ২য় পদ কত?

(খ) উদ্দীপকের আলোকে ৩য় ও ৪র্থ পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন কর এবং অঙ্কনের সত্যতা যাচাই কর।

(গ) রাশিটির প্রথম ১০০ পদের সমষ্টি নির্ণয় কর।

১১। দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভূজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে।

patern sug

(ক) চতুর্থ চিত্রের দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা নির্ণয় কর।

(খ) প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা কর।

(গ) শততম প্যাটার্ন তৈরিতে কতগুললোর কাঠির প্রয়োজন হবে নির্ণয় কর।

১২। সমান দৈর্ঘের কাঠির সাহায্যে নিচের জ্যামিতিক প্যাটার্নগুলো তৈরি করা হয়েছে।

pattern

(ক) উদ্দীপকের আলোকে পঞ্চম চিত্রটি তৈরি কর এবং কাঠির সংখ্যা নির্ণয় কর।

(খ) উদ্দীপকের আলোকে একটি বীজগণিতীয় রাশি নির্ণয় কর এবং ৫০তম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠি প্রয়োজন তা নির্ণয় কর।

(গ) প্রথম ১০০টি চিত্র তৈরি করতে মোট কতগুলো কাঠি প্রয়োজন হবে তা নির্ণয় কর।

১৩। নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে।

pattern

(ক) কাঠির সংখ্যার তালিকা তৈরি কর।

(খ) তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা কর।

(গ) কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি কর এবং তোমার যাচাই কর।

১৪। নিচের চিত্রগুলো দিয়াশলাইয়ের কাঠি দ্বারা গঠিত।

pattern

(ক) ৪১ ও ৫৮ কে দু’টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর।

(খ) প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন কর।

(গ) প্যাটার্নের ৬০ নম্বর চিত্রটি তৈরি করতে কতগুলো কাঠির প্রয়োজন হবে এবং প্রথম ৬০টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি প্রয়োজন হবে নির্ণয় কর।

AUGUST 26, 2020
সাজেশন-প্যাটার্ন-অষ্টম শ্রেণি-গণিত

ঘরে বসে শিখি এর রুটিন
24/08/2020

ঘরে বসে শিখি এর রুটিন

19/08/2020
02/08/2020

ঈদ মোবারক

26/07/2020

অনলাইন স্কুল এ সবাইকে স্বাগতম

26/07/2020

প্রায় সকল শিক্ষকগণকে এড হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সবাই দয়া করে সংযুক্ত হন।

সংসদ বাংলাদেশ টেলিভিশন এ রুটিন
24/07/2020

সংসদ বাংলাদেশ টেলিভিশন এ রুটিন

Address

Durgapur
2420

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুসং দুর্গাপুর অনলাইন স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share