01/09/2026
দেখুন, এটা বাংলাদেশের সবচেয়ে বড় ময়লার ভাগাড়। মাতুয়াইলে অবস্থিত এই জিনিসটা দেশের বিষফোঁড়া।
এখানকার ৪ একর জমি এবং প্রতিদিন ৩০০ টন ময়লা দেওয়া হবে কোরিয়ান একটি কোম্পানিকে৷ বিনিময়ে তারা এখানে ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বানাবে। সাথে ইকোব্রিকস, অর্গানিক সার, পশুখাদ্য এবং বায়োফুয়েল তৈরি করবে৷
কোম্পানি সব করবে নিজেদের খরচে৷ বিদ্যুৎ ও বাইপ্রোডাক্ট বিক্রি করে যেই প্রফিট হবে তার ২০% বাংলাদেশ পাবে। বাকি ৮০% কোম্পানি নিবে।
২০২৮ সালের আগস্ট মাসে এটি প্রোডাকশনে যাবে। প্রজেক্ট সফল হলে পুরো ময়লার ভাগাড় তাদের লিজ দেওয়া হবে৷ ফুল প্রজেক্ট চালু হলে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সহ অন্যান্য প্রোডাক্ট তৈরি হবে৷ ১৫ বছর তারা এই প্রজেক্ট চালাবে, প্রোডাক্ট বিক্রি করে খরচ তুলবে। তারপর বাংলাদেশের কাছে মালিকানা হস্তান্তর করে বিদায় নিবে৷
এটা দেশের সবচেয়ে আধুনিক সাসটেইনেবল প্রজেক্ট, RRR নীতিতে চলবে৷ এটি সফল হলে বাংলাদেশ ৫ লাখ কার্বন ক্রেডিট পাবে৷ যেটা বিক্রি করলে ৫০ লাখ ডলার ইনকাম হবে প্রতিবছর৷
Source :The Daily Star, BSS,Prothom Alo,The Business Standard