https://m.facebook.com/story.php?story_fbid=122213376362473440&id=61564203209394&mibextid=Nif5oz
ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়,দোহার-ঢাকা।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়,দোহার-ঢাকা।, Education, Dhaka, Dohar.
জরুরি বিজ্ঞপ্তি
ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়
এতদ্বারা বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দোহার উপজেলা শিক্ষক সমিতির সভাপতির নির্দেশনা অনুযায়ী বৃষ্টিজনিত কারণে ১২/০৭/২০২৬ (রবিবার) তারিখের স্থগিতকৃত সকল পরীক্ষা আগামী ১৯/০৭/২০২৬ (রবিবার) একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
সকল পরীক্ষার্থীকে যথাসময়ে পরীক্ষায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।
কর্তৃপক্ষ
ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়
30/06/2026
ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত
দোহার (ঢাকা), ২৯ জুন ২০২৬:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ঢাকা জেলার দোহার উপজেলার ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ে "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" শীর্ষক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালিতে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন বহন করা হয়। এর মধ্যে ছিল—
"সবুজ পৃথিবী, সুস্থ জীবন, গাছ লাগান, পরিবেশ বাঁচান।"
"কাটবো না আর একটি গাছ, বনায়নই আমাদের আজকের কাজ।"
"Stop Pollution, Be the Solution."
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী একটি বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং "এক শিশু, একটি গাছ" কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশুর হাতে একটি গাছ তুলে দেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সচেতনতা সৃষ্টি করবে বলে উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন।
26/03/2026
21/02/2026
মহান ২১ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আজ মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়–এ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলীম। এরপর সকল শিক্ষকবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ শহীদ মিনারের সামনে একত্রে ছবি তুলে এ দিবসের স্মৃতি ধারণ করেন।
ভাষা শহীদদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
🇧🇩 আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।
24/11/2025
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Dhaka
Dohar
1331