21/11/2025
জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কর্মচারী আনোয়ার হোসেন ডাবলু আজ রাত ২ টায় পরপারে চলে গেলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাবার বেলা রেখে গেলো অনেক স্মৃতি, অনেক কথা, অনেক শুভাকাংখী।
তাঁর নামাজে জানাজা আজ বেলা ১১.০০ টায় তার দীর্ঘদিনের কর্মম্থল জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
আপনাদের সকলের উপস্থিতি ও দোয়া কামনা করছি।
নজরুল ইসলাম স্যারের পোস্ট থেকে
28/05/2024
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
13/07/2021
পিতৃসম শিক্ষাগুরু জনাব হায়াত আলী মিঞা আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্যারের নামাজে জানাজা স্বাস্থ্যবিধি মেনে আজ বিকেল ৫.৩০ মিনিটে সরকারি জয়পাড়া পাইলট হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
15/12/2020
লেখক ও কবি আখতারুজ্জামান আজাদ এর লেখা
"আজ আমাদের স্বাধীনতাদিবস না, আজ আমাদের বিজয়দিবস। স্বাধীনতাদিবস ২৬ মার্চ। বাংলাদেশের জন্মদিন আজ না, বাংলাদেশ এই দিনে স্বাধীন হয়নি। বাংলাদেশের জন্মদিন ২৬ মার্চ, ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল, ১৭ এপ্রিল সেই সরকার (মুজিবনগর সরকার) শপথ গ্রহণ করেছিল। মার্চের ২৬ থেকে এপ্রিলের ১০ তারিখ— এই পনেরো দিন দেশে সরকার না থাকলেও মুজিবনগর সরকারই ঐ পনেরো দিনও ছিল মর্মে বৈধতা দেওয়া হয়। এই ধরনের বৈধতাকে বলা হয় ভূতাপেক্ষ বৈধতা বা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। কোনো একটা আইন 'পরে' পাশ করে সেই আইন 'আগেও' কার্যকর ছিল ধরে নেওয়া হলে সেই কার্যকরিতাকে 'রেট্রোস্পেকটিভ ইফেক্ট' বলে।
ঐ সরকারের অধীনে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে 'দেশ স্বাধীন' করেননি। বরং দেশকে পাকিস্তানিদের কবল থেকে 'দখলমুক্ত' করে 'বিজয়' অর্জন করেছেন। দেশ মার্চের ২৬ তারিখ থেকেই স্বাধীন। মার্চের ২৬ তারিখ থেকেই এই ভূখণ্ডের নাম বাংলাদেশ, পূর্ব পাকিস্তান না (২৫ মার্চ পর্যন্ত এই ভূখণ্ড পূর্ব পাকিস্তান ছিল)। মুক্তিযুদ্ধ যদি এখনও চলত, আমরা যদি দখলদারমুক্ত হতে না পারতাম; তা হলে আমাদের একটা স্বাধীনতাদিবস (২৬ মার্চ) থাকত, আমরা কাগজে-কলমে ও মনে-মনে স্বাধীন থাকতাম; কিন্তু পাকিস্তানেরই অনুগত থাকতে হতো, বিভিন্ন রাষ্ট্রের দ্বারে-দ্বারে এখনও ঘুরতে হতো স্বীকৃতির জন্য।
পাকিস্তানি সেনাবাহিনী 'পূর্ব পাকিস্তান'-এ হামলা করেনি, হামলা করেছিল স্বাধীন বাংলাদেশের ওপর। একাত্তরের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আমরা 'পশ্চিম পাকিস্তান'-এর বিরুদ্ধে লড়াই করিনি, লড়াই করেছি 'পাকিস্তান'-এর বিরুদ্ধে। কারণ ২৬ মার্চের পর থেকে পাকিস্তানের পূর্ব বা পশ্চিম শাখা বলে কিছু ছিল না। পূর্ব শাখাটি হয়ে গিয়েছিল বাংলাদেশ আর পশ্চিমটি শুধুই পাকিস্তান।
১৬ ডিসেম্বরকে বাংলাদেশের জন্মদিন মনে করা কিংবা বাংলাদেশ ১৬ ডিসেম্বর স্বাধীন হয়েছিল ভাবার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধকালীন নয়মাস আমরা পাকিস্তানিই ছিলাম, মুজিব-তাজউদ্দিন-নজরুল সরকার অবৈধ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা অহেতুক এবং এই যে মানবতাবিরোধী ছয়জন অপরাধীর ফাঁসি কার্যকর হলো, ঐ ফাঁসিও অবৈধ। কারণ যে আইনে আমরা তাদের বিচার করেছি, ঐ আইনে কেবল বাংলাদেশীদেরই বিচার হওয়া সম্ভব, অন্যদেশীদের না। ঐ অপরাধীরা মানবতাবিরোধী অপরাধ করেছিল ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর সময়টায় এই ভূখণ্ডকে বাংলাদেশ ভাবা না হলে, পূর্ব পাকিস্তান ভাবা হলে এই আইনে ওদের বিচার হওয়া সম্ভব না।
অতএব ১৬ ডিসেম্বর ফেসবুকে 'শুভ জন্মদিন, বাংলাদেশ' কিংবা 'এইচবিডি, বিডি' লেখার কোনো সুযোগ নেই। ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্মদিন— এটা একটা মিথ্যাচার, এটা একটা ফাঁদ, এটা একটা টোপ। সত্যটা জানতে হবে।"
আখতারুজ্জামান আজাদ
১৬ ডিসেম্বর ২০১৯
19/10/2020
আমাদের প্রকাশ স্যার আর নেই... এতো হাসিখুশি মানুষটাকে আর দেখবো না... :(
25/06/2019
জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত নৈশ প্রহরী জমসের আলী (স্বপন মিয়া) বার্ধক্য জনিত রোগে অসুস্থ্য হয়ে আজ দুপুর ১২.০০ ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
07/02/2018
......শোক সংবাদ.........
আমাদের শিক্ষাগুরু সুধীর স্যার আর আমাদের মাঝে নেই। আজ ৭ /২/২০১৮ তারিখ রাত ৯.৩০ ( সাড়ে নয়টায়) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন।
স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
আর হবে না দেখা। স্যার আমাদের ক্ষমা করবেন।
দ্রষ্টব্যঃ ৮/২/২০১৮ তারিখ সকাল ৮.০০টায় ইকরাশি শ্মশানে তাঁর শেষ কৃত্য হবে।
04/05/2017
The SSC-05 of Joypara Pilot High School
04/05/2017
Reunion of The SSC-05
Our honorable Teachers...