27/02/2026
আলহামদুলিল্লাহ । বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমাদের স্কুল থেকে "শেখ সাফিয়াল কামরান (পিতা: মোহাম্মদ করিম, মাতা: কাজল রেখা, গ্রাম: আন্তা) বৃত্তি পেয়েছে । ভেটারান্স স্কুলের পক্ষ থেকে কামরানের জন্য আন্তরিক অভিনন্দন , শুভেচ্ছা ও দোয়া রইলো । আমরা তার জীবনের সাফল্য এবং মঙ্গল কামনা করছি ।
20/02/2026
মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে বাংলাদেশ (২১ ফেব্রুয়ারি) 'অমর একুশে', 'ভাষা শহীদ' দিবস এবং 'আন্তর্জাতিক মাতৃভাষা' দিবস পালন করে থাকে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ -এর প্রতিপাদ্য হল ‘বহুভাষিক শিক্ষা- একটি বহুভাষিক বিশ্বে শিক্ষাকে রূপান্তরিত করার প্রয়োজনীয়তা’।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে।
06/02/2026
জনাব আরিফুর রহমান
পরিচালনা পরিষদের সদস্য
ভেটারান্স স্কুল, দোহার-ঢাকা