Easy To Learn

Easy To Learn

Share

এই পেইজে সকল শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে সাজেশন দেওয়া হবে।

13/11/2025

বাংলাদেশের আশরাফুলের কোচিংয়ের অধীনে প্রথম টেস্ট, ব্যাটাররা প্রত্যাশার চেয়েও ভালো করছে, পিচ ব্যাটিং সহায়ক, প্রতিপক্ষ সহজ, বোলিং নির্বিষ।

আশরাফুলের অবদান আছে কি নেই, সেটা বলতে চাই না। তবে, সে দায়িত্ব পালন করার সময়ের টেস্টে বাংলাদেশ আমেরিকা, আরব আমিরাত ও হংকং এর সাথে হারার মতো বাজে ক্রিকেট খেলেনি, এটা দারুণ স্বস্তির।

আপনি চাইলেই আশরাফুল এর কোচিং রেট করতে পারেন.......



12/11/2025

৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৫
গণিত সাজেশন
পরিসংখ্যানঃ

৩৫। পরিসংখ্যানের কাঁচামাল কোনটি?
ক) শ্রেণিব্যাপ্তি √খ) উপাত্ত গ) গণসংখ্যা ঘ) অজিভরেখা

৩৬। পরিসংখ্যানের উপাত্ত কী ধরনের?
ক) গুণবাচক √খ) সংখ্যাবাচক গ) সংখ্যাসহগ ঘ) ক্রমবাচক

*** কোন বিদ্যালয়ের ৯ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর ১ম সাময়িক পরীক্ষার গণিতে প্রাপ্ত নম্বর সংগ্রহ করা হলোঃ

উপরের তথ্যের আলোকে (৩৭ ও ৩৮) নং প্রশ্নের উত্তর দাওঃ
৩৭। গণিতে প্রাপ্ত নম্বরগুলো কোন ধরনের উপাত্ত?
ক) বিন্যস্ত √খ) অবিন্যস্ত গ) মাধ্যমিক ঘ) অবাস্তব

৩৮। নম্বরগুলো সারণিভুক্ত করতে হলে প্রথমে কী নির্ণয় করতে হয়?
ক) গড় খ) অবিন্যস্ত √গ) পরিসর ঘ) শ্রেণিসংখ্যা

*** শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের ১০ দিনের তাপমাত্রা পাওয়া (সে.) পরিসংখ্যান হলো: 10°, 9°, 8°, 6°, 11°, 12°, 7°, 13°, 14°, 5°। এবার নিচের (৩৯-৪১) প্রশ্নগুলোর উত্তর দাওঃ

৩৯। উপরের সংখ্যাসূচক উপাত্তের প্রচুরক কোনটি?
ক) 12° খ) 5° গ) 14° √ঘ) প্রচুরক নেই

৪০। উপরের সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা কোনটি?

ক) 8° খ) 8.5° √গ) 9.5° ঘ) 9°

৪১। উপাত্তসমূহের মধ্যক কোনটি?
√ক) 9.5° খ) 8.5° গ) 9° ঘ) 8°
৪২। উপাত্তে ব্যবহৃত তথ্যসমূহকে কী বলে?
ক) ধ্রবক √খ) চলক গ) সহগ ঘ) ট্যালি চিহ্ন
৪৩। পরিসংখ্যানে ব্যবহৃত চালক কত প্রকার?
√ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৪৪। আয়তলেখ অঙ্কনে x - অক্ষ বরাবর কোনটি নিতে হয়?
ক) শ্রেণীর মধ্যবিন্দু √খ) শ্রেণিসীমা গ) গণসংখ্যা ঘ) ক্রমযোজিত গণসংখ্যা

৪৫। আয়তলেখ অঙ্কনে y-অক্ষ বরাবর কোনটি নিতে হয়?
ক) শ্রেণীর মধ্যবিন্দু খ) শ্রেণিসীমা √গ) গণসংখ্যা ঘ) ক্রমযোজিত গণসংখ্যা
৪৬। আয়তলেখ হতে নিচের কোনটি আঁকা যায়?
ক) গণসংখ্যা √খ) গণসংখ্যা বহুভুজ গ) পাইচিত্র ঘ) রম্বসক্ষেত্র
৪৭। উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়াকে কী বলে?

ক) প্রবণতা √খ) কেন্দ্রীয় প্রবণতা গ) গড় ঘ) মধ্যক
৪৮। আনুমানিক গড় নিচের কোনটি নির্দেশ করে?
√ক) a খ) a গ) a ঘ) a
৪৯। শ্রেণিব্যাপ্তি নিচের কোনটি দ্বারা বোঝায়?
ক) f খ) a গ) x √ ঘ) h

৫০। মধ্যক শ্রেণির নিম্নসীমার মানকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
ক) h খ) f √গ) L ঘ) n

৫১। মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির যোজিত সংখ্যার প্রতীক কোনটি?
ক) fm √খ) Fc গ) f2 ঘ) fn

৫২। মধ্যক শ্রেণির গণসংখ্যাকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
ক) n/2 √খ) fm গ) h ঘ) fc

11/11/2025

৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৫
জ্যামিতি নৈর্ব্যক্তিক সাজেশন
৪০। তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যায়?
ক) 2cm, 3 cm, 6cm
খ) 4cm, 5cm, 6cm
√গ) 3cm, 4cm, 5cm
ঘ) 3cm, 4cm, 8cm

৪১। সমবাহু ত্রিভুজের বহিঃস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি কতো ডিগ্রি?
ক) 60 খ) 90 √গ) 180 ঘ) 120

৪২। একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন?
ক) 2 খ) 3 √গ) 4 ঘ) 5

৪৩। নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়?
√ক) 70° 40° খ) 36° 74° গ) 63° 34° ঘ) 40° 50°

৪৪। একটি ত্রিভুজের তিনটি বাহু 5 সে.মি., 6 সে.মি. ও 7 সে.মি. হলে--
i. এটি বিষমবাহু ত্রিভুজ
ii. এর অর্ধপরিসীমা 9 সে.মি.
iii. এর ক্ষেত্রফল 14.7 বর্গ সে.মি.
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও ii

৪৫। একটি বিষমবাহু চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কতো?
ক) 180° খ) 270° √গ) 360° ঘ) 450°

৪৬। সমবাহু ত্রিভুজের-
i. পরিবৃত্তের কেন্দ্র হতে শীর্ষত্রয়ের দূরত্ব সমান
ii. অন্তবৃত্তের কেন্দ্র হতে বাহুত্রয়ের দূরত্ব সমান
iii. কোণগুলোর সমদ্বিখণ্ডকত্রয় অন্তবৃত্তের কেন্দ্র দিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii

৪৭। একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 30°, 60° ও 90° হলে, ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?
ক) স্থূলকোণী খ) সূক্ষ্মকোণী √গ) সমকোণী ঘ) সমদ্বিবাহু

৪৮। শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়?
ক) রম্বস খ) ট্রাপিজিয়াম গ) আয়ত √ঘ) বৰ্গ

11/11/2025

৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৫
জ্যামিতি নৈর্ব্যক্তিক সাজেশন

২৪। নিচের কোন উপাত্তগুলো দ্বারা নির্দিষ্ট চতুর্ভুজ অংকন করা যায়?
ক) তিনটি বাহু ও একটি কোণ
খ) তিনটি কোণ ও একটি বাহু
√গ) তিনটি বাহু ও দুটি কর্ণ
ঘ) দুইটি বাহু ও একটি কোণ
২৫। একটি কর্ণ কোনো চতুর্ভুজ কে কয়টি ত্রিভুজের বিভক্ত করে?
√ক) ২টি খ) ১টি গ) ৩টি ঘ) ৪টি
২৬৷ নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনে লাগবে -
i. চারটি বাহু ও ও একটি কোণ
ii. চারটি বাহু ও একটি কর্ণ
iii. দুইটি বাহু ও দুটি কর্ণ
নিচের কোনটি সঠিক?
√ক) i, ii খ) ii iii গ) i iii ঘ) i, ii, iii
২৭। একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কয় সমকোণ?
ক) এক খ) দুই গ) তিন √ঘ) চার

২৮। একটি পরিসীমা ও একটি কোণ দ্বারা নিচের কোনটি অঙ্কন করা যায়?
√ক) রম্বস খ) আয়ত গ) ট্রাপিজিয়াম ঘ) সামান্তরিক

২৯। সর্বনিম্ন কয়টি উপাত্ত দেওয়া থাকলে একটি নির্দিষ্ট সামান্তরিক অঙ্কন করা যাবে?
ক) 1 টি খ) 2 টি √গ) 3 টি ঘ) 4 টি

৩০। একটি চতুর্ভুজের তিনটি বাহু ও কয়টি কর্ণ জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায়?
ক) 1 টি √খ) 2 টি গ) 3 টি ঘ) 4টি

11/11/2025

৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৫
জ্যামিতি নৈর্ব্যক্তিক সাজেশন

১০। নিচের কোন ক্ষেত্রে শুধু পরিসীমা জানা থাকলেই অঙ্কন করা যাবে?
√ক) সমবাহু ত্রিভুজ
খ) চতুৰ্ভুজ
গ) সমদ্বিবাহু ত্রিভুজ
ঘ) সামান্তরিক

১১। কোনো ত্রিভুজের দুইটি কোণই যদি 30° দেওয়া থাকে তবে কোন ধরনের ত্রিভুজ অঙ্কন করা যাবে?
ক) সমবাহু
√খ) সমদ্বিবাহু
গ) সমকোণ
ঘ) বিষমবাহু

১২। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে-
(i) অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকে
(ii) অতিভুজ ও অপর বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে
(iii) তিনটি বাহু দেওয়া থাকে
নিচের কোনটি সঠিক?
√ক) i 3 ii
খ) ii ও iii
গ) i 3 iii
ঘ) i, ii ও iii

১৩। একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে-
(i) দুইটি কোণ ও একটি বাহু দেওয়া থাকে
(ii) সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকে
(iii) দুইটি বাহু ও এদের একটির বিপরীত কোণ দেওয়া থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
√গ) ii ও iii
ঘ) i, ii ও iii

১৪। নিচে চারটি ত্রিভুজের জন্য তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো । কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না?
ক) 3 cm, 4 cm, 5 cm
খ) 3 cm, 2 cm, 1 cm
√গ) 6 cm, 7 cm, 9 cm
ঘ) 3 cm, 5 cm, 7 cm

১৫। একটি ত্রিভুজ অঙ্কনের জন্য দরকার-
(i) দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ
(ii) তিনটি বাহু
(iii) একটি বাহু ও একটি কোণ
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৬। কয়টি উপাত্ত দেওয়া থাকলে ঐএকটি ত্রিভুজ আঁকা যায়?
ক)1 টি খ) 2 টি √গ) 3 টি ঘ) 4 টি

১৭। নিচের কোন উপাত্ত দেওয়া থাকলে অসংখ্য সদৃশ ত্রিভুজ করা যায়?
(সহজ)
ক) ১টি বাহু খ) ২টি বাহু গ) ৩টি বাহু √ঘ) ৩টি কোণ

১৮। সমকোণী ত্রিভুজ অংকনে একটি কোন অবশ্যই কতো ডিগ্রি হতে হবে?
ক) 45° খ) 60° √গ) 90° ঘ) 120°
১৯। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কতো সে.মি.?
ক) 3 সে.মি. √খ) 4 সে.মি.
গ) 6 সে.মি. ঘ) 12 সে.মি.

২০। BE বাহুর দৈর্ঘ্য কতো সে.মি.?
√ক) 2 সে.মি. খ) 3 সে.মি.
গ) 4 সে.মি. ঘ) 5 সে.মি.

২১। ∠EFG + ∠EGF = কতো ডিগ্রি?
ক) 60° √খ) 120° গ) 180° ঘ) 210°

২২। কোন তিনটি দ্বারা কয়টি ত্রিভুজ অঙ্কন করা যাবে?
ক) ৩টি খ) ৬টি গ) ৯টি √ঘ) অসংখ্য

২৩। একটা চতুর্ভুজের ৩টি বাহু ও কয়টি কর্ণ জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায়?
ক) ১টি √খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি

11/11/2025

৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৫
জ্যামিতি নৈর্ব্যক্তিক সাজেশন

৩১। দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব?
ক) ট্রাপিজিয়াম √খ) রম্বস গ) আয়ত ঘ) সামান্তরিক

৩২। একটি রম্বস আঁকতে কতোটি উপাত্ত প্রয়োজন?
√ক) 2টি খ) 3টি গ) 1টি ঘ) 4টি

৩৩। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৪° হলে, বৃহত্তম কোণের মান কতো ডিগ্রি?
ক) 41° খ) 42° গ) 45° √ঘ) 49°

৩৪। রম্বসের-
i. সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান
ii. সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক
iii. কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i খ) i ও iii গ) ii ও iii √ঘ) i, ii ও iii

৩৫। একটি সামান্তরিক আঁকতে কতোটি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন?
ক) 2 √খ) 3 গ) 4 ঘ) 5

৩৬। একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কতোটি উপাত্ত প্রয়োজন?
ক) 1 √খ) 2 গ) 3 ঘ) 4

৩৭। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 3 সে.মি. ও ৪ সে.মি. হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কতো সে.মি.?
√ক) 6 খ) 4 গ) 3 ঘ) 11

৩৮। একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে-
ক) 8, 15, 18 একক খ) 9, 12, 17 একক
গ) 8, 12, 16 একক √ঘ) 9, 12, 15 একক

৩৯। ∠ABC এর ∠A = ∠B + ∠C হলে ∠A এর মান কতো?
ক) 30° খ) 45° গ) 60° √ঘ) 90°

৩৯। একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন-
i. দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ
ii. তিনটি বাহু
iii. দুইটি কোণ ও কোণ সংলগ্ন ১টি বাহু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i 3 iii গ) i, iii √ঘ) i, ii ও iii

11/11/2025

৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৫
নৈর্ব্যক্তিক সাজেশন
জ্যামিতিঃ ৭ম অধ্যায়

১। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটির পরিমাণ দেওয়া থাকলে নিম্নের কোন ক্ষেত্রে ত্রিভুজ অংকন করা সম্ভব?
ক) 60° ও 36° √খ) 40° ও 50° গ) 30° ও 70° ঘ) 80° ও 20°

২। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সে.মি. ও 9 সে.মি. হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সে.মি.?
ক) 4 খ) 5 √গ) 6 ঘ) 13

৩। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 18 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গসে.মি.?
ক) 36 খ) 81 √গ) 162 গ) 324

৪। নির্দিষ্ট একটি চতুর্ভুজ আঁকা সম্ভব যদি দেওয়া থাকে-
(i) চারটি বাহু ও একটি কোণ
(ii) তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
(iii) দুইটি বাহু ও তিনটি কোণ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i, ii √ঘ) i, ii ও iii

৫। রম্বসের-
(i) চারটি বাহু পরস্পর সমান
(ii) বিপরীত কোণ সমান
(iii) কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii √ঘ) i, ii ও iii

07/11/2025

১০ম শ্রেণির টেস্ট পরীক্ষা ২০২৫
পরিসংখ্যান সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। u2 = -2, x2 = 12 এবং h = 4 হলে, অনুমিত গড় a = কত?

২। গড় নির্ণয়ের ক্ষেত্রে অনুমিত গড় a2 = 32, u3 = -3, h = 6 হলে, x3 = কত?

৩। 19, 21, 26, 13, 11, 27, x, 29 সংখ্যাগুলোর গড় 16.5 হলে, x এর মান নির্ণয় কর।

৪। 6, 9, 8, 0, 5, 2 সংখ্যাগুলোর গড় নির্ণয় কর।

৫। 7, 8, 13, 11, 15, 9 সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় কর।

৬। 23, 29, 18, 15, 39, 27, 22 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় কর।

৭। ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় কর।

৮। 3, 5, 2, 7, 9, 6, 2, 7 উপাত্তের প্রচুরক আছে কি? ব্যাখ্যা কর।

৯। গ্রীষ্মকালে বাংলাদেশে কোন একটি অঞ্চলের 10 দিনের তাপমাত্রা (সেন্টিগ্রেড) হলোঃ 20°, 22°, 17°, 34°, 20°, 35°, 21°, 24°, 25°, 27°
সংখ্যাসূচক উপাত্তের প্রচুরক কোনটি?

১০। একটি উপাত্তের প্রচুরক 49.75, L= 48, f1= 7, f2 = 17 শ্রেণী ব্যবধান নির্ণয় কর।

১১। কোন নিবেশনের ক্ষেত্রে
L= 55, f1= 5, f2 = 7 এবং h= 10 হলে, প্রচুরক কত?

১২। কোনো গণসংখ্যা নিবেশনের প্রচুরক = 49.75, L= 48, f1 = 7, এবং f2 = 17 হলে, শ্রেণি ব্যবধান কত?

05/11/2025

৪১। একটি বৃত্তের ব্যাস 14.6 সে.মি. হলে, এর ক্ষেত্রফল নির্ণয় কর।

৪২। একটি বৃত্তের ব্যাস 8 সে.মি. হলে, এর পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় কর।

৪৩। 10 সে.মি. ব্যাসবিশিষ্ট বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় কর।

৪৪। বৃত্তটির পরিধি
160 মিটার হলে, ব্যাসার্ধ কত?

৪৫। আয়তাকার ঘনবস্তু বলতে কী বুঝ?

৪৬। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25সে.মি., 20 সে.মি. ও 15 সে.মি.। এর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর।

৪৭। কোনো আয়তাকার ঘনবস্তুর প্রস্থ 10 সে.মি, উচ্চতা 8 সে.মি. এর কর্ণের দৈর্ঘ্য 20.5 সে.মি হলে, ঘনবস্তুটির আয়তন কত?

৪৮। ঘনক কাকে বলে?

৪৯। কোনো ঘনকের একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সে.মি. হলে, এর আয়তন নির্ণয় কর।

৫০। একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 7 সে.মি. হলে, এর সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় কর।

৫১। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল 600 বর্গ সে.মি.। এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।

৫২। ঘনকের একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 10√2 সে.মি. হলে ঘনকটির ধার নির্ণয় কর।

৫৩। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, এর একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।

৫৪। যদি ঘনকের পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য 10√2 সে.মি. হয়, তবে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।

৫৫। এজটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সে.মি. হলে, এর একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।

৫৬। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150 বর্গমিটার হলে, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত মিটার?

৫৭। বেলন বলতে কী বুঝ?

৫৮। কোনো বেলনের উচ্চতা 9 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. হলে, এর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর।

৫৯। একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 3 একক এবং উচ্চতা 5 একক হলে, এর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর।

৬০। 12 সে.মি. উচ্চতাবিশিষ্ট একটি বেলনের ভুমির ব্যাসার্ধ 5 সে.মি.। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন কত?

05/11/2025

২২। একটি সামান্তরিকের ভূমি উচ্চতায় 1/3 অংশ এবং ক্ষেত্রফল 507 বর্গমিটার হলে, এর উচ্চতা নির্ণয় কর।

২৩। সামান্তরিকের পরিসীমা 28 সে.মি. এবং সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 4:3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের অন্তর কত?

২৪। একটি রম্বসের কর্ণ 12 মিটার এবং এর ক্ষেত্রফল 96 বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?

২৫। একটি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গমিটার। একটি কর্ণের দৈর্ঘ্য 16 মিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?

২৬। সুষম বহুুভুজ কী?

২৭। একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 8 সে.মি. হলে, এর ক্ষেত্রফল নির্ণয় কর।

২৮। একটি সুষম ষড়ভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সে.মি. হলে, এর ক্ষেত্রফল নির্ণয় কর।

২৯। একটি সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল 30 বর্গ সে.মি. হলে, এর প্রতি বাহুর দৈর্ঘ্য
কত?

৩০। একটি সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?

৩১। বৃত্তের পরিধি বলতে কী বুঝ?

৩২। বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 60 সে.মি. হলে, ব্যাসার্ধ নির্ণয় কর।

৩৩। একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 66 সে.মি. হলে, বৃত্তের ব্যাস নির্ণয় কর।

৩৪। একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 30 সে.মি. হলে, বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় কর।

৩৫। বৃত্তকলা কী?

৩৬। 20 সে.মি ব্যাসবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় কর।

৩৭। একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 40 সে.মি. হলে, বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় কর।

৩৮। কোনো বৃত্তের ব্যাস 12 সে.মি. হলে, এর ক্ষেত্রফল নির্ণয় কর।

৩৯। 25 π বর্গ সে.মি. ক্ষেত্রফলবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় কর।

৪০। বৃত্তের পরিধি 24 সে.মি. হলে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় কর।

05/11/2025

১০ম শ্রেণির টেস্ট পরীক্ষা ২০২৫
গণিত সাজেশন
১৬তম অধ্যায়ঃ সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সে.মি. এবং ভূমি 3 সে.মি. হলে, ত্রিভুজটির পরিসীমা নির্ণয় কর।

২। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 5 সে.মি. এবং উচ্চতা 14 সে.মি. হলে, ত্রিভূজটির ক্ষেত্রফল নির্ণয় কর।

৩। একটি ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য যথাক্রমে 11 সে.মি.ও 13 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60°। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর।

৪। একটা ত্রিভুজের তিনটা বাহু যথাক্রমে 5, 6, ও 7 সে.মি. হলে, এর ক্ষত্রফল নির্ণয় কর।

৫। √3 সে.মি. বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।

৬। একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 25√3 সে.মি. হলে, এর ক্ষেত্রফল নির্ণয় কর।

৭। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সে.মি. হলে, এর ক্ষেত্রফল নির্ণয় কর।

৮। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 6√3 বর্গমিটার হলে, এর পরিসীমা কত?

৯। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর।

১০। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 সে.মি. ও প্রস্থ 4 সে.মি. হলে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?

১১। কোন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 8 সে.মি. ও কর্ণের দৈর্ঘ্য 10 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?

১২। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে, সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।

১৩। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গ সে.মি. এবং প্রস্থ 3 সে.মি. হলে এর কর্ণ নির্ণয় কর।

১৪। একটি আয়তক্ষেত্রের কর্ণ 13 সে.মি. এবং দৈর্ঘ্য ১২ সে.মি. হলে, আয়তক্ষেত্রটির পরিসীমা কত?

১৫। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩/২ গুণ। এর ক্ষেত্রফল 864 বর্গমিটার হলে, প্রস্থ নির্ণয় করে।

১৬। একটু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং পরিসীমা 30 মিটার হলে, আয়তক্ষেত্রটির প্রস্থ কত মিটার?

১৭। কোন বর্গের পরিসীমা 12 সে.মি. হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?

১৮। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 সে.মি. হলে, বর্গের পরিসীমা কত?

১৯। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 7√2 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?

২০। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সে.মি. হলে, বর্গের পরিসীমা কত?

২১। কোনো সামান্তরিকের ভূমি 18 সে.মি. এবং ক্ষেত্রফল 216 বর্গ সে.মি. হলে, সামান্তরিকটির উচ্চতা কত?

17/10/2025

১০ম শ্রেণির নির্বাচনি পরীক্ষা ২০২৫
গণিত ৭ম অধ্যায়ের জ্যামিতি সম্পাদ্য সাজেশনঃ

১। একটি ত্রিভুজের ভূমি a = 4 সে.মি., ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45° এবং অপর বাহু দুইটির সমষ্টি S = 7 সে.মি.। ★★
ক) উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো ।
খ) ত্রিভুজটি অঙ্কন করো। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)
গ) একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁক। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)

২। ABCD চতুর্ভুজের AB = 4 সে.মি., BC = 5 সে.মি., A = 85, B = 80° এবং C = 95 | ★★★
উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ।
ক) D এর মান নির্ণয় করো ।
খ) প্রদত্ত তথ্য অনুযায়ী ABCD চতুর্ভুজটি অঙ্কন করো। (অঙ্কনের চিহ্ন আবশ্যক)
গ) প্রদত্ত বাহু দুইটিকে একটি সামান্তরিকের বাহু এবং B = 80° ধরে সামান্তরিকটি অঙ্কন করো। (অঙ্কনের চিহ্ন আবশ্যক)

৩। a = 5 সে.মি. b = 7 সে.মি. এবং x = 45★★
ক) একটি বর্গের পরিসীমা 11 সে.মি. । বর্গটি আঁকো ।
খ) সামান্তরিকের দুইটি কর্ণ a ও b এবং এদের অন্তর্ভুক্ত কোণ x সামান্তরিকটি আঁকো। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)
গ) এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য (a – 1) সে.মি., ভূমি সংলগ্ন কোণ Zx এবং অপর দুই বাহুর সমষ্টি b. (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)

Want your school to be the top-listed School/college in Dohar?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Narisha West Char
Dohar