Dinajpur Model College

Dinajpur Model College

Share

দিনাজপুর মডেল কলেজ দিনাজপুর শিক্ষা ব?

24/10/2015

দিনাজপুর মডেল কলেজের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ও পরশুদিন (২৫ ও ২৬ অক্টোবর ) কলেজ বন্ধ থাকবে। আগামী ২৭ অক্টোবর সকাল ৮ টায় ক্লাশ শুরু হবে এবং পরবর্তী নোটিশ এর মাধ্যমে ব্যবহারিক পরীক্ষার সময় জানানো হবে।

আদেশক্রমে -
কর্তৃপক্ষ
দিনাজপুর মডেল কলেজ

Photos 07/06/2015

দিনাজপুর মডেল কলেজে শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হলো শুক্রবার। বিজ্ঞান, বাণিজ্য, মানবিক শাখায় ৩৩ পদের জন্য পরীক্ষা দিয়েছেন ৩৬৪ জন নিয়োগ প্রত্যাশী ব্যক্তি। ৩৩ পদের প্রতিটিতে নিয়োগ দেয়া হবে ১জন করে। কিন্তু প্রতি পদে গড় প্রার্থী ছিলেন ১১ জন।
সাধারণভাবে বলা যায় যে, দেশে ইংরেজী শিক্ষকের অভাব আছে। কিন্তু দিনাজপুর মডেল কলেজের ১টি ইংরেজী শিক্ষক পদের জন্য পরীক্ষা দিয়েছেন ৩৭ জন। এতে অবাক হয়েছেন অনেকে। ইংরেজীর পরে আছে সমাজ বিজ্ঞান। এই পদে ৩৩ জন পরীক্ষা দিয়েছেন। এরপর পর্যায়ক্রমে বাংলার জন্য ২৭ জন, জীব বিজ্ঞানের জন্য ২৫ জন, ব্যবস্থাপনার জন্য ২৭ জন, হিসাব বিজ্ঞানে ২০জন, রাষ্ট্র বিজ্ঞানে ১৯জন, ইসলামের ইতিহাসে ১৪জন, অর্থনীতিতে ১২জন, রসায়নে ১২জন, গণিতে ১২জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, দর্শন, ইতিহাস, মার্কেটিং ইত্যাদি শিক্ষক পদের জন্য ৫ জন হতে ১০ জন করে প্রার্থী পরীক্ষা দিয়েছেন। তবে ভুগোল ও ফাইন্যান্স ব্যাংকিং। এই দুটো শিক্ষক পদের প্রার্থী ছিলেন মাত্র ১ জন করে। কলেজের আরো অনেকগুলো পদে এক থেকে একাধিক প্রার্থী ছিলেন। প্রার্থীরা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। একটি বেসরকারী কলেজের বিভিন্ন পদে এতো প্রার্থীর ছড়াছড়িতে বাংলাদেশের শিক্ষিত বেকারত্বের পরিমাণ কত বেশি তারই যেন বহিঃপ্রকাশ ঘটেছে এই নিয়োগ পরীক্ষায়।
আমরা দিনাজপুর মডেল কলেজকে একটি উন্নত মান সম্পন্ন কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। একারণে একাডেমিক ক্লাশ শুরুর আগে শিক্ষক নিয়োগ করা হচ্ছে বাছাই করে। যেন মান সম্মত শিক্ষক দ্বারা কলেজের শিক্ষাবর্ষ শুরু করা যায়।

Want your school to be the top-listed School/college in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Balubari ( Shohid Minar Moor )
Dinajpur
5200