Nurul Huda High School

Nurul Huda High School

Share

কঠিন অধ্যাবসায় সাফল্যের চাবি কাঠি.. We want to make a unity with our's

10/07/2025

BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, DINAJPUR
RESULT OF SSC EXAMINATION, 2025

Institution: NURUL HUDA HIGH SCHOOL (EIIN: 120961)
Centre: PARBATIPUR - B, Thana/Upazilla: PARBATIPUR, Zilla: DINAJPUR
No. of Students: { Examinee: 203, Appeared: 203, Passed: 200, Percentage of Pass: 98.52, GPA 5: 43 }

08/04/2025

শ্রদ্ধেয় আনাম স্যার-(শক্তি ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক এবং নুরুল হুদা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন সভাপতি)। স্যার গতপরশু রাতে হার্ট অ্যাটাক অবস্থায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এ ভর্তি হয়েছেন। আজকে সকালে হার্টে পিস মেকার বসানো হয়েছে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে দ্রুত সুস্থতা দান করেন ।

আমিন....
©

21/02/2025

আজ একুশে ফেব্রুয়ারি "মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"

সকল ভাষা সংগ্রামী ও শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা🌸🌿

20/02/2025

বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫এ ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নূরুল হুদা উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণির শিক্ষার্থী সাকিবুর রহমান সৌরভ উপজেলা, জেলা, ও উপ -অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে। এখন সে অঞ্চলে খেলতে যাবে। সে সকলের দোয়া প্রার্থী।
©

Photos from Nurul Huda High School's post 19/02/2025

এইচএসসি পরীক্ষা-২০২৫ এর সময়সূচি প্রকাশিত হয়েছে। ২৬ জুন থেকে পরীক্ষা শুরু হবে।

12/02/2025

SSC Exam Routine 2025, Science Group.

11/02/2025

শিক্ষণীয় পোস্ট: সময়ের মূল্য

সময় এমন একটি সম্পদ, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।

১. প্রতিদিন পরিকল্পনা করুন: দিনের কাজগুলো আগে থেকে পরিকল্পনা করলে সময় অপচয়ের হাত থেকে বাঁচা যায়।

২. অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলুন: অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন।

৩. নিজের দক্ষতা বৃদ্ধি করুন: প্রতিদিন কিছু শিখুন, যা আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে।

সঠিকভাবে সময়ের ব্যবহার জীবনে সাফল্য এনে দেয়। সময়ের মূল্য বুঝুন, কারণ সময়ই জীবনের মূল ভিত্তি।

Muhammad Ullah Noman

10/02/2025



04/02/2025

#পড়া_মনে_রাখার_৫_বৈজ্ঞানিক_উপায়:
১. বিরতি নিয়ে রিভিশন:
জার্মান মনোবিদ হারমান এবিনঘসের মতে, যে কোনো কিছু পড়ার এক ঘণ্টা পর সেটির মাত্র ৪৪ শতাংশ আমাদের মনে থাকে। তাই আমাদের উচিত তাৎক্ষণিক রিভিশন না দিয়ে, একটু বিরতি দিয়ে একই বিষয় আবার পড়া। তাতে পড়া মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। বিরতি দিয়ে বারবার পড়লে যে কোনো পড়াই মনে থাকে অনেক দিন।

২. ফাইনম্যান পদ্ধতি:
পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই পদ্ধতি উদ্ভাবন করেন। কোনো কিছু খুব সহজভাবে অন্যকে বোঝানোর পদ্ধতিকে ফাইনম্যান পদ্ধতি বলা হয়। যে কোনো কিছু পড়ার পর তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে সেই পড়া আপনার মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ। কোনো কিছু শেখানোর সময় আপনাকে সেই পড়াটি নিজের মতো গুছিয়ে সংক্ষেপ করে নিতে হয়; করতে হয় আলোচনাও। যা পড়াটি আপনার মাথায় গেঁথে যাওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে।

৩. পোমোডোরো পদ্ধতি:
পড়াশোনার মাঝখানে মুঠোফোন হাতে নিয়ে ফেসবুক, ইউটিউবে ঢুঁ দেওয়া কিংবা অন্যমনস্ক হয়ে যাওয়া আমাদের এক নিত্য সমস্যা। যার ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং পড়া ঠিকমতো না হওয়ায় তা মনে থাকার সম্ভাবনাও বেশ কমে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে পোমোডোরো পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এটি মূলত সময় ব্যবস্থাপনার একটি কৌশল। ১৯৮০ সালের শেষের দিকে ফ্র্যাঞ্চেস্কো নামের এক উদ্যোক্তা এই পদ্ধতি আবিষ্কার করেন। ইতালীয় শব্দ পমোডোরো অর্থ ‘টমেটো সস’। ফ্র্যাঞ্চেস্কোর টমেটোর আকারের টেবিল ঘড়ি থেকেই মূলত এর নামকরণ। এই পদ্ধতিতে একজন মানুষ মোট ২৫ মিনিট সময় নিয়ে কোনো একটি কাজ করবেন এবং কাজ শেষে ৫ মিনিটের বিরতি নেবেন। ওই পঁচিশ মিনিট নিজেকে অন্য সবকিছু থেকে দূরে রাখতে হবে। আর বিরতির পাঁচ মিনিটকে বেছে নিতে হবে অন্য যে কোনো কাজ কিংবা বিশ্রামের জন্য। এতে করে মূল কাজের প্রতি মনোযোগ বাড়ে, কাজের প্রভাবও বেড়ে যায় কয়েক গুণ। এই পদ্ধতি পড়াশোনায় প্রয়োগ করলে পড়া হবে আরও কার্যকর, আর মনেও থাকবে লম্বা সময় পর্যন্ত।

৪. প্রয়োজন পর্যাপ্ত ঘুম:
যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জেসিকা পেইন এবং তাঁর কয়েকজন সহকর্মী মিলে একটি গবেষণা করেছেন। তাতে জানা যায়, পড়াশোনা শেষে নির্দিষ্ট সময় ঘুমালে তা পড়া মনে রাখায় বেশ সহায়তা করে। তাই লম্বা সময় পড়াশোনার পর কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার বিকল্প নেই। যাঁরা সারা রাত জেগে সকালে পরীক্ষা দিতে অভ্যস্ত, অনেক সময় দেখা যায় তাঁদের পরীক্ষা খারাপ হয়। এ গবেষণা থেকে নিশ্চয়ই এর কারণ বোঝা যায়।

৫. নেমোনিক পদ্ধতি:
অনেক ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। ছড়া, গল্প, ছবি, ইত্যাদির মধ্যে তথ্য যুক্ত করে মনে রাখাকে আরও সহজ করাই হচ্ছে এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য। মূলত ভোকাবুলারি, বিভিন্ন সাল কিংবা যে কোনো ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই কৌশল হয়ে উঠতে পারে বেশ কার্যকর।

#সংগৃহীত #শিক্ষনীয় #শিক্ষা

Photos from Nurul Huda High School's post 04/02/2025

সোনালী অতীত।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২..🌸

Photos from Nurul Huda High School's post 31/01/2025

সময় চলে যায়, শিক্ষার্থীরা বদলায় শুধু থেকে যায় শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিদ্যালয়।
পোস্টার একই শুধু সময় এবং শিক্ষার্থীরা ভিন্ন।
ভালোবাসার আরেক নাম নূরুল হুদা উচ্চ বিদ্যালয়।🌸

30/01/2025

Nurul Huda High School এর সম্মানিত কোনো শিক্ষক 🧑‍🏫 বা প্রাক্তন শিক্ষার্থী 🎓 (সোশ্যাল সক্রিয়) এই পেইজের দায়িত্ব নিতে আগ্রহী থাকলে, কমেন্টে 📝 বা মেসেজে 📩 জানানোর জন্য অনুরোধ রইলো।

এডমিন পোস্ট ।

Want your school to be the top-listed School/college in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Kholahati, Parbatipur
Dinajpur
7554