পার্বতীপুর দর্পণ

পার্বতীপুর দর্পণ সমাজের আয়না, সত্যের মুখপত্র We want to make a unity with our's

পার্বতীপুর উপজেলা বিএনপির নবগঠিত আহব্বায়ক কমিটি🌾
21/08/2026

পার্বতীপুর উপজেলা বিএনপির নবগঠিত আহব্বায়ক কমিটি🌾

কলকাতায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত, পার্বতীপুরে শোকের ছায়ামেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা:দিনাজপু...
08/08/2026

কলকাতায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত, পার্বতীপুরে শোকের ছায়া

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামের বাসিন্দা রঞ্জিত সরকারের প্রথম ছেলে জয় সরকার (২০) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ২০২৫ সালের শুরুতে ভর্তি হন। পরিবারের সদস্যদের দাবি, জয় একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় এক বিদেশি সহপাঠী তরুণীকে ঘিরে তার ব্যক্তিগত সম্পর্কে জটিলতা তৈরি হয়েছিল। পরিবারের অভিযোগ, ওই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের ধারাবাহিকতায় গত ৬ আগস্ট জয় হত্যাকাণ্ডের শিকার হন।

জয়ের মৃত্যুর খবর পার্বতীপুরের নিজ এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় হত্যাকাণ্ডের কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিষয়ে এখনো সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পার্বতীপুর দর্পণের পক্ষ থেকে: ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

পার্বতীপুরের কথা, পার্বতীপুরের মানুষের সাথে

পার্বতীপুরে নতুন ইউএনও'র যোগদান_দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে জনাব,আরাফাত আমান আজ...
03/08/2026

পার্বতীপুরে নতুন ইউএনও'র যোগদান_

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে জনাব,আরাফাত আমান আজিজ স্যার -কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তাঁর সফল কর্মজীবন এবং পার্বতীপুর উপজেলার উন্নয়ন ও জনকল্যাণ কামনা করছি।

#পার্বতীপুর #নতুন_ইউএনও #আরাফাত_আমান_আজিজ #অভিনন্দন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।দীর্ঘ ১৮ দিন আইসিইউতে জীবনযুদ্ধ শেষে আজ আনুমানিক দুপুর ২টার দিকে না ফেরার দেশে প...
30/07/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘ ১৮ দিন আইসিইউতে জীবনযুদ্ধ শেষে আজ আনুমানিক দুপুর ২টার দিকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে মিশকাত ইসলাম। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন। 🤲

পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলা বিএনপির রাজনীতি এখন নতুন এক বাস্তবতার মুখোমুখি।দলের সিদ্ধান্ত অনুযায়ী পার্বতীপুর ও ফুলবাড়ি উ...
29/07/2026

পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলা বিএনপির রাজনীতি এখন নতুন এক বাস্তবতার মুখোমুখি।

দলের সিদ্ধান্ত অনুযায়ী পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলার বিএনপির সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, এ জেড এম রেজওয়ানুল হক সাহেবকেও বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে রাজনৈতিক সিদ্ধান্ত এক বিষয়, আর জনগণের গ্রহণযোগ্যতা আরেক বিষয়। শেষ পর্যন্ত একজন নেতার প্রকৃত শক্তি নির্ধারিত হয় জনগণের আস্থা, কর্মীদের সমর্থন, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের পাশে থাকার মাধ্যমে।

তাই কোনো পক্ষ-বিপক্ষ নয়, আমি জানতে চাই পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলার সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রকৃত মতামত।

আপনাদের দৃষ্টিতে এই অঞ্চলের বিএনপির নেতৃত্বে কাকে দেখতে চান? এবং কেন?

আপনার মতামত যুক্তিসহ কমেন্টে লিখুন। ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি বা বিদ্বেষ নয় তথ্য, যুক্তি ও শালীন ভাষায় আলোচনা করুন। সবার মতামতের প্রতি সম্মান রেখে একটি সুন্দর গণতান্ত্রিক আলোচনা হোক।

ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াও র‍্যাবের তদন্তে উঠে এসেছে ওসি প্রদীপের ধ*র্ষ*ণ-সম্পৃক্ততার এসব চাঞ্চল্যকর তথ্য।ভুক্তভোগী পরিব...
28/07/2026

ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াও র‍্যাবের তদন্তে উঠে এসেছে ওসি প্রদীপের ধ*র্ষ*ণ-সম্পৃক্ততার এসব চাঞ্চল্যকর তথ্য।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, প্রদীপ ও তার সহযোগীরা ৫০ জনের বেশি নারীকে ইয়াবা কারবারি বলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ধ*র্ষ*ণ করেছেন।

সিনহা হ*ত্যা পরবর্তী টেকনাফে প্রদীপ আমলের কথিত ব*ন্দু*কযুদ্ধে ১৬১ জনকে হ*ত্যা ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা চাঁদা আদায়ের খবর গণমাধ্যমে প্রকাশের পর দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। ওইসময় ভুক্তভোগীদের কেউ মামলা না করায় ধামাচাপা পড়ে প্রদীপের বিরুদ্ধে সিরিয়াল ধ*র্ষ*ণের অভিযোগগুলো।

টেকনাফ নাজিরপাড়ার ধ*র্ষ*ণের শিকার এক গৃহবধূ অভিযোগ করে জানান, স্বামীকে ধরে নিয়ে গিয়ে ৪৫ লাখ টাকা দাবি করেন ওসি প্রদীপ। নগদ ৩ লাখ টাকা, ব্যবহারের স্বর্ণালংকার নিয়ে স্বামীকে ছাড়িয়ে আনতে থানায় যান তিনি।

স্বামীকে ছেড়ে দেওয়ার কথা বলে তিনদিন আটকে রেখে ওসি প্রদীপসহ কয়েকজন মিলে তাকে টানা ধ*র্ষ*ণ করেন। তিনদিন পর স্বামীকে ছেড়ে দেওয়া হবে বলে তাকে বাড়ি চলে যেতে বলা হয়। পরদিন তার স্বামীর গু*লিবি*দ্ধ লা*শ পাওয়া যায়। ওই সময় ধ*র্ষ*ণের বিষয়ে মুখ খুললে পরিবারের সবাইকে হ*ত্যার হুমকি দেন ওসি প্রদীপ।’

ওসি প্রদীপের কাছে ধ*র্ষ*ণের শিকার হওয়ার অভিযোগ করে টেকনাফের হৃীলার আরেক গৃহবধূ জানান, তার স্বামীর কাছে চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসী গিয়াস বাহিনীর লোকজন। চাঁদা না দেওয়ায় একদিন সন্ধ্যায় এসআই মশিউর বাড়িতে এসে তাকে ইয়াবা কারবারি বলে ধরে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থানে টানা তিনদিন আটকে রেখে ওসি প্রদীপ ও সন্ত্রাসীরা তাকে ধ*র্ষ*ণের পর মরিচের গুঁড়ো দিয়ে গোপন স্থানে পাশবিক নির্যাতন চালায়। এরপর ইয়াবা দিয়ে আদালতে চালান করে দেয়।

ওই নির্যাতিত পরিবারের আলম নামের এক সদস্যের দাবি, তাদের পরিবারের ৬ নারীই প্রদীপের হাতে একইভাবে ধ*র্ষ*ণের শিকার হয়েছেন।

উখিয়া কোর্টবাজার এলাকার এক মেয়ের অভিভাবক জানান, ২০১৯ সালের শেষের দিকে তার পরিবারের কলেজ পড়ুয়া ১৭ বছরের এক তরুণী টেকনাফে প্রেমিকের সাথে দেখা করতে গেলে প্রেমিকসহ কয়েকজন মিলে তাকে সংঘবদ্ধ ধ*র্ষ*ণ করেন। ঘটনাক্রমে বিষয়টি ওসি প্রদীপ পর্যন্ত গড়ায়। ওইসময় ধ*র্ষ*কদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রদীপ নিজেও কয়েক দিন আটকে রেখে একাধিকবার ধ*র্ষ*ণের পর ইয়াবা দিয়ে ওই মেয়েকে চালান করে দেন।

অভিযোগ আছে, টেকনাফ হোয়াইক্যং এলাকার আনোয়ার নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে গিয়ে অর্ধকোটি টাকা চাঁদা দাবি করেন ওসি প্রদীপ। টাকা দিতে না পারায় তিনদিন পর কথিত ব*ন্দু*কযুদ্ধের নামে তাকে হ*ত্যা করা হয়। এ বিষয়ে প্রতিকার পেতে নিহতের মেয়ে এবং বোন কক্সবাজার আদালতে যান। খবর পেয়ে ওই দুই নারীকে তুলে নিয়ে যায় ওসি প্রদীপের লোকজন। তাদের থানায় আটকে রেখে টানা ৫ দিন গণধ*র্ষ*ণের পর ইয়াবা দিয়ে চালান দেওয়া হয়।

এদিকে ধামাচাপা পড়ে যাওয়া অসংখ্য নারীর ধ*র্ষ*ণের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালানো হয়। ভুক্তভোগী নারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বের করা হয় কক্সবাজার জেলা কারাগারের তৎকালীন মেডিকেল রাইটার হাজতি মো. ইউসুফকে। তিনি কারাগারে থাকাকালীন প্রদীপের কাছে ধ*র্ষি*তা অসংখ্য নারীকে চিকিৎসা দিয়েছেন বলে তথ্য দিয়েছেন।

ইউসুফ জানান, ঘটনাক্রমে একটি মিথ্যা মামলায় ফেঁসে গিয়ে দীর্ঘদিন কারাভোগের পর ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি। হাসপাতালের টেকনোলজিস্ট ও চিকিৎসার বিষয়ে অভিজ্ঞতা থাকায় তাকে কারা মেডিকেলের রাইটার হিসেবে দায়িত্ব দেয় কারা কর্তৃপক্ষ। সেই সুবাদে কারাগারে থাকা সব রোগীদের তিনি দেখভাল করতেন।

ইউসুফ জানান, টেকনাফের ১৬ বছরের এক তরুণী তাকে জানিয়েছিলেন বাড়ি থেকে ধরে নিয়ে এসে তাকে থানায় ১৫ দিন আটকে রাখেন ওসি প্রদীপ। এসময়ের মধ্যে একাধিকবার প্রদীপ তাকে ধ*র্ষ*ণ করেন। পরে একইভাবে আরও কয়েকজন পুলিশ সদস্যও তাকে ধ*র্ষ*ণ করেন। ধ*র্ষ*ণের পর প্রত্যেকবার গোপনা*ঙ্গে মরিচের গুঁড়ো দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয় তাকে। এসময় যন্ত্রণায় চিৎকার করলে প্রদীপ ও তার সহযোগীরা উল্লাসিত হতেন বলে জানান ওই তরুণী। ধ*র্ষ*ণ-পরবর্তীতে তাকে ইয়াবা দিয়ে চালান করে দেওয়া হয়েছিল।

কারাগারে অসুস্থতার কারণে মৃ*ত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন ওই তরুণী। পরবর্তীতে সদর হাসপাতালে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার বুকে-পিঠে অমানসিক নির্যাতনের চিহ্ন ছিল বলে জানান ইউসুফ।

একইভাবে কারাগারে আসা টেকনাফের রঙ্গিখালীর এক তরুণী ইউসুফকে জানিয়েছিলেন, বাড়ি থেকে তুলে এনে একমাসের বেশি সময় আটকে রেখে একাধিকবার ধ*র্ষ*ণ করেন ওসি প্রদীপ। পরে মরিচের গুঁড়ো দিয়ে তাকেও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। সর্বশেষ ইয়াবা দিয়ে তাকেও চালান করে দেওয়ার ভয়াবহ বর্ণনা ওই তরুণীর মুখে শুনেছেন ইউসুফ।

এভাবে কারাগারে আসা অগণিত নারী চিকিৎসা নিতে এসে প্রদীপের কাছে ধ*র্ষ*ণের লোহম*র্ষ*ক বর্ণণা দিয়েছেন বলে জানিয়েছেন ইউসুফ।

ইউসুফের দেওয়া তথ্যমতে, প্রায় অর্ধশতাধিক তরুণী প্রদীপ কর্তৃক ধ*র্ষ*ণের শিকার হয়েছেন জানিয়ে চিকিৎসা নিয়েছেন। অবস্থা জটিল হলে ধ*র্ষ*িতাদের পাঠানো হত কক্সবাজার সদর হাসপাতালে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেওয়া হয়েছে তাদের চিকিৎসা। এর বাইরেও অনেকে গর্ভবতী না হওয়ার জন্য চিকিৎসা নিলেও লজ্জায় ধ*র্ষ*ণের কথা স্বীকার করেননি।

ইউসুফ আরও জানান, কারাগারে অন্তত ১৭ জন ধ*র্ষ*িতার লোমহ*র্ষ*ক বর্ণনা এখনো তিনি ভুলতে পারেন না। তারা সবাই প্রদীপের ধ*র্ষ*ণ-পাশবিকতার শিকার বলে দাবি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রদীপ আমলে বাড়ি থেকে যেসব মেয়েদের টেকনাফ থানা পুলিশ ধরে আনতো তাদেরকে কমপক্ষে তিন থেকে ১০ দিন, কখনো এক মাস পর্যন্ত থানায় বা অজ্ঞাত স্থানে আটকে রাখা হতো। এসময়ের মধ্যে অভিভাবকদের কোনও ধরনের দেখা-সাক্ষাত বা তথ্য দেওয়া হতো না। বরং এ বিষয়ে কাউকে জানালে ক্রসফায়ারের হুমকি দেওয়া হতো।

এদিকে প্রদীপের সিরিয়াল ধ*র্ষ*ণের বিষয়ে অবগত ছিলেন টেকনাফের স্থানীয় সাংবাদিকরাও। ওসি প্রদীপ টেকনাফের সুন্দরী মেয়েদের ইয়াবা কারবারি দাবি করে বাড়ি থেকে ধরে নিয়ে এসে টানা কয়েকদিন আটকে রেখে ধ*র্ষ*ণের পর ইয়াবা দিয়ে চালান করে দিতেন বলে জানান সাংবাদিকরা। তবে প্রাণের ভয়ে নীরব ছিলেন বলে দাবি তাদের।

স্থানীয় সংবাদকর্মী রহমত উল্লাহ জানান, টেকনাফের রঙ্গিখালীর মেয়েরাই প্রদীপের পাশবিকতার শিকার হয়েছেন বেশি। ওই এলাকার মেয়েরা একটু সুন্দরী এবং ভীতু বলে পরিচিত।

কক্সবাজারের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আবদুল মন্নান বলেন, আমি শুনেছি, প্রদীপ কর্তৃক ধ*র্ষ*ণের শিকার হয়ে ৫ থেকে ৬ জন নারী প্রেগনেট অবস্থায় বর্তমানে কারাগারে অবস্থান করছেন। নির্যাতিতা পরিবার থেকে আমি এসব শুনেছি। বিষয়টি তদন্ত করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে। এ আইনজীবীর মতে, ভুক্তভোগীরা এ বিষয়ে মামলা না করলেও রাষ্ট্র চাইলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী বলেন, আমি ওসি প্রদীপের পাশবিকতার শিকার প্রায় নারীর ঘরে গিয়েছি। টেকনাফের অগণিত মেয়ে আমাকে জানিয়েছেন তারা প্রদীপের মাধ্যমে কীভাবে ধ*র্ষ*ণের শিকার হয়েছিলেন।

তিনি বলেন, এক পরিবারের দুই বোনকে থানায় তুলে নিয়ে ১৫ দিন আটকে রেখে একাধিকবার ধ*র্ষ*ণ করেছেন এমন অভিযোগও পেয়েছি। তবে নির্যাতিত এসব পরিবারগুলো প্রদীপের শাস্তির দাবি জানালেও ধ*র্ষ*ণের ঘটনা প্রকাশ হওয়া ও লোকলজ্জায় মামলা করতে আগ্রহী নয় বলে জানান তিনি। কাবেরী এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত ও স্বপ্রণোদিত মামলা করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে মেজর সিনহা হ*ত্যা মামলার তদন্ত সংস্থা র‍্যাবের তদন্তেও অসংখ্য নারীকে থানায় তুলে এনে ওসি প্রদীপের ধ*র্ষ*ণ সংক্রান্ত ঘটনার সত্যতা মিলেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খায়রুল ইসলাম বলেন, আমরাও অনেক নারীর কাছ থেকে ওসি প্রদীপের থানায় ধরে এনে শ্লীলতাহানির অভিযোগ পেয়েছি। এসব বিষয় অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আদালত চাইলে ব্যবস্থা নিতে পারবে।


(পার্বত্য নিউজ পত্রিকায় ৮ জানুয়ারি ২০২১ তারিখে প্রকাশিত)

28/07/2026

খয়েরপুর হাট সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের ১ নম্বর গেটসংলগ্ন একটি কক্ষে, যা স্থানীয়দের দাবি অনুযায়ী আগে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো, সেখানে আজ সকাল আনুমানিক ১০:৩০টার দিকে একজন ব্যক্তিকে মাদকসদৃশ পদার্থ সেবন করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

ভিডিওতে থাকা ব্যক্তিকে স্থানীয়রা বকশীগঞ্জ এলাকার রাজু নামে শনাক্ত করেছেন বলে দাবি করা হচ্ছে।

ঘটনার সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিও: সংগৃহীত

24/07/2026

নর্থ সাউথ, ব্রাক, ইস্ট ওয়েস্ট সহ সব বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদত্যাগ করেছেন!!

শিরোনাম:প্রতিবন্ধী বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি বিএনপির সক্রিয় সদস্যের বিরুদ্ধেপার্বতীপুর...
24/07/2026

শিরোনাম:
প্রতিবন্ধী বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি বিএনপির সক্রিয় সদস্যের বিরুদ্ধে

পার্বতীপুর প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোড়, শালবাড়ী এলাকায় অবস্থিত একটি প্রতিবন্ধী বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে লাঞ্ছিত, শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন এবং বিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির সক্রিয় সদস্য হিসেবে পরিচিত মোকছেদুল রবির রাজনৈতিক প্রভাবকেই তার ক্ষমতার উৎস বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ-ই-মোস্তফার সঙ্গে মোকছেদুল রবির বিরোধের জেরে এ ঘটনা ঘটে। প্রধান শিক্ষক মিরাজ-ই-মোস্তফার দাবি, পাঠদান চলাকালে রবি বিদ্যালয়ে প্রবেশ করে তাকে প্রকাশ্যে লাঞ্ছিত করেন। এ সময় তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের ডেকে বলেন, “এই স্কুল বন্ধ করে দেওয়া হবে, তোমরা আর এখানে আসবে না।” এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।

অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয় থেকে বের হওয়ার সময় মিরাজ-ই-মোস্তফাকে উদ্দেশ করে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়, “তুই পার্বতীপুরে আসলে তোর লাশ পাঠাবো।” পরবর্তীতেও রবিউল ইসলামসহ কয়েকজনকে তার বাড়িতে পাঠিয়ে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় বিদ্যালয়ের এক নারী স্টাফকে কেন্দ্র করে। ওই স্টাফ, যিনি অভিযুক্ত রবির স্ত্রী সুইটি, তাকে বিদ্যালয়ের ভেতরে মারধর করা হচ্ছিল বলে জানা যায়। এ সময় প্রতিষ্ঠানটির শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিবন্ধী শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রধান শিক্ষক বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এদিকে রবির স্ত্রী সুইটি অভিযোগ করেন, রবি আগের স্ত্রী থাকার বিষয়টি গোপন করে তাকে মিথ্যা বলে বিয়ে করেন। সুইটির ভাষ্য, “আমি তা মেনে নিয়ে এক যুগ সংসার করেছি। কিন্তু সে একজন প্রতারক, ঠকবাজ। বিএনপির ক্ষমতায় অন্যের টাকা মেরে খায়। এই নিচু মানসিকতার লোকের সঙ্গে তাই নিয়মিত ঝগড়া লেগে থাকে।”

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, একটি প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে কোমলমতি শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন, বিদ্যালয় বন্ধের হুমকি এবং প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার মতো অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্ত মোকছেদুল রবির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ভুক্তভোগী পক্ষ জানিয়েছে।

মানবতার অনন্য দৃষ্টান্ত: বাংলাদেশ আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম রক্তদানপার্বতীপুর উপজেলা প্রতিনিধি |মানবসেবার এক উজ...
23/07/2026

মানবতার অনন্য দৃষ্টান্ত: বাংলাদেশ আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম রক্তদান

পার্বতীপুর উপজেলা প্রতিনিধি |
মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য ওসমান আলী। বুধবার (২২ জুলাই ২০২৬) তিনি স্বেচ্ছায় ৫৬তম বারের মতো রক্তদান করে আবারও প্রমাণ করলেন—মানবতার সেবাই তাঁর জীবনের অন্যতম অঙ্গীকার।
জানা গেছে, ওসমান আলী দীর্ঘ দুই দশক ধরে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করে আসছেন। তাঁর এই মানবিক উদ্যোগের ফলে অসংখ্য মুমূর্ষু রোগী সময়মতো রক্ত পেয়ে নতুন জীবন ফিরে পেয়েছেন। এলাকায় তিনি একজন স্বেচ্ছাসেবী ও মানবিক মানুষ হিসেবে পরিচিত।
রক্তদান শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওসমান আলী বলেন, “আমি প্রথম রক্তদান করি ১৭ জানুয়ারি ২০০৬ সালে। এরপর থেকে মানুষের জীবন বাঁচানোর উদ্দেশ্যে নিয়মিত রক্ত দিয়ে আসছি। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হলো, ১৯তম রক্তদানের মাধ্যমে আমাদের পরিবারের দীর্ঘ ৬০ বছরের শত্রুতার অবসান ঘটে। মানবতার চেয়ে বড় কোনো পরিচয় নেই। এই ঘটনাই আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, মহান আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত মানবতার সেবার মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করেন।”
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাহিনীর সদস্যদের স্বেচ্ছায় রক্তদান, দুর্যোগে সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করছে। ওসমান আলীর ধারাবাহিক রক্তদান সেই মানবিক চেতনারই উজ্জ্বল প্রতিফলন।
ইসলামেও মানবজীবন রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, “যে ব্যক্তি একটি প্রাণকে রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল।” (সূরা আল-মায়িদা, আয়াত: ৩২)। এই শিক্ষা থেকেই স্বেচ্ছায় রক্তদানকে মানবকল্যাণের অন্যতম মহৎ কাজ হিসেবে দেখা হয়।
স্থানীয় সচেতন মহল মনে করেন, ওসমান আলীর এই ৫৬তম রক্তদান সমাজের তরুণদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করবে এবং মানবসেবার এই মহৎ উদ্যোগ আরও বিস্তৃত হবে। তাঁর মতো মানবিক মানুষই সমাজে ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

Address

Dinajpur

Telephone

+8801704246120

Website

Alerts

Be the first to know and let us send you an email when পার্বতীপুর দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to পার্বতীপুর দর্পণ:

Shortcuts

Share