HSTU Admission and Information Help Desk

HSTU Admission and Information Help Desk Help desk for HSTU admission test examinees. Hajee Mohammad Danesh Science and Technology University is a government-financed public university of Bangladesh.

This is the largest university of the North Bengal at Rangpur division. Hajee Mohammad Danesh Science and Technology University was established as an Agricultural Extension Training Institute (AETI) to award a three-year diploma in agriculture. The AETI was later upgraded to Hajee Mohammad Danesh Agricultural College in 1988 having an affiliation from the Bangladesh Agricultural University, Mymens

ingh. Then the college was upgraded to the status of a university renaming it as Hajee Mohammad Danesh Science and Technology University on 8 April 2002. General Information
Hajee Mohammad Danesh Science and Technology University
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Established 2002
Type public
Chancellor : President Abdul Hamid
Vice-Chancellor : Professor Dr. M. Kamruzzaman Lablu
Academic staff 600
Students about 12000
Undergraduates 8000+
Postgraduates 1000
Doctoral students 50
Location Basherhat, Dinajpur, Bangladesh
Nickname HSTU
Website www.hstu.ac.bd


Hajee Mohammad Danesh Science and Technology University is a government financed public university of Bangladesh. This is the 4th University of the North Bengal at Rangpur division. History

Hajee Mohammad Danesh Science and Technology University was established as an Agricultural Extension Training Institute (AETI) to award a three years diploma in agriculture. Then the college was upgraded to the status of a university renaming it as Hajee Mohammad Danesh Science and Technology University in 8 April 2002.

11/05/2025

আপনাদের সকল সমস্যা আমরা যতদুর পারি ভর্তি কমিটিকে জানিয়েছি, প্রশাসন কি করবে বাকিটা উনারা বলতে পারবেন।

আমরা কোনো আপডেট জানামাত্র গ্রুপে জানিয়ে দিবো।

11/05/2025

Result Fact
রেজাল্ট নিয়ে কোনো আপডেট পেলে জানানো হবে, সাধারনত রি-চেক এর কোনো অপশন নাই কখনো।
অনেকে ভাবতেছেন আমার মার্ক কম আসছে , আমার ১০ মার্ক আসছে, আসলে আপনারা বিভিন্ন জায়গা থেকে সলভ নেন তাই কতৃপক্ষ এর সলভের সাথে মিলবেনা, প্রতিবছরই এমন হয়,এমন মনে হয়। আসলে এইটা মনেহয়ে লাভ নাই, আমরা সাধারনত সলভ করার সময় একই প্রশ্ন ২ বইয়ে ২ সলভ থাকে।

যাই হোক, আপনারা গালাগালি করলেও আগামী বছর আপনার মত ক্যান্ডিডেট এক্সাম দিতে আসবে না দিলেও আসবে।

তবে কোনো ত্রুটি থাকলে আশা করা যায় সলভ করবে, এবং তা আমরা জানতে পারলে গ্রুপে জানাবো।

হাবিপ্রবি ফিরে পেলো তার হারানো জৌলুস২০২১ সাল থেকে হাবিপ্রবি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার অংশ হয়ে যায়। এর আগে বিশ্ববিদ্যালয়ট...
05/05/2025

হাবিপ্রবি ফিরে পেলো তার হারানো জৌলুস

২০২১ সাল থেকে হাবিপ্রবি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার অংশ হয়ে যায়। এর আগে বিশ্ববিদ্যালয়টি নিজের তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষা আয়োজন করত। টানা চারদিনব্যাপী চলত সেই আয়োজন, যেখানে লাখেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করত। হাবিপ্রবির প্রতিটি কর্ণারে থাকত ব্যস্ততা, আর অতিথিদের আতিথেয়তায় এক অনন্য আবহ। কিন্তু গুচ্ছ পরীক্ষার রুটিন আর নিয়মে সেই নিজস্বতা যেন হারিয়ে যেতে বসেছিল।

আমি ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। গুচ্ছভুক্ত শেষ দুইটি ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে উপস্থিত ছিলাম। তখন সত্যি মনে হয়েছিল, যেন হাবিপ্রবি তার প্রাণশক্তি হারিয়ে ফেলেছে। চিরচেনা সেই চারদিনের হুল্লোড়, নতুন পরীক্ষার্থী আপ্যায়নের ব্যস্ততা, রুম ভাগ করে থাকা সেই অচেনা অতিথিরা—সব কিছু এক শূন্যতায় রূপ নিয়েছিল।

তবে পাঁচ বছর পর, ২০২৫ সালে, আবারও হাবিপ্রবি তার নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। এ যেন ফিরে আসা সেই চেনা ছন্দে, হারিয়ে যাওয়া অতীতকে ফিরে পাওয়ার এক সুবর্ণ মুহূর্ত। এবছর ১৭৯৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭২,৯৯৩টি—যা নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়টির প্রতি আগ্রহ ও আস্থার প্রতিফলন।

বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জুনিয়র প্রজন্ম আজ নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি নিচ্ছে নবাগত পরীক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য। ক্যাম্পাস সাজানো হয়েছে দৃষ্টিনন্দনভাবে, স্বেচ্ছাসেবীরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে প্রতিটি পদক্ষেপে। তাদের আন্তরিকতা সত্যিই প্রশংসার যোগ্য।

চোখের সামনে ভেসে উঠছে সেই পুরনো দিনগুলো—চারদিনের পরীক্ষা, ঘুমহীন রাত, নিজ রুমে অপরিচিত মুখ, সারাদিন ক্যাম্পাসে দিকনির্দেশনা

Mahbub Ul Islam Khan Nibir
EEE'16 | MSc in Nanotechnology, University of Siegen, Germany

বিদ্র: ছবিটি সংগৃহীত — তোলা হয়েছে দিনাজপুর রেলস্টেশন থেকে।

18/02/2025

স্নাতক ভর্তি -২০২৫ সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা

প্রশ্নঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা কি গুচ্ছ/GST এর অন্তর্ভুক্ত?
উত্তরঃ হাবিপ্রবি ২০২৫ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত নয়। হাবিপ্রবি এর স্নাতক ভর্তি পরীক্ষা এবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

প্রশ্নঃ হাবিপ্রবির পরীক্ষার সেন্টার কি ঢাকা অথবা বিভাগীয় শহরে হবে?
উত্তরঃ না, হাবিপ্রবির পরীক্ষা শুধুমাত্র দিনাজপুর ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

প্রশ্নঃ ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরিক্ষা কয়েকটি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে সেসব বিষয়ে ভর্তি পরিক্ষায় কি সংক্ষিপ্ত সিলেবাসে হবে?
উত্তরঃ ভর্তি পরিক্ষায় প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সিলেবাস / পাঠ্য বইয়ের পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরন করা হবে।

প্রশ্নঃ হাবিপ্রবিতে আবেদন ফি কত?
উত্তরঃ হাবিপ্রবির আবেদন ফি প্রতি ইউনিটে ১০০০/- (এক হাজার টাকা), শুধুমাত্র বি ইউনিটে আর্কিটেকচারসহ আবেদন করলে ১২০০/- (এক হাজার দুইশত টাকা)। উভয়ক্ষেত্রে অনলাইন সার্ভিস চার্জ প্রযোজ্য।

প্রশ্নঃ ভর্তি পরীক্ষার আবেদনের সময় কোন ধরনের টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হলে কিভাবে সমাধান পাওয়া যাবে?
উত্তরঃ আবেদনের সময় রেজিস্ট্রেশনের সম্পর্কিত কোন সমস্যার সম্মুখীন হলে স্টুডেন্ট প্যানেলের “Help Desk”- এর মাধ্যমে জানাতে হবে এবং পেমেন্ট সম্পর্কিত কোন সমস্যা হলে ট্রানজেকশন আইডি, তারিখ, সময়, Applicant ID সহ [email protected] – ইমেইল করতে হবে। ইমেইল করার পর ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে। এর মধ্যে সমাধান না পাওয়া গেলে অথবা ইমেইলের উত্তর পাওয়া না গেলে পুনরায় ইমেইল করতে হবে। এছাড়াও হটলাইন নম্বরগুলোতে (01729-266246, 01822-026222, 01515-256810) সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে।

প্রশ্নঃ টাকা কেটে নিয়েছে, কিন্তু আবেদন সম্পন্ন হয়নি, সেক্ষেত্রে কি করণীয়?
উত্তরঃ টাকা কেটে নেওয়ার পরও আবেদন সফল না হলে লগআউট করে পুনরায় লগইন করতে হবে। তারপরও আবেদন সফল না হলে ট্রানজেকশন আইডি, তারিখ, সময়, Applicant ID সহ [email protected] – ইমেইল করতে হবে। টাকা কেটে নেওয়ার আবারো পেমেন্ট করলে দুইবার টাকা কেটে নিতে পারে। দুইবার টাকা কেটে নিলে টাকা ফেরত পাওয়ার কোন উপায় নাই।

প্রশ্নঃ হাবিপ্রবিতে দূর-দুরান্ত থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের জন্য হাবিপ্রবি কর্তৃপক্ষ আবাসনের কোন সহায়তা প্রদান করতে সক্ষম কি?
উত্তরঃ হাবিপ্রবি কর্তৃপক্ষ উদ্যোগে প্রত্যক্ষভাবে কোন ধরনের আবাসনের সহায়তা প্রদান করা হয়না। তবে দুর-দুরান্ত থেকে আগত ভর্তি পরীক্ষার্থীরা হলে অবস্থানরত বর্তমান শিক্ষার্থীদের সাথে যোগাযোগপূর্বক আবাসিক হল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হলে অবস্থান করতে পারবে।

প্রশ্নঃ হাবিপ্রবির ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচী কি প্রকাশিত হয়েছে?
উত্তরঃ হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা আগামী ২১-২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচী এখনো প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে ওয়েবসাইট (https://admission.hstu.ac.bd)-এর মাধ্যমে জানানো হবে।

প্রশ্নঃ ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে?
উত্তরঃ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশিত হতে পারে। প্রত্যেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (https://admission.hstu.ac.bd/home/login)- এ লগইনপূর্বক নিজের ফলাফল দেখতে পারবে।

From Website

17/02/2025

📌প্রশ্ন ব্যাংক নিয়ে কিছু কথা📌

আপনারা এখন এই ভর্তি লাইনে নতুন, অনেকেই আপনাকে লোভ দেখাবে যে এই বই,ওই বই, ওই প্রশ্ন ব্যাংক পরলে হাবিপ্রবিতে ১০০% চান্স, আসলে কি জানেন ভাইয়া আপু..?
প্রশ্ন ব্যাংক কাউকে চান্স পাইয়ে দেয় না নিজের যোগ্যতায় চান্স পেতে হয়।
এখন তো হাবিপ্রবি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামে বাজারে বিশাল বিজনেস চলবে..যে এই ভার্সিটি এই বই বের করেছে, আসলে ভার্সিটি কখনো বই বের করে না...এসবে কান না দিয়ে #যেকোন প্রশ্নব্যাংক + পাঠ্যবই ভাল মত পরলে সবি সম্ভব,প্রশ্ন ব্যাংকে শুধু প্রশ্ন থাকে আর সলভ করা থাকে ।আর হ্যা প্রশ্ন ব্যাংক এ ভুলে ভরা থাকে ।দেখেশুনে বুঝে পরবেন । ভুল কম আর বেশি এটাই পার্থক্য ।

মূল বই এর জ্ঞান বা ব্যাসিক জ্ঞান না থাকলে প্রশ্নব্যাংক কোনো কাজেই আসবেনা, তাই মূল বই সম্পর্কে ধারনা বেশি রাখতে হবে। যেহেতু বই চেঞ্জ হইছিলো গত কিছু বছরে তাই সবকিছু যাচাই করেই পড়াশুনা করবেন। আগে বই পড়ে ক্লিয়ার করেন তারপর প্রশ্নব্যাংক নিয়ে চিন্তা করবেন।

আমাদের ভার্সিটি ২০২০ থেকে এর আগে প্রতিবছর প্রশ্নের প্যাটেন প্রায় একই হতো। তাই বুঝে বুঝে সলভ করলে বা নিয়ম ধরে পরলে ৩০-৫০% এর মত সেই নিয়ম গুলো কমন পেতে পারেন...

শুভকামনা রইল সবার জন্য।

প্রায় ৪ বছর পর হাবিপ্রবি আবারো স্ব-মহিমায় ফিরে এলো।২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।ভর্তি পরিক্ষা হবে ৪ টি ইউনিটে...
27/01/2025

প্রায় ৪ বছর পর হাবিপ্রবি আবারো স্ব-মহিমায় ফিরে এলো।
২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।
ভর্তি পরিক্ষা হবে ৪ টি ইউনিটে।

সিজিপিএ ম্যাটার নাহ- এটা একটা স্ক্যাম! মস্ত বড় ধোকা।ভার্সিটিতে উঠার পর কিছু বড়ভাই এগুলা শুনাবে, এ সব স্ক্যামার থেকে দূরে...
24/08/2023

সিজিপিএ ম্যাটার নাহ
- এটা একটা স্ক্যাম! মস্ত বড় ধোকা।

ভার্সিটিতে উঠার পর কিছু বড়ভাই এগুলা শুনাবে, এ সব স্ক্যামার থেকে দূরে থাকবেন। এরা নিজেরাই অবগত নাহ সিজিপিএ সম্পর্কে! জাস্ট নিজেকে জাহির করার জন্য এটা তাদের একটা ধোকা।

সিজিপিএ ৩ না হলে দেশের অনেক জবে আবেদনের নুন্যতম যোগ্যতা হারাবেন। অনেক সার্কুলারে আবেদনের যোগ্যতা- সিজিপিএ ৩, উল্লেখ করাই থাকে। হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে সিজিপিএ একটা বড় রোল প্লে করে!

আমার মতে ৩ এর নিচে সিজিপিএ মানে শতকরা ৬০% অপারচুনিটি মিস হয়ে যায়। সত্যিই এটা, বাস্তবতা আসলেই এমন।
কিছু এক্সসেপশন আছে, সেটাকে ফলো করতে যাবেন নাহ। আর ভূলে যাবেন না, এক্সসেপশন কখনো উদাহরণ হতে পারে না।

আপনার হাতে সময় আছে, প্রথম থেকে সেটা কাজে লাগান। আমার পরিচিত জুনিয়রদের আমি নুন্যতম ৩.২৫ এর আশেপাশে সিজিপিএ রাখার পরামর্শ দিই। এটা খুবই জরূরী।

লো-সিজিপিএ কখন এক্সেপ্টেবল? যদি আপনি ছাত্র অবস্থায় এক্সট্রা অর্ডিনারী কিছু করেন। ভালো কোডিং পারেন, ভালো সফটওয়্যার ডেভলপার, ভালো ডিজাইনার, ওয়েভ ডেভেলপমেন্ট পারেন বা আপনার ডোমেইনে আপনার পর্যাপ্ত ট্যাকনিক্যাল নলেজ আছে! কিন্তু ইচ্ছা করেই কেনো রেজাল্ট খারাপ করবেন বলেন। চোখ কান খোলা রাখেন, নিয়মিত ক্লাস করেন, কুইজ, মিড দেন সব গুলো। চাইলেও রেজাল্ট খারাপ করতে পারবেন না।

মুলকথা হলো, সিজিপিএ খারাপ হলে তার পরিপূরক কিছু দেখাতেই হবে, যার কারনে আপনি রেজাল্ট খারাপ করেছেন! ৪ বছর পর সিজিপিএ খারাপ, জ্ঞান শূন্য! তখন দোষ দিবেন ভার্সিটির, টিচারের, সিস্টেমের ইত্যাদি ইত্যাদি।

বিদ্র: CGPA- Cumulative Grade Point Average। ৮ সেমিস্টারের ডিগ্রি তে প্রতি সেমিস্টারের রেজাল্ট কে বলা হয় GPA এবং প্রতিটি সেমিস্টারে প্রাপ্ত GPA এর সমষ্টিকে মোট Credit hour দিয়ে ভাগ করে CGPA পাওয়া যায় । ভার্সিটিতে সিজিপিএ সাধারণত ৪ স্কেলে বের করা হয়। যেখানে SSC/HSC এর GPA ৫ স্কেলে বের করা হত।

আপনারা এখনো নতুন, শুরুটা ভালো ভাবেই দেখে শুনে বুঝে করুন।
মনে রাখবেন, মর্নিং শোজ দ্যা ডে।

19/05/2023

🚫সাদিক হোটেল🚫

আগামীকাল ভর্তি পরীক্ষা।
অনেকেই আশেপাশে থেকে আসবেন হাবিপ্রবিতে ভর্তিপরিক্ষা দিতে, অবশ্যই দুপুরে খাওয়াদাওয়া করবেন।

আপনারা সাদিক নামের যে হোটেলটি আছে সেটি এড়িয়ে যাবেন, আমাদের হাবিপ্রবির শিক্ষার্থীরা এই হোটেলটি বয়কট করেছে তাদের মাত্রাতিরিক্ত দাম ও বাজে খাবারের জন্য, তেলাপোকা থেকে শুরু করে অনেক অস্বাস্থ্যকর খাবার এর প্রমাণ পাওয়া যায়।
তাই ভর্তি পরিক্ষার্থীদের এই হোটেল এড়িয়ে চলার জন্য বলা হলো।
শুভকামনা আপনাদের জন্য।

আর বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যেঃ
সাদিক হোটেলে যাতে কেউ খাওয়ার জন্য না যায় সেদিকে সবাই সচেতন হয়ে নিজ দায়িত্বে খেয়াল রাখতে হবে।
সেদিন আমাদের এতোগুলো শিক্ষার্থীকে সাদিক জিম্মি করেছিলো তার প্রাপ্য তাকে ফেরত দেয়া জরুরী, না হলে পরবর্তীতে আবার একই ঘটনা সে ঘটাবে।
ভর্তিপরিক্ষার্থীরা তো জানেনা কিছু তাই তাদের জানানোর দায়িত্ব আমাদেরি।

★★কেউ যদি খেতে যায় তাদের ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবেন।
প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীরা পাহারা দিবেন, নিজেদের ক্যান্ডিডেট কে তো নিরুতসাহিত করবেনই।

আসন্ন ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে লেভেল-১, সেমিস্টার-I এ ভর্তির যোগ্যতা
05/05/2023

আসন্ন ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে লেভেল-১, সেমিস্টার-I এ ভর্তির যোগ্যতা

আমাদের এই HSTU Admission Help Desk  এর এডমিনবৃন্দ। এডমিশন প্রায় শেষ তাই ছোট আলোচনাসভা ছিলো জুনিয়রদের সাথে, হয়তো আর কয়দিন...
30/01/2023

আমাদের এই HSTU Admission Help Desk এর এডমিনবৃন্দ।
এডমিশন প্রায় শেষ তাই ছোট আলোচনাসভা ছিলো জুনিয়রদের সাথে, হয়তো আর কয়দিন পর আমাদের ব্যাচ চলে যাবে ক্যাম্পাস থেকে।

আমরা কতটা করতে পারছি গ্রুপের জন্য বা জুনিয়রদের জন্য জানিনা তবে এখানে কোনো স্বার্থ ছিলোনা, ছিলো শুধু মন থেকে মানুষের উপকার করতে চাওয়া, এই গ্রুপের এডমিনরা এতোটাই স্বার্থহীনভাবে কাজ করে যাচ্ছে।

আমাদের ছোট ভাই-বোনদের কিছুই দেইনা আসলে তবুও রিপ্লে না দিলে কাজ না করলে গালি দেই,তারাও মুখ বুঝে সহ্য করে।
কারন তাদেরও মানসিকতাই আছে যে অন্যের হেল্প যতটুকু পারি করে যাব, না পারলে অন্তত কারও ক্ষতি করব না।

আমাদের আবেগের গ্রুপ এটা, ভালোবাসার গ্রুপ এটা❤️
এই গ্রুপ আমাকে অনেক ভালোবাসার জুনিয়র দিয়েছে,সম্মান দিয়েছে, ভালোবাসার সিনিয়রও দিয়েছেন,কৃতজ্ঞতা জাবেদ ভাই ও নিবিড় ভাই এর প্রতি।

ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আরও আপনাদের পাশে থাকতে পারি সবাই সেই দোয়া করবেন।

Miss you My inspiration Zabed Arefin vai, Mahbub Ul Islam Khan Nibir vai, Swapnil Maruf vai, মুহাইমিনুর ভাই❤️
ব্যাস্ততার জন্য সাদনান শাত-ইল Ruhul Amin ফ্রেমের বাইরে ছিলো।

ছবিতে বাম থেকেঃ Rakib Zaman RZ, Azizul Hakim Bappy, Maimona Faiza, Eusha Sarwar Utal, আমিনুল ইসলাম নাঈম, Milan Rana ❤️

02/01/2023

🔥🔥🔥২০২২ ভর্তি বিস্তারিত🔥🔥🔥

ভর্তি আগামী ৪ ও ৫ জানুয়ারি বিকাল ৪.০০ টা পর্যন্ত চলবে। ৬ষ্ঠ ধাপ পর্যন্ত যারা প্রাথমিক ভর্তি হয়েছে তারাই শুধু(এসএমএস গেছে ফোনে)

🟥যা যা লাগবেঃ
☸️ এস.এস.সি. ও এইচ.এস.সি. পাশের মূল সার্টিফিকেট। (এইচ এস সি সার্টিফিকেট এখনো না পেলে বিকল্প প্রত্যয়নপত্র/প্রশংসাপত্র দিয়ে বা না দিয়েও আপাতত কয়েকদিনের সময় চেয়ে নেওয়া যায়,গতবারের অভিজ্ঞতা)
☸️সর্বশেষ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের মূলকপি।
☸️ GST ভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ে ট্রান্সক্রিপ্ট জমাদান স্লিপের ফটোকপি।
☸️ পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ৮ কপি স্ট্যাম্প সাইজের ছবি ২ কপি। ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।
★★★ছবি সত্যায়িত মুলত ছবিটা আপনার কিনা সেটা প্রথমশ্রেনীর গ্যাজেটপ্রাপ্ত কোনো অফিসার দেখে সিল সাইন করে দিবে। (ডাক্তার,বিসিএস ক্যাডার বা বিশ্ববিদ্যালয়ের টিচার) তাদের কাছে নিয়ে গেলেই করে দিবে নিজেই।
☸️ কক্ষ পরিদর্শকের স্বাক্ষরসহ GST পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র।
☸️ভর্তি ফিঃ ১০১৪০/- (দশ হাজার একশত চল্লিশ টাকা মাত্র)। অনলাইনে ভর্তি ফি পরিশোধের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য।

☸️কোটা হতে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদেরকে ভর্তির সময় মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট হতে মুক্তিযোদ্ধার স্বপক্ষে প্রমাণাদিসহ প্রযোজ্যক্ষেত্রে আত্মীয়তার প্রমানপত্রের মূলকপি, আদিবাসী ও উপজাতি শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত মূল প্রত্যয়নপত্র। BKSP কোটার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক প্রত্যয়নপত্র। ( ইতিমধ্যে যারা কোটার কাগজপত্র জমা দিয়েছেন তাদেরকে নতুন করে কাগজ জমা দিতে হবেনা, শুধুমাত্র Acknowledgement Slip দেখালেই হবে।)

☸️ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে প্রার্থীকে অবশ্যই অনলাইনের আবেদনকৃত ভর্তি ফর্মের প্রিন্ট কপি নিয়ে স্বশরীরে উপস্থিত হতে হবে।
☸️ক্লাশ শুরুর ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
☸️যারা মাইগ্রেশন এ আসছে তাদেরকে বাকি কাগজ জমা করতে হবে।
☸️চুড়ান্ত ভর্তি না হলে, পুরো GST সিস্টেম থেকে বাদ পরবেন।
☸️ভর্তির জন্য অনলাইনে পুরনকৃত ফরম ও টাকা জমাদানের রশিদ অবশ্যই লাগবে।
☸️চুড়ান্ত ভর্তির পর সাব্জেট মাইগ্রেশন অন রাখলে থাকবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন অন থাকবে কিনা এটা আমরা কেউ শিউর বলতে পারছিনা।
☸️ওয়েবসাইটে লগ ইন করার পর পেমেন্ট অপশন ক্লিক দিয়ে পেমেন্ট করবেন অনলাইনে বা অফলাইনে, পেমেন্ট করার পর অনলাইন ফরমটি ডাউনলোড করে ফিল-আপ করে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।

⚠️বিঃদ্রঃ নিজেকেই আসতে হবে ভর্তি হতে হলে।

রাকিব জামান
ইসিই-১৮

Address

Basherhat
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when HSTU Admission and Information Help Desk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share