Dinajpur Polytechnic Institute

Dinajpur Polytechnic Institute

Share

Dinajpur Polytechnic Institute is a government polytechnic institute in Bangladesh.

Dinajpur Polytechnic Institute is a Government Polytechnic Institute.It is situated at Nimnagor Balubara of Dinajpur Town

22/04/2024

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সবারই হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে দীর্ঘ সময় রোদে থাকলে বা শারীরিক পরিশ্রম করলে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারেন। কোনো কারণে শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রির বেশি হয়ে গেলে মানুষের রক্তচাপ কমে যায়, এমনকি অচেতনও হয়ে পড়তে পারে। এ সমস্যাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় ‘হিট স্ট্রোক’ বলে। যথাসময়ে চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

হিট স্ট্রোক হচ্ছে বুঝবেন যেভাবে

● মাথা ঝিমঝিম করা
● অসংলগ্ন আচরণ
● নিশ্বাস দ্রুত হওয়া
● রক্তচাপ কমে যাওয়া
● ঘাম বন্ধ হয়ে যাওয়া ও ত্বক শুষ্ক হয়ে পড়া
●প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া
● ত্বক শুষ্ক ও লালচে হয়ে যাওয়া
● রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে

চিকিৎসা

কারও হিট স্ট্রোক হলে দ্রুত যেসব ব্যবস্থা নিতে হবে। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে:

■ রোগীকে অপেক্ষাকৃত শীতল কোনো স্থানে নিয়ে যেতে হবে

■ ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিন; ফ্যান ছেড়ে দিন বা বাতাস করুন

■ প্রচুর পানি বা খাবার স্যালাইন পান করতে দিন

■ কাঁধে-বগলে অথবা কুঁচকিতে বরফ দিন

■ দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন।

প্রতিরোধের উপায়
গরমের দিনে কিছু নিয়ম মেনে চললে হিট স্ট্রোক থেকে বাঁচা যায়:

● ঢিলেঢালা পোশাক পরুন, হালকা রঙের সুতির কাপড় হলে ভালো
● যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন
● রোদে বাইরে যাওয়ার সময় টুপি, ক্যাপ অথবা ছাতা ব্যবহার করুন
● প্রচুর পরিমাণে পানি বা খাবার স্যালাইন অথবা ফলের রস পান করতে হবে
● রোদে দীর্ঘ সময় ঘোরাঘুরি করবেন না।
● গ্রীষ্মকালে তীব্র শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন।

দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা নেওয়া গেলে বেশির ভাগ হিট স্ট্রোকের রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

05/03/2023

Dinajpur Polytechnic Institute on Prothom Alo

11/08/2019

আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুর পলিঃ ইন্সঃ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। তার মধ্যে অন্যতম নব নির্মিত ও নান্দনিক বঙ্গবন্ধুর মূরাল উন্মোচন। প্রধান অতিথিঃ জননেতা ইকবালুর রহিম এমপি, মাননীয় হুইপ, জাতীয় সংসদ। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত থাকবেন। আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় সর্বস্তরের ছাত্র ছাএীদেরকে বিশেষ করে দিনাজপুর সদর ও আশেপাশের সকল বতর্মান ও সাবেক ছাত্র ছাএীদেরকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। আপনারা আমন্ত্রিত। অগ্রীম ধন্যবাদ ও ঈদ মোবারক।

06/11/2018

আগামী ১১/১১/২০১৮ তারিখে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ফি ১২০০০/= দেয়ার সম্ভাবনা আছে। সেদিন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এক্স স্টুডেন্টদের ছোট খাট মেলা হতে পারে।
আর একটা বিষয় সাময়িক সনদ পত্রের জন্য আবেদন করতে পারেন ও প্রশংসা পত্র তুলে নিতে পারেন।
যে কোন সময় চাকরির কাজে সহযোগিতা হবে।
যে সব শিক্ষার্থীদের রেফার্ড আছে তারাও সাময়িক প্রশংসা পত্র তুলতে পারেন।

30/10/2018

ফুটবল খেলার সময় পরিবর্তন।

স্কিল কম্পিটিশন অনুষ্ঠানে প্রয়োজনে

৩/১১/১৮ শনিবার তারিখের গ্রুপ A
সিভিল বনাম ইলেকট্রিক্যালের সকাল ১০ঃ৩০ মিনিটের
ফুটবল খেলাটি বিকাল ২ঃ৩০ অনুষ্ঠিত হবে।

29/10/2018

সংশোধিত ফিকচার।
আন্তঃ টেকনোলজী ফুটবল টুর্ণামেন্ট -২০১৮
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট।

29/10/2018
22/10/2018

#দিনাজপুর_পলিটেকনিক_ইন্সটিটিউটের
#কম্পিউটার_টেকনলোজীর
2013-14 সেশনের মেধাবী শিক্ষাথী #মোহনা আপু আজ ভোর বেলা মৃত্যু বরণ করেছেন..
তার #অকাল_মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকা হত.
সকলে নিকট তার #আত্মার মাফিতারের জন্য দোয়া কামনা করছি।

15/10/2018

আন্তঃটেকনোলজী ফুটবল টুর্ণামেন্ট -২০১৮
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট।

ক-গ্রুপ ১। কম্পিউটার
২। সিভিল
৩। ইলেকট্রিক্যাল

খ- গ্রুপ ১। মেকানিক্যাল
২। পাওয়ার
৩।এ আই ডিটি

ম্যানেজার /কোচের দায়িত্বে নিয়োজিত থাকবেন সম্মানিত শিক্ষকবৃন্দ।

১। হাসান আলী স্যার পাওয়ার
২।কামরুজ্জামান স্যার ইলেকট্রিক্যাল
৩।আনারুল স্যার মেকানিক্যাল
৪। মুক্তাদির স্যার এ আই ডিটি
৫।তৈমুল স্যার সিভিল
৬।মহাদেব স্যার কম্পিউটার
সকল খেলার আপডেট নিউজ এই পেজ এ পাওয়া যাবে।

Want your school to be the top-listed School/college in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dinajpur
5200