কবিরাজহাট কলেজ - Kabirajhat College

কবিরাজহাট কলেজ - Kabirajhat College

Share

এটি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার এ?

24/07/2025

২০২৫ সালের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু নিম্নোক্ত সময় সুচি অনুযায়ী।

আমাদের কলেজ আবেদনের জন্য EIIN no 135416 সিলেক্ট করুন।

Photos from কবিরাজহাট কলেজ - Kabirajhat College's post 13/03/2025

কবিরাজহাট কলেজের পক্ষ থেকে আন্দোলনে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ

আলহামদুলিল্লাহ! দীর্ঘ সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম এবং অদম্য মনোবলের ফলস্বরূপ নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত করার ঐতিহাসিক সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এই সাফল্য শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি আমাদের সম্মিলিত সংগ্রামের বিজয়, আমাদের একতার বিজয়।
কবিরাজহাট কলেজ - Kabirajhat College এর পক্ষ থেকে আমরা আন্দোলনে সম্পৃক্ত সকল নেতৃবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষভাবে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের অধ্যক্ষ *সেলিম মিয়া স্যার*-কে, যাঁর নেতৃত্ব ও দূরদর্শিতায় আমরা এই সংগ্রামে সামনে এগিয়ে যেতে পেরেছি।

আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই মনিমুল স্যার, আব্দুস সালাম স্যার এবং দিনাজপুর জেলা সভাপতি খায়রুল ইসলাম স্যার -কে। তাঁদের অক্লান্ত পরিশ্রম, সাহসিকতা এবং নেতৃত্বের কারণেই আজ "নন" শব্দটির বিলুপ্তি ঘটেছে। তাঁদের অবদান এই আন্দোলনের প্রাণশক্তি ছিল। সেইসাথে আমাদের কলেজ থেকে দুইজন শিক্ষকের (Md Arif স্যার ও মিলন ইসলাম স্যার) টানা অবস্থানের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই সাফল্য শুধু আমাদের প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো শিক্ষা পরিবারের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমরা বিশ্বাস করি, এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষা ব্যবস্থা আরও গতিশীল হবে।

আমরা আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি।
জয় হোক শিক্ষকদের, জয় হোক শিক্ষার!

*ধন্যবাদ সবাইকে!*
কবিরাজহাট কলেজের পক্ষে,

মমিনুল ইসলাম
প্রভাষক, ইংরেজী

#কবিরাজহাট_কলেজ #এমপিওভুক্ত #শিক্ষক_আন্দোলন #ধন্যবাদ #কৃতজ্ঞতা

Photos from কবিরাজহাট কলেজ - Kabirajhat College's post 21/02/2025

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস এ কবিরাজহাট কলেজ - Kabirajhat College এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী।

21/08/2024

নবম শ্রেণিতে ফিরছে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ

নতুন কারিকুলামে নবম শ্রেণিতে বিভাগ বাতিল করা হয়। সেই বিভাগ আবার ফিরে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, নবম শ্রেণি থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ আলাদা থাকবে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাটসহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে। শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে। যতটুকু সময় পাওয়া যায়, আমরা এই শিক্ষাক্রম সংস্কারে পদক্ষেপ নেব।

তিনি বলেন, একটা অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে। এখনও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে পারি নি। টেস্ট, প্রি–টেস্টের মূল্যায়ন পত্র শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া হবে।

পরীক্ষার্থীদের দাবির মুখে গতকাল (মঙ্গলবার) স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

17/05/2024

২০২৪-২৫ শিক্ষা বর্ষে একাদশে ভর্তির আবেদন
মেধাবীদের প্রথম পছন্দ হোক
কবিরাজহাট কলেজ - Kabirajhat College, বীরগঞ্জ, দিনাজপুর

Photos from কবিরাজহাট কলেজ - Kabirajhat College's post 21/02/2024

ভাষা আন্দোলনের শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন।

কবিরাজহাট কলেজ - Kabirajhat College

Photos from কবিরাজহাট কলেজ - Kabirajhat College's post 17/01/2024

দিনাজপুর -১ সংসদ আসনে জনসাধারণের নেতা, আলহাজ্ব জাকারিয়া জাকা এমপি মনোনীত হওয়ায় কবিরাজহাট কলেজ - Kabirajhat College এর পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানাতে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।

Photos from কবিরাজহাট কলেজ - Kabirajhat College's post 14/09/2023

২০২৩-২০২৪ সেশনে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বিশেষ আলোচনা সভা। উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য ও পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রতিনিধি বৃন্দ।

23/08/2023

সকলের অবগতির জন্য জানান যাচ্ছে যে, কবিরাজ হাট কলেজে সকল বিভাগে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহন করা হচ্ছে।

উল্লেখ্য যে, বিজ্ঞান ও বানিজ্য বিভাগে আবেদন করলে ভর্তি ফি ১০০% প্রতিষ্ঠান থেকে সহযোগিতা করা হবে। সেইসাথে যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে। গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদেরকে ভর্তি সহায়তায় সরাসরি অফিসে যোগাযোগ করতে বলা হল।

Want your school to be the top-listed School/college in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Birganj
Dinajpur
5220

Opening Hours

Monday 10:00 - 15:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 10:00 - 14:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 14:00
Sunday 10:00 - 14:00