04/08/2025
বিরলে অনুষ্ঠিত হলো বিডিজেএসও ২০২৫ স্কুল অলিম্পিয়াড!
বিরল উপজেলার সাতটি স্কুলের প্রায় ৬৫০ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ৪৮২ জন শিক্ষার্থীর উপস্থিতিতে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্কুল অলিম্পিয়াড। অলিম্পিয়াডে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের পর প্রধান অতিথি উদ্বোধন ঘোষণা করেন। এরপর শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে এবং অলিম্পিয়াডে অংশ নেয়।
অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন, সহকারী শিক্ষক ওয়াহেদুজ জামান, ফরক্কাবাদ নুরুল ইসলাম স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অলিম্পিয়াডের কো-অর্ডিনেশন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এর ভলিন্টিয়ার ও বিরল সায়েন্স একাডেমির একাডেমিক কো-অর্ডিনেটর মোঃ রেজাউল ইসলাম রনি। তাছাড়া বিরল সায়েন্স একাডেমির ভলিন্টিয়ার আরিফুল ইসলাম, ফাবিহা বুশরা সহ এক ঝাঁক উদ্যমী ভলিন্টিয়ারদের অক্লান্ত পরিশ্রমের ফলে সফল আয়োজন সম্পন্ন হয়।