21st Publications

21st Publications It's not a professional publication.Our goal to publish books(choti :P ) on MBBS course. It iis run by the students of DjMC-21st batch. Join with us......

12/03/2026

যে হাসপাতালের ফ্লোরে একদিন নানুকে নিয়ে শুয়ে ছিলাম সেই হাসপাতালেই আজ নিউরোসার্জারির ফেজ-বি রেসিডেন্ট হিসেবে জয়েন করলাম! আলহামদুলিল্লাহ 😇
২০১১ সালের সেপ্টেম্বরে আমি মেডিকেলে চান্স পেয়েছিলাম।ঠিক তার পরের মাসেই আমার নানা স্ট্রোক করেন😞

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।অনেক রোগী, বেড নেই, জায়গা হলো ফ্লোরে।ইন্টার্ন ভাইয়া-আপুরা দেখে গেলেন ।সকালে বড় স্যারেরা রাউন্ড দিবেন

নানার সাথে আমিও মেঝেতে থেকেছি! ১০ দিন ভর্তি থাকার পর নানাকে স্ট্রোকের ঔষধ দিয়ে ছুটি দেয়া হলো ।সেই মাসেই নানু আমাদেরকে ছেড়ে চলে গেলেন😞

# # #
আমার নানু পেশায় একজন কৃষক ছিলেন। নানাবাড়িতে তার সাথে আমার অনেক স্মৃতি গ্রামে গেলেই নানুর সাথে যতটা পারতাম থাকার চেষ্টা করতাম

মাঠে লাঙল দিয়ে চাষ করতেন।দুইটা ষাড় গরু ছিলো।মই দেয়ার সময় সেটার উপর আমাকে দাড়া করায় দিতেন। আলুর সময় মাটি থেকে আলু তোলা কিংবা
শ্যালো মেশিনের পানিতে গোসল করা।

নানাবাড়ি মানেই ছিলো মাটির একদম কাছাকাছি যাওয়ার সুযোগ ।নাইনটি'স কিড যারা তাদের সবার নানাবাড়ি নিশ্চয়ই এমনই ছিলো

# # #
একটা মানুষ খুব অসুস্থ নাহলে মেডিকেলে ভর্তি হয়না ।আবার অনেক অসহায় নাহলে সরকারি মেডিকেলে ভর্তি হয়না।মেডিকেলে আমরা যখন একটা রোগী দেখি, ততক্ষণে সে অনেকগুলো ধাপ পেরিয়ে আমাদের পর্যন্ত আসে-

* বাসা থেকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
* সেখান থেকে সদর হাসপাতাল
* সেখানেও হয়তো কিছু রোগের পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় মেডিকেলে পাঠানো হয়
* অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে আসা
* ইমারজেন্সি খুজে বের করা
* রোগীকে ভর্তি করে নির্দিষ্ট ওয়ার্ডে পৌছানো
* ভর্তির কাগজ নার্সিং স্টেশনে দেখিয়ে এন্ট্রি করা
* এরপর ডিউটি ডাক্তারদের রুমে গিয়ে তাদেরকে নতুন রোগী ভর্তির ব্যাপারে জানালে তারা গিয়ে রোগী দেখে চিকিৎসা লিখে দেন
* সব ঔষধ মেডিকেলে থাকে না, কিছু ঔষধ কিনতে হয়
* সেগুলো নিয়ে এসে, নার্সকে বললে সেগুলো রোগীর শরীরে পুশ করা
* রোগী একটু সুস্থ হলে, রোগ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা করা
* অপারেশন লাগলে রক্ত ম্যানেজ করা
এক জায়গা থেকে আরেক জায়গা দৌড়াদৌড়ি করা লাগে।

চিকিৎসক হিসেবে তাই সবসময় রোগী এবং তাদের আত্মীয়-স্বজনের সাথে ভাল ব্যবহার করার চেষ্টা করি
মনযোগ দিয়ে শুনি তাদের সমস্যাগুলো
এবং নিজের অর্জিত জ্ঞান দিয়ে চিকিৎসা সেবা প্রদান করার চেষ্টা করি।

# # #
গ্রামীণফোনে টেলিমেডিসিনে ১.৫ বছর চাকুরী করেছি।এক ট্রেনিং এ সেসময় ৩টি জিনিস শিখেছিলাম।যেগুলো বলে আজকের লেখা শেষ করবো!

১। গবেষণা বলছে, "একজন রোগীকে যদি আপনি না থামিয়ে তার সমস্যার কথা শোনেন, সে সর্বোচ্চ ২ মিনিট বলবে!' আমাদের অনেকের সেই ২মিনিট ধৈর্য্য থাকে না😞

২। গবেষণা আরও বলছে, "অনেক সময় চিকিৎসক ৯ সেকেন্ডের মাথায় রোগীকে থামিয়ে দিয়ে লিড কোয়েশ্চেন করা শুরু করেন, এতে রোগী তার যে সমস্যার কথাগুলো ডাক্তারকে বলবে বলে ভেবে রেখেছিলো সেগুলো ঠিকমতো বলতে পারেনা"

৩। ''ডাক্তার রোগীকে চয়েজ করেনা, বরং রোগীই ডাক্তারকে চয়েজ করে দেখাতে যায়''
👉Follow our official page Platform of Medical & Dental Society

📷 নিউরোসার্জারি অপারেশন থিয়েটার || ০৯/০৩/২৬

~ Sabbir Ahamed

12/03/2026

নানাকে নিয়ে হাসপাতালের মেঝেতে থাকার স্মৃতি সাব্বির তাঁর ফেসবুকে লিখেছেন। তাঁর দেওয়া পোস্টটি ‘ভাইরাল’ হয়েছে।

14/01/2024

🌸সদ্য জন্ম নেয়া নবজাতক শিশুর যত্ন
🌸বাচ্চাকে সকালের রোদে দেওয়ার ৪টি নিয়ম
🌸তীব্র শীতে বাচ্চাকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর উপায়
🌸ব্রেস্ট ফিডিং মায়ের জন্য উপদেশ সহ আরও অনেক কিছু নিয়ে আজকে ভিডিও, যদি আপনার ঘরে ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই দেখুন, শেয়ার করে অন্যদের জানিয়ে দিন 😊
https://youtu.be/2Rk6NhPDzgo?si=q5X3TsGYCntPlWQW

07/01/2024

বাচ্চাদের ডায়রিয়া চিকিৎসায় ৪টি খাবার
বাসাতেই এন্টিবায়োটিক ছাড়াই বাচ্চাকে সুস্থ করুন!

05/11/2022

বাচ্চাকে কোলে নিয়ে শূন্যে নিক্ষেপ করলে
ঘাড়ে আঘাত পেয়ে হতে পারে
চলুন মাত্র ২ মিনিটে জেনে নেই এর বিস্তারিত...

14/01/2015

শুধু এনাটমির বই কিনেছিলাম প্রায় ১৫০০০ টাকার...... :O তখন সব বইই কিনতে ইচ্ছা করত :) কিন্তু আসলে সব বই লাগে না
নিচে ১ম বর্ষের ছোট ভাই-বোনদের জন্য বইয়ের একটি লিস্ট(4 DjMC) দিলাম
লাইব্রেরি গুলো নিজেদের ইচ্ছামত দাম রাখে, তাই সাথে বইগুলোর দামও উল্লেখ করলাম

আর একটা কথা-
বই কেনার জন্য রংপুরে না গিয়ে ঢাকা থেকে আনানো ভালো
লাইব্রেরিতে কল দিয়ে বই এর অর্ডার দিবা
ওরা বই কন্ডিশনে পাঠাবে
তুমি কুরিয়ার থেকে বই তুলে টাকা পে করবা

Anatomy:
B.D Chaurasia (Volume 1, 2, 3) __ 580tk (colour photocopy)
A.K Datta (Thorax & Abdomen) __ 250tk
Selim Reza Osteology __ 500tk
Netter's atlas of human anatomy __ 950tk
Mannan dissection __ 150tk
Axon Histology & Embryology __ 350tk
Reference Anatomy __ 550tk
Langman’s Medical Embryology __ 350tk
Gross anatomy(Pintu shuvo) __ 700tk
Gray’s Anatomy for Student*** __ 2900tk
Junqueira: Basic Histology*** __ 850tk (same as main copy)

Physiology:
Sheets about Physiology By Prof. Mominul Haque
Guyton & Hall medical physiology __ 1350tk (main copy)
Arif’s Physiology __ 700tk

Biochemistry:
ABC of biochemstry(3rd edition) __ 350tk (main copy)
Endeavour Biochemistry __ 650tk

Dictionary:
Taber’s Medical Dictionary __ 500tk (2 parts, colour photocopy)

[ N.B: ***Nice to buy ]

এর সাথে তোমরা নিচের ৩টি বই (আমাদের মেডিকেলের ভাইয়াদের লেখা) সংগ্রহ করতে পার, যা তোমাদের পড়াকে আরও সহজ করবে
Anatomy __ LUMINOUS ( LUMINOUS-anatomy viva solution)
Physiology ___ Neucleous ( Physiology Practical )
Biochemistry __ Biochemistry ( 21st Publications )

All vitamins at a glance .......... from page: 56, 57, 58.
23/10/2014

All vitamins at a glance .......... from page: 56, 57, 58.

গভীর রাতে জরুরী ডিউটি বাদ দিয়ে :3 বই ছাপাতে ব্যস্ত আমাদের এডিটর সাহেব ;)
20/02/2014

গভীর রাতে জরুরী ডিউটি বাদ দিয়ে :3 বই ছাপাতে ব্যস্ত আমাদের এডিটর সাহেব ;)

ভালবাসা দিবস উপলক্ষে বিশেষ ছাড়............!!!১৪ তারিখ পর্যন্ত Biochemistry(১৪১ পাতায় পুরো biochemistry)বই পাওয়া যাবে মাত...
12/02/2014

ভালবাসা দিবস উপলক্ষে বিশেষ ছাড়............!!!
১৪ তারিখ পর্যন্ত Biochemistry(১৪১ পাতায় পুরো biochemistry)
বই পাওয়া যাবে মাত্র ১৫০ টাকায়

বুকিং দিতে যোগাযোগ করুন
সালমান(Dj-21)
সজল(Dj-21)
তুষার(Dj-21)

**ফোটু তে আছেন শশী (Dj-22)**

পুরোপুরি homemade......... :Pওরা biochemistry বই এর কাজে বাস্ত :)
02/02/2014

পুরোপুরি homemade......... :P

ওরা biochemistry বই এর কাজে বাস্ত :)

Address

Dinajpur Medical College
Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when 21st Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share