Hashimpur High School

Hashimpur High School We want to share our all documents and news one to another.

সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা।
28/12/2025

সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা।

অভিনন্দন মামুনুর রশিদ মামুন  🎉মামুন এইচএসসি ২০২৫ ইং শিক্ষাবর্ষে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন কর...
09/12/2025

অভিনন্দন মামুনুর রশিদ মামুন 🎉

মামুন এইচএসসি ২০২৫ ইং শিক্ষাবর্ষে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

মামুন হাশিমপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

তার এই সাফল্যে আমরা গর্বিত। তার সামনে সুন্দর ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

অভিনন্দন আরিফুল ইসলাম 🎉আরিফুল ইসলাম দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। আরিফুল সৈয়দপুর সরকারি ক...
08/12/2025

অভিনন্দন আরিফুল ইসলাম 🎉

আরিফুল ইসলাম দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। আরিফুল সৈয়দপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ হতে ২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

উল্লেখ্য, আরিফুল ইসলাম ২০২৩ শিক্ষাবর্ষে হাশিমপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

তার এই সাফল্যে আমরা গর্বিত। তার সামনে সুন্দর ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা বাড়ানোর দাবিতে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্লাস স্থগিত কর্মসূচিতে হাশিমপুর উচ্চ বিদ্যালয়।
13/10/2025

বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা বাড়ানোর দাবিতে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্লাস স্থগিত কর্মসূচিতে হাশিমপুর উচ্চ বিদ্যালয়।

 #অফটপিক
30/09/2025

#অফটপিক

ফ্রি মেডিকেল ক্যাম্প।  রোগী দেখবেন ডা. মেজবাহুল মোকাররাবীনএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস ( ইউরোলজি) এডভান্সড ট্রেনিং...
29/07/2025

ফ্রি মেডিকেল ক্যাম্প।

রোগী দেখবেন

ডা. মেজবাহুল মোকাররাবীন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস ( ইউরোলজি)
এডভান্সড ট্রেনিং ইন ইউরোলজি (অস্ট্রেলিয়া) ইউরোলজি বিশেষজ্ঞ এবং
রেসিডেন্ট সার্জন ইউরোলজি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

স্থান ঃ বড় হাশিমপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ ।
তারিখঃ ৩১ জুলাই,২০২৫
সময়ঃ সকাল ১০ টা

আয়োজনে ঃ ফতেজংপুর স্টুডেন্টস এসোসিয়েশন।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা - ২০২৫ তারিখ ঃ ৩১ শে জুলাই, ২০২৫ খ্রি.স্থানঃ বড় হাশিমপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ । সভাপতিত্ব...
29/07/2025

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা - ২০২৫
তারিখ ঃ ৩১ শে জুলাই, ২০২৫ খ্রি.
স্থানঃ বড় হাশিমপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ।

সভাপতিত্ব করবেন ঃ
ফাতেহা তুজ জোহরা
উপজেলা নির্বাহী অফিসার
চিরির বন্দর, দিনাজপুর।

আয়োজনে ঃ ফতেজংপুর স্টুডেন্টস এসোসিয়েশন।

29/07/2025
বাংলাদেশের শিক্ষাঙ্গনে আজকে শোকের মাতম।রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্...
21/07/2025

বাংলাদেশের শিক্ষাঙ্গনে আজকে শোকের মাতম।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় Hashimpur High School এর পক্ষ থেকে নিহতদের মাগফিরাত ও আহতদের আরোগ্যলাভের জন্য মহান করুণাময় আল্লাহপাকের দরবারে আর্জি।
আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ।

" চিরিরবন্দরের এসএসসি-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা "শুধুমাত্র চিরিরবন্দরের স্থায়ী বাসিন্দাদের মধ্যে যারা ২...
21/07/2025

" চিরিরবন্দরের এসএসসি-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা "
শুধুমাত্র চিরিরবন্দরের স্থায়ী বাসিন্দাদের মধ্যে যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় কৃতীত্বের সাথে জিপিএ-৫ অর্জন করেছে তাদের সংবর্ধনা ও চিরিরবন্দরে কৃতী সন্তানদের মুখে অনুপ্রেরণার গল্প শোনার আয়োজন করেছে-
Student Association of Chirirbandar - SAC স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক) ও চিরি নদীর বাতিঘর- পাঠাগার।
✌️আয়োজনের তারিখ: আগষ্ট মাসে যেকোনো শুক্র/শনিবার (পরে জানিয়ে দেওয়া হবে)।
✌️ রেজিষ্ট্রেশন ফি: ফ্রি
✌️ শিক্ষার্থীরা পাবে: ক্রেস্ট, গাছ, স্ন্যাকস ও অন্যান্য উপহার।
✌️রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ৩ আগষ্ট ২০২৫
✌️রেজিষ্ট্রেশন লিংক: কমেন্টে অথবা- https://forms.gle/bPK41oScqworAfvY6
আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবে চিরিরবন্দরের কৃতী শিক্ষার্থীরা, যারা অতীতে মেধার সাক্ষর রেখে দেশ ও বিদেশে সুনাম অর্জন করে চলেছে। তাদের সংগ্রামের গল্প, পড়ালেখার ধরণ, ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে চমৎকার একটি উৎসাহমুলক অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ।
তাহলে যদি তুমি চিরিরবন্দরের স্থায়ী বাসিন্দা হও এবং ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হও তবে এখনই রেজিষ্ট্রেশন সম্পন্ন করো এবং বন্ধুদেরও জানিয়ে দাও।
তোমাদের স্বপ্ন পূরণের সহযোগিতায় রয়েছে তোমারই এলাকার সিনিয়র ভাই-বোনেরা।
শুভেচ্ছা জ্ঞাপনে- Student Association of Chirirbandar (SAC- স্যাক) & চিরি নদীর বাতিঘর 💙

বাংলাদেশের সবচাইতে বড় বৃত্তি হলো ডাচ- বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি। বছরে 102 কোটি টাকা বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এই ব...
16/07/2025

বাংলাদেশের সবচাইতে বড় বৃত্তি হলো ডাচ- বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি। বছরে 102 কোটি টাকা বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এই বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে-
https://app.dutchbanglabank.com/DBBLScholarship/scholarshipResultsGlobalParemetersAction.action

12/07/2025

গতকালকের সামাজিক সচেতনতা মূলক রাজনীতিক স্ট্যাটাসটি কোন দল কিংবা মতের বিরুদ্ধে উদ্দেশ্যেমূলকভাবে করা হয় নাই। স্ট্যাটাসটি এডমিনের আবেগপ্রসূত। প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা বা কর্মচারী এই পেজের সাথে যুক্ত নয়।
এই পেজের ফলোয়ারদের উদ্দেশ্যে বলা যাচ্ছে যে এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এহেন বক্তব্য পেজের উদ্দেশ্যের পরিপন্থী।
ধন্যবাদ

Address

Hashimpur, Chirirbandar
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Hashimpur High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hashimpur High School:

Shortcuts

Share

Category