Dream To GPA-5

Dream To GPA-5 লক্ষ তোমাদের,পরিশ্রম তোমাদের,গাইডলাইন আমাদের।

📱✨ মোবাইলে আসা সমস্ত ধরনের বিজ্ঞাপন বন্ধ করার সুন্দর ও কার্যকর উপায় ✨📵বিজ্ঞাপন (Ads) আমাদের মোবাইল ব্যবহারকে বিরক্তিকর ক...
20/10/2025

📱✨ মোবাইলে আসা সমস্ত ধরনের বিজ্ঞাপন বন্ধ করার সুন্দর ও কার্যকর উপায় ✨📵

বিজ্ঞাপন (Ads) আমাদের মোবাইল ব্যবহারকে বিরক্তিকর করে তোলে 😣 — বিশেষ করে ব্রাউজার, অ্যাপ বা গেম খেলার সময়! নিচে ধাপে ধাপে শেখানো হলো কিভাবে সহজে এগুলো বন্ধ করবেন 👇

---

🧩 🔹 ১. মোবাইলের সেটিংস থেকে বিজ্ঞাপন বন্ধ করুন

📍 ধাপগুলো (Android এ):
1️⃣ Settings → Google → Ads এ যান।
2️⃣ এখন “Opt out of Ads Personalization” অপশনটি ON (চালু) করুন।
3️⃣ চাইলে “Reset advertising ID” তে ক্লিক করে পুরনো ডেটা মুছে দিন।

💡 এতে Google আপনার ডিভাইসে আর ব্যক্তিগত বিজ্ঞাপন দেখাবে না।

---

🧩 🔹 ২. Chrome ব্রাউজারের বিজ্ঞাপন বন্ধ করুন

🌐 ধাপগুলো:
1️⃣ Chrome খুলুন → Settings → Site settings → Ads
2️⃣ “Ads” অপশনটি Block করে দিন।
3️⃣ এরপর “Pop-ups and redirects” এ গিয়ে এটিও Block করে দিন।

🚫 এতে ব্রাউজিং করার সময় বিরক্তিকর পপআপ বিজ্ঞাপন আর আসবে না।

---

🧩 🔹 ৩. মোবাইল অ্যাপের ভিতরের বিজ্ঞাপন বন্ধ করুন

⚙️ ধাপগুলো:
1️⃣ Settings → Privacy → Permissions Manager → Ads বা Notifications
2️⃣ যেসব অ্যাপ অতিরিক্ত বিজ্ঞাপন দেখায় (যেমন: Free Games, Cleaner Apps), সেগুলোর Notification permission বন্ধ করুন।

💬 অথবা প্রয়োজন হলে অ্যাপগুলো Uninstall বা Disable করে দিন।

---

🧩 🔹 ৪. ডেটা ব্যবহার কমিয়ে বিজ্ঞাপন আটকান

📴 ধাপগুলো:
1️⃣ Settings → Network & Internet → Data Usage → Mobile Data Usage
2️⃣ এখন যেসব অ্যাপ বিজ্ঞাপন দেখায় সেগুলোর Background data বন্ধ করুন।

⚡ এতে অ্যাপগুলো ইন্টারনেট ব্যবহার করে বিজ্ঞাপন আনতে পারবে না।

---

🧩 🔹 ৫. বিজ্ঞাপন ব্লকার অ্যাপ ব্যবহার করুন

🛡️ বিশ্বস্ত অ্যাপসমূহ (Play Store থেকে):

AdGuard

Blokada

DNS66

🔐 এই অ্যাপগুলো বিজ্ঞাপন সার্ভার ব্লক করে দেয়, ফলে মোবাইলে সব Ads বন্ধ থাকে।

---

🌟 শেষ কথা:

আপনি যদি সব ধাপ ঠিকমতো অনুসরণ করেন, তাহলে মোবাইল হবে বিজ্ঞাপনমুক্ত, দ্রুত ও নিরাপদ 🚀📱

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশ...
23/09/2025

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।
দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন।

★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application

★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction

★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search

★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status

★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥
Collected

আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না,আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে ইন-শ...
11/09/2025

আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না,আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে ইন-শা-আল্লাহ।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে,আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) ইস-রাইল মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন,আমরা মহান আল্লাহকে বলতে পারব না,আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন,আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান,যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী,আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হি সলিহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরে-স্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে,মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।

"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম,এবার একটু চিন্তা করুন তো,এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে!

30/08/2025

Amar Piyara Mustafa Nabi Salle Aala - 1500 Sala Jashn e Wiladat - Bangali Kalam(
বাহ্ পাকিস্তানি ছোট্ট শিল্পীর কণ্ঠে বাংলা গজল‼️
প্রথমেই শুনে মনে হতে পারে একোন বাংলা মায়ের সন্তান।

29/08/2025

যু'দ্ধে'র ময়দানে নামাজ মাফ নেই।
মাশাআল্লাহ্
নামাজ সম্পর্কে শাইখ মাহমুদ বিন ক্বাসিমের মন জুড়ানো বক্তব্য।

চীনা হাঁসের বাচ্চা ফুটার পর পর কি কি যত্ন নিতে হবে????১ # নিয়ন্ত্রিত তাপমাত্রার মধ্যে রাখতে হবে। এক্ষেত্রে তাপমাত্রা ২৯...
06/05/2025

চীনা হাঁসের বাচ্চা ফুটার পর পর কি কি যত্ন নিতে হবে????

১ # নিয়ন্ত্রিত তাপমাত্রার মধ্যে রাখতে হবে। এক্ষেত্রে তাপমাত্রা ২৯°থেকে ৩৩° ভিতরে রাখলে সবচাইতে ভালো।

২ # কোনভাবে পানির স্পর্শে তাদেরকে আনা যাবে না। পানির মধ্যে ছাড়বেন না। খাবার পানি ছোট পাত্রে দেওয়ার চেষ্টা করবেন।যাতে শরীর না ভিজে।পানি লাগলে চিনা হাঁসের বাচ্চার ঠান্ডা লেগে যাবে। জন্মের পরে ঠান্ডাই হল চিনা হাঁসের বাচ্চার চরম শত্রু। আরে ঠান্ডার কারণে বেশিরভাগ বাচ্চা মারা যায়।

৩ # খাবার হিসাবে প্রথম দিন মুড়ি অথবা চিড়া ভিজিয়ে খাওয়াতে পারেন। এরপর দিন থেকে সোনালী স্টাটাস খাওয়াবেন। খেয়াল রাখবেন মুড়ি কে ভিজিয়ে মুড়ির ভিতর পানিগুলা হাত দিয়ে নিঙরে শুকিয়ে নিবেন তারপর খেতে দিবেন। তাহলে বাচ্চা ঠান্ডা লাগবেনা।

৪ # ঔষধ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন কুসমিক্স প্লাস অথবা লাইসোভিট।
দুই লিটার পানিতে এক গ্রাম দিবেন। প্রতিদিন দুই বেলা খেতে দিবেন। পানিগুলো খাবারের সাথে দেওয়ার চেষ্টা করবেন ,তাহলে পানি বাচ্চার গায়ে লাগবে না। এভাবে পাঁচ দিন খাওয়াবেন।

আমি আপনাদেরকে আস্তে আস্তে করে চিনা হাঁসের সবগুলো চিকিৎসা কিভাবে করবেন পরামর্শ দেওয়ার চেষ্টা করব।
এখানে ১ থেকে ৫ দিনের বাচ্চা কিভাবে লালন পালন করবেন ওই পরামর্শ দেওয়ার চেষ্টা করছি ©️
এই লেখাগুলো মনোযোগ দিয়ে করুন আশা করি অনেকের উপকার হবে।
পরবর্তীতে ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সে পর্যন্ত আমাদের বিসমিল্লাহ এগ্রো সাথে থাকুন

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —  ১...
17/04/2025

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

এই রকম আরো ভাল ভাল পোষ্ট পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন নাহ।

16/04/2025
05/04/2025

কিসমিস,ছোলা,বাদাম পানিতে ভিজিয়ে খাওয়ার কেরা'মতি দেখুন চমকে যাবেন। শক্তি'শালী ৩ টি জিনিস খেলেই হবে জাদু

পুষ্টিগুণে ভরপুর একটি সবজি হলো এই Drumsticks বা সজনে ডাটা।
17/03/2025

পুষ্টিগুণে ভরপুর একটি সবজি হলো এই Drumsticks বা সজনে ডাটা।

 #ফসলের পোকা দমনে মেহগনি গাছের বীজ থেকে জৈব কীটনাশক তৈরির পদ্ধতি।বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের গ্রামীণ অর্থনৈতিক উন্ন...
10/01/2025

#ফসলের পোকা দমনে মেহগনি গাছের বীজ থেকে জৈব কীটনাশক তৈরির পদ্ধতি।

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের অন্যতম উপাদান হলো কৃষি। দেশের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান অপরিসীম। কৃষির উৎপাদন এখন দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কিন্তু কৃষির উৎপাদন বাড়ানোর জন্য ফসলের জমিতে নানা ধরনের কীটনাশক ব্যবহার হয়ে থাকে। এসব কীটনাশক ব্যবহারের ফলে ফসলের জমির পাশাপাশি মানব দেহেরও ক্ষতি হয়। তাই জৈব বালাইনাশক বা জৈব কীটনাশক ব্যবহার করলে বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন করা যায়। আর জৈব কীটনাশক হিসেবে মেহগনির বীজ অত্যন্ত কার্যকর।

➡️জৈব কীটনাশক তৈরির পদ্ধতি :

পরিবেশবান্ধব এই ভেষজ কীটনাশক তৈরির জন্য প্রথমে ২ থেকে আড়াই কেজি মেহগনির বীজ সংগ্রহ করে কুচি কুচি করে কেটে প্রায় ১০ লিটার পানিতে ভিজিয়ে রাখতে হবে(সিডস মার্ট)। ৩ থেকে ৪ দিন পর এটি তুলে ছেঁকে নিতে হবে। তারপর এর নির্যাসের সঙ্গে প্রায় ৫০ গ্রাম ডিটারজেন্ট পাউডার ভালোভাবে মিশ্রণ করতে হবে। এই নির্যাসের সাথে পাঁচগুণ পানি মিশিয়ে ফসলের জমিতে ব্যবহার করা যাবে।

➡️এই জৈব কীটনাশক ব্যবহারে মাজরা পোকা, পাতামোড়া রোগ, বাদামি গাছ, ফড়িং, জাব পোকা, পাতা ছিদ্রকারী পোকা দমনে ভালো ফল পাওয়া যায়। ফসলের ডগা ও ফলের মাজরা পোকা, কাঁঠালি পোকা, ঢ্যাঁড়শের জ্যাসিড, সবজিতে পোকামাকড় দমনসহ ছত্রাক নাশ ও নানা রোগব্যাধি দূর করে। পিঁপড়া ও উঁইপোকা দমনেও মেহগনি কীটনাশকের কার্যকারিতা অপরিসীম। মেহগনির কীটনাশক ছিটালে শুধু ফসলের ক্ষতিকর পোকাই দমন হয় না, মশাও বিতাড়িত হয়।

➡️তাই ফসলের জমিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে জৈব কীটনাশক ব্যবহার করে বিষমুক্ত ফসল উৎপাদন ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসা উচিত।

👉জৈব কীটনাশক তৈরি করতে পরিশ্রম একটু বেশি কিন্তু খরচের পরিমাণ খুবই কম আসুন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে রাসায়নিক কীটনাশক প্রয়োগের পরিবর্তে জৈব কীটনাশক ব্যবহার করি।

👉কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের সাথে থাকুন অথবা নিকটস্থ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।

Address

BasherHat
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Dream To GPA-5 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category