রহিম বখ্শ উচ্চ বিদ্যালয়

রহিম বখ্শ উচ্চ বিদ্যালয় This is the most prominent school in Birganj, Diajpur.

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল সংক্রান্ত বিশেষ আলোচনা সভা।
10/08/2026

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল সংক্রান্ত বিশেষ আলোচনা সভা।

০৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উপলক্ষে আজ আমাদের প্রিয় বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন ...
05/08/2026

০৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উপলক্ষে আজ আমাদের প্রিয় বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সৃজনশীল চিন্তা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিবেশে মুখরিত ছিল পুরো বিদ্যালয়। তাদের প্রতিটি লেখা, প্রতিটি আবৃত্তি এবং প্রতিটি তুলির আঁচড়ে ফুটে উঠেছে স্বাধীনতা, আত্মত্যাগ, গণতন্ত্র ও নতুন বাংলাদেশের স্বপ্ন।
সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা। দেশপ্রেম, ন্যায়বোধ,ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হোক আগামী প্রজন্ম।
রহিম বখশ উচ্চ বিদ্যালয়
বীরগঞ্জ, দিনাজপুর।

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬​পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মাঝে সবুজ ভাবনার বিকাশ ঘটাতে অত্র প্রতিষ্ঠানে আয়োজিত হলো "বৃক্ষরো...
27/07/2026

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬
​পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মাঝে সবুজ ভাবনার বিকাশ ঘটাতে অত্র প্রতিষ্ঠানে আয়োজিত হলো "বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬"। চমৎকার এই আয়োজনে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের সম্মানিত কৃষি কর্মকর্তাবৃন্দ।
​অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়। প্রকৃতির প্রতি ভালোবাসার এই বার্তা নিয়ে প্রতিটি শিক্ষার্থী হাসি মুখে চারাহাতে বাড়ি ফিরেছে।

"সবুজ পাতার সতেজ ছোঁয়া! 🌱আজ আমাদের বিদ্যালয়ের সবজি বাগান থেকে সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে চাষ করা টাটকা পাট শাক ও লাল ...
19/07/2026

"সবুজ পাতার সতেজ ছোঁয়া! 🌱
আজ আমাদের বিদ্যালয়ের সবজি বাগান থেকে সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে চাষ করা টাটকা পাট শাক ও লাল শাক তোলা হয়েছে। পরম আনন্দে সেই বিষমুক্ত তাজা শাক বিতরণ করা হলো সবার মাঝে। নিজেদের বাগানের ফসলের এই আনন্দ সত্যিই অতুলনীয়! 🥬❤️"

"ইতিহাসের পাতায় ১৬ই জুলাই এক অনন্য দিন। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনাদের আত্মত্যাগ আমাদের চলার পথে চিরন্তন প্রে...
16/07/2026

"ইতিহাসের পাতায় ১৬ই জুলাই এক অনন্য দিন। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনাদের আত্মত্যাগ আমাদের চলার পথে চিরন্তন প্রেরণা। 🇧🇩"
ঐতিহাসিক ১৬ই জুলাই উপলক্ষে বিদ্যালয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহনে start up,science project and innovation idea showcasing program প্রদর্শন...
12/06/2026

উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহনে start up,science project and innovation idea showcasing program প্রদর্শনী তে রহিম বখশ উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে।

উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহনে start up,science project and innovation idea showcasing program প্রদর্শন...
12/06/2026

উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহনে start up,science project and innovation idea showcasing program প্রদর্শনী তে রহিম বখশ উচ্চ বিদ্যালয়।

🎓 বিদায় সংবর্ধনা | এসএসসি পরীক্ষার্থী ২০২৬ 🎓রহিম বখশ উচ্চ বিদ্যালয়ের প্রিয় এসএসসি পরীক্ষার্থীদের জন্য রইলো অফুরন্ত ভালোব...
16/04/2026

🎓 বিদায় সংবর্ধনা | এসএসসি পরীক্ষার্থী ২০২৬ 🎓
রহিম বখশ উচ্চ বিদ্যালয়ের প্রিয় এসএসসি পরীক্ষার্থীদের জন্য রইলো অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা।
তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজ শেষ হতে চলেছে। দীর্ঘ শিক্ষাজীবনের স্মৃতি, বন্ধুদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত, এবং শিক্ষকদের স্নেহ—সবকিছু নিয়েই তোমরা এগিয়ে যাবে নতুন এক পথে।
আমাদের বিশ্বাস, তোমরা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে এবং দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরীক্ষায় তোমাদের সর্বোচ্চ সাফল্য কামনা করি। আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাও—সাফল্য তোমাদের হাতছানি দিচ্ছে।
🌿 তোমাদের জন্য রইলো শুভকামনা, দোয়া ও ভালোবাসা।
— রহিম বখশ উচ্চ বিদ্যালয় পরিবার

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ - ২০২৬
08/04/2026

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ - ২০২৬

🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রহিম বখশ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অ...
26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রহিম বখশ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির সেই বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতার অমূল্য স্বাদ। তাঁদের অবদান চিরকাল আমাদের অনুপ্রেরণা জোগাবে।

আসুন, আমরা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করি এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে নিজেদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখি।

Address

Birganj
Dinajpur
5220

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801714254010

Alerts

Be the first to know and let us send you an email when রহিম বখ্শ উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category