Duhashuha High School

Duhashuha High School Duhashuha M.L. High School is a boys and girls combined school located at the centre of duhashuha village.

It was Established in 1966 and famous for the quality of education. Many student come here to learn from near and far place as it is a well known i

SSC Result 2021100% Passed
30/12/2021

SSC Result 2021
100% Passed

12/05/2019

এবার দু্হশুহ স্কুলের এস.এস.সি রেজাল্ট ক্যামন হইছে??

একজন বীর মুক্তিযোদ্ধার গল্প.....
16/06/2017

একজন বীর মুক্তিযোদ্ধার গল্প.....

একজন বীর মুক্তিযোদ্ধার গল্প...

মুক্তিযুদ্ধে অপরিসীম অবদানের কৃতিত্ব অর্জনকারী খানসামা উপজেলার শামসুল আলম চৌধুরী(রব্বানী)।

দিনাজপুরের খানসামা উপজেলার দুহশুহ গ্রামের
শামসুল আলম চৌধুরীর কৃতিত্ব শুনতে গিয়ে উঠে আসে অনেক স্মৃতিবিজড়িত কথা।
ঘন্টা দুয়েক কথার ফাঁকে জানা যায় বীরত্বগাঁথা অনেক স্মৃতি।
৩১ অক্টোবর ১৯৫০ সালে জন্ম গ্রহন করা মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।

সরাসরি মুক্তিযুদ্ধকালে অংশগ্রহণ,মুক্তিযুদ্ধের পক্ষে দল গঠনসহ ভারতের বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর এবং খানসামা উপজেলায় অবদান রাখেন অতুলনীয়।
খানসামার এই কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ।

তারুণ্যের উচ্ছ্বল প্রয়াসে দামাল শামসুল আলম প্রথমে ভারতে যান বেশ কয়েকজনকে নিয়ে।
ভারতের ডালিগাঁও,ইয়্যুথ ক্যাম্প,মাসুঁরী ক্যাম্প,ভাঙ্গা ক্যাম্পসহ অনেক ক্যাম্পে সেই সময় মুক্তিযুদ্ধের অস্ত্র চালানোর এবং গেরিলা প্রশিক্ষণ নেন।

তিনিসহ তিন/চারজন ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসেন বাংলাদেশে।
বাংলাদেশের দিনাজপুর জেলার চিরিরবন্দরের মোহনপুর হয়ে নিজ উপজেলা খানসামায় ফিরে আসেন।
এসময় তিনি এই সব এলাকার লিডার হিসেবে কাজ করেন।
তিনি কুঁড়ি থেকে পচিঁশজনকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দেন এবং ভারতেও অনেক তরুণ যুবককে পাঠান প্রশিক্ষণ নিতে।

শামসুল আলম চৌধুরী এস,এল আর,গ্রেনেড প্রশিক্ষণ নিয়ে কয়েকশত রাউন্ড গোলাবারুদসহ বিদেশী ক্যাম্প থেকে দেশে আসেন।
চিরিরবন্দর উপজেলায় পাকবাহিনীর মুখোমুখি আক্রমনকালে শামসুল আলমের তিনজন সহচর শহিদ হোন।
তারপরেও পাকীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান বিভিন্ন কৌশলে।

সেই সময় ইপিআর বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মুক্তিযুদ্ধের কাজে ব্যবহার করেন।
শামসুল আলমের নেতৃত্বে কাচিনীয়া রাজাকার ক্যাম্প এবং দুহুশুহ রাজাকার ক্যাম্প দখল করেন।

যুদ্ধ শেষে তিনি প্রথম দিনাজপুর জেলার খানসামা উপজেলায় সেই সময় ছাত্রলীগ কর্মীদের সমাবেশ করেন।

১৯৭৩ সালে তিনি খানসামা উপজেলার প্রথম ব্যক্তি হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় পাঠচক্র সম্পাদক পদে অধিষ্ঠিত হোন।
দেশ স্বাধীনতার পর জিয়া সরকার ক্ষমতায় এলে ১৯৭৬ সালে শামসুল আলম চৌধুরী কারাবরণ করেন।
বছর খানেক কারাভোগ করার পর তিনি বের হয়ে স্নাতকোত্তর পাস করেন।

পড়া লেখা শেষ করে তিনি নিজ গ্রামের দুহশুহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।
এর বছর খানেক পরে শামসুল আলম চৌধুরী
বীরগঞ্জ ডিগ্রী কলেজে ইংরেজির প্রভাষক হিসেবে যোগদান করেন।

তিনি বীরগঞ্জ ডিগ্রী কলেজ থেকে ২০১০ সালে অবসর গ্রহণ করেন।
আগামী জুলাইয়ের শেষের দিকে তিনি পবিত্র হজ্ব পালন করার জন্য স্ব-স্ত্রীক সৌদি আরব যাবেন বলে নিয়ত করেছেন।
বর্তমানে শামসুল আলম চৌধুরীর তিন মেয়ে এক ছেলে নিয়ে সুখেই দিনাতিপাত করছেন।

04/05/2017

দুহশুহ হাই স্কুল
---------+------
রেজাল্ট ২০১৭
------------
পরীক্ষার্থী -------৮১
পাস -----------৭১
পাসের হার(%)---৮৭.৬৫
A+..------------৭টি
A. -------------৪৩টি
A-... -----------১০টি
B..-------------৮টি
c..-------------৩টি
অকৃতকার্য-------১০টি
-----------------------
নতুন পাকেরহাট হাই স্কুল...A+...--৫টি

16/03/2017

# প্রধানমন্ত্রী শেখ হাসিনা২০১৭ সালের জন্য ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেন কোনটিকে? উ: চামড়াকে। # জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কবে দায়িত্ব গ্রহণ করেন? উ: ১ জানুয়ারি, ২০১৭ # হাইতির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে? উ: জোভেনেল মাইজি। # যুদ্ধাপরাধের দায়ে ফ্রান্সে গ্রেপ্তার কসোভোর...

31/01/2017

আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব
মোঃ হামিদুল হক স্যারের নামাযে
জানাজা বেলা ২টা ৩০ মিনিটে
তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে এবং
জানাজা শেষে পারিবারিক
কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হইবে।
উক্ত নামাযে জানাজায় আপনাদের
সকলকে উপস্থিত হবার জন্য
বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।।

30/01/2017

একটি দুঃসংবাদ...
আমাদের সকলের প্রিয় এবং
শ্রদ্ধাভাজন জনাব মোঃ হামিদুল হক
স্যার হৃদরোগে আক্রান্ত হয়ে
ইন্তেকাল করেছেন( ইন্নানিল্লাহে
ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

18/08/2016

—রাজু আহমেদ রাজা
বি সি এস তুমি,
ঢাবিয়ানদের তিলে তিলে গড়া রঙিন স্বপ্ন!
বি সি এস তুমি,
ভাইভার মুখোমুখি হওয়া ভাইদের হৃদয়ের ধকধক শব্দ!
বি সি এস তুমি,
কৃতকার্যদের এক কাঙ্খিত মোহনা!
বি সি এস তুমি,
নন-ক্যাডারদের এক দূর্বিসহ নাভিশ্বাস!
বি সি এস তুমি,
অহেতুক আড্ডাবাজদের আমোদ-ফুর্তির গতিরোধক!
বি সি এস তুমি,
আর্ন্তজাতিক আকাশে ঊড়াল দেয়ার সবুজ সংকেত!
বি সি এস তুমি,
আমলাদের কলমকে বানিয়েছো শক্তিশালী অস্ত্র!
বি সি এস তুমি,
বিয়ের বাজারে এক চালে কিস্তি মাত করার মন্ত্র!
collected.....

10/08/2016
"তুমি আছো হৃদয়ে আমার"( দুহশুহ বহুমুখী উচ্চ বিদ্যালয়)- মাহাফুজ*****************************তুমি আছো হৃদয়ে আমারতুমি আছো মো...
21/07/2016

"তুমি আছো হৃদয়ে আমার"
( দুহশুহ বহুমুখী উচ্চ বিদ্যালয়)
- মাহাফুজ
*****************************
তুমি আছো হৃদয়ে আমার
তুমি আছো মোর অন্তরে,
তোমার ছোঁয়া পেয়েছি বলে
ধন্য মনে করি নিজেরে।
তুমি মোর বিদ্যার দেবি
তুমিই মোর অক্ষর দাতা,
তোমায় যদি ভুলে যাই
তবে ক্ষিপ্ত হবেন বিধাতা।
শিক্ষার তো কোন শেষ নাই
নেই কোন তার সীমানা,
যেটুকু অর্জন করেছি মোরা
তুমি না হলে তা হতো নাহ!
পৃথিবী ভ্রমণ করেছি আমি
দেখেছি কত-শত পথ ঘাট,
তবুও হৃদয়ের সবটুকু জুড়ে আছে
তোমার ঐ খেলের সবুজ মাঠ।
তুমি দিয়েছিলে তাজিম, কুমোদ
স্যারেরে
যারা দিয়েছিলো অংকের শিক্ষা,
মৌলভী আর পঞ্চানন স্যার
দিয়েছিলেন মোদের ধর্মের দীক্ষা।
আলম স্যারের সঠিক নির্দেশনা
কাইয়ুম, হক স্যারের ইংরাজী জ্ঞান,
মাসুদ ও ফারুক স্যারের বিজ্ঞানের
দক্ষতা
বাড়িয়ে দিয়েছিলো বিদ্যার
ধ্যান।
আজো ভুলিনি ইসলাম স্যারকে
সাথে রশীদ স্যারের ভালোবাসা,
হরেনদার ব্যালের শব্দ শুনে
আজো মনে জাগে স্কুলের আশা।
আজো আমি শুনতে পাই
ক্রীড়া স্যারের সেই বাঁশি,
স্যারদের বেত্রাঘাতের কথা পরলে
মনে
নির্জনে বসে শুধু হাসি!!
জীবন একদিন রং হারাবে
ঝরে যাবে জীবনের সব ফুল,
সেদিনো হৃদয়কে রাঙাবে একজন
সে তুমি দুহশুহ হাই স্কুল।।

ভয়াবহ সেই সব ছবি.... যা দেখলে চোখে জল চলে আসে...
16/07/2016

ভয়াবহ সেই সব ছবি.... যা দেখলে চোখে জল চলে আসে...

Address

Duhashuha, Khanshama
Dinajpur
5230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Duhashuha High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category