22/10/2024
🔰সর্বশেষ মাসনুন দোয়া হিফয - ২০ নাম্বার।
ইস্তিগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলার কাছে নিজের ভুল-ত্রুটির কথা স্মরণ করে ক্ষমা চাওয়া। ভুল-ত্রুটি না থাকলেও ক্ষমা চাওয়া সুন্নত। কেননা ইস্তেগফার পড়লেই আল্লাহ তাআলা খুশি হন। ক্ষমা চাওয়ার সবচেয়ে ছোটো বাক্য হলো আস্তাগফিরুল্লাহ। যার অর্থ ‘আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি, যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে।’ (সুরা তহা ৮২) অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল, পরম দয়ালুই পাবে।’ (সুরা নিসা ১১০)
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা. বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন। তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না। (আবু দাউদ)
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে, যে ব্যাক্তি দিলের একিনের সহিত দিনের যে কোন অংশে এই কালিমাগুলি পড়িয়াছে এবং সেইদিন সন্ধ্যার পূর্বে তাহার মৃত্যু হইয়া গিয়াছে সে জান্নাতীদের মধ্য হইতে হইবে। এমনিভাবে যদি কেহ দিলের একিনের সহিত রাত্রের কোন অংশে এই কালিমাগুলো পড়িয়াছে এবং সকাল হওয়ার পূর্বে তাহার মৃত্যু হইয়া গিয়াছে সে জান্নাতীদের মধ্য হইতে হইবে। (বোখারী)
আল্লাহ তায়ালা আমাদের কবুল করে নিক আমিন ইয়া রব্বুল আলামিন
#মাসনুন দোয়া Doa #তাকবিরঅনলাইনমাদ্রাসা #কুরআন #হেদায়াত