29/04/2026
যারা যারা রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন 🌷
আপনাদের জন্য থাকবে-
*ই- সার্টিফিকেট দেওয়া হবে কি?*
উত্তর: জি। যারা যারা ফিনিশ করবেন সবার নামে ই-সার্টিফিকেট ইস্যু করা হবে৷ এটি আপনারা স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন।
*কোন কাট অফ টাইম আছে কি?*
উত্তর: না। আপনারা হেটে দৌড়ে গল্প করে ছবি তুলে রান করলেই ফিনিশার মেডেল পাবেন।
*হাইড্রেশন পয়েন্টে কি কি থাকবে?*
উত্তর: পানি, স্যালাইন, তরমুজ/পেয়ারা, আদা, লেবু।
*বিব দেওয়া হবে কি?*
উত্তর: জি। সকলের নাম সম্বলিত বিব নম্বর দেওয়া হবে। এই বিব দেখিয়ে আপনারা আমাদের স্পন্সরদের থেকে পরবর্তীতে ছাড় পেতে পারেন।
*টয়লেট ফ্যাসিলিটি থাকবে কি?*
উত্তর: আমাদের রেসের স্টার্টিং পয়েন্ট ও ট্রাকের মাঝে দুই তিনটা মসজিদের টয়লেট ব্যবহারের বন্দোবস্ত করবো ইনশাআল্লাহ।
*রানিং ট্রাক সম্পর্কে জানান?*
উত্তর: আপনারা জানেন চিরিরবন্দরে চিরি নদী, আত্রাইয়ের শাখা নদী কাঁকড়া, ইছামতি, ভেলামতি নদী প্রবাহিত। আমাদের খুব ইচ্ছা নদীর ধার আর সবুজ মাঠের মাঝ দিয়ে একটির পর আরেকটি গ্রাম পেরিয়ে স্নিগ্ধ পরিবেশে আপনাদের দৌড়ানোর ব্যবস্থা করা। আমাদের ইচ্ছা আছে প্রতিবছর ভিন্ন ভিন্ন নদীর ধার দিয়ে বাঁধের রাস্তায় হবে আমাদের রানিং ট্রাক। আশাকরি আপনাদের দৌড় হবে আনন্দদায়ক।
*রানিং এর সময় আমার ছবি পাবো কি?*
উত্তর: আমরা ডিএসএলআর সম্বলিত প্রফেশনাল ফটোগ্রাফার রাখার চেষ্টা করবো। আশাকরি প্রত্যেকের রানিং এর বিভিন্ন পোজের অনেক ছবি পাবো।
*ব্যাগ ড্রপ সুবিধা থাকবে কি?*
উত্তর: যেহেতু আমরা টিশার্ট, সেফটিপিন, ড্রিংক আগেরদিন কিট এক্সপো করে দিয়ে দিবো। তাই ব্যাগ সাথে না আনার জন্য অনুরোধ করা যাচ্ছে।
*মোটর সাইকেল রাখার ব্যবস্থা আছে কি?*
উত্তর: মোটরসাইকেল পার্কিং এর যথেষ্ট জায়গা আছে। তবে নিজ দায়িত্বে আপনারা স্ট্রং সিকিউরিটির ব্যবস্থা করবেন। আমাদের ভলান্টিয়াররা থাকবে। আশাকরি কোন দূর্ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ।
*এবারও কি কাঠের মেডেল দিবেন?*
উত্তর: নাহ! এবার আমরা মেটালের মেডেল দিবো ইনশাআল্লাহ।
*টি-শার্ট কোয়ালিটি কেমন হবে?*
উত্তর: আপনারা যে টাকা রেজিষ্ট্রেশন ফি দিয়েছেন তারও বেশি দামে আমরা টিশার্ট কিনবো।
দেশের সেরা স্পোর্টস টিশার্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান "এডভারগো" থেকে বানাবো ইনশাআল্লাহ।
*আগের রাতে থাকার ব্যবস্থা করবো কি-না?*
উত্তর: চিরিরবন্দরের যেহেতু কোন আবাসিক হোটেল নেই, তাই আমরা এই সুবিধা দিতে পারছি না। দুঃখিত। আপনারা নিজো নিজো উপায়ে স্টার্টিং পয়েন্টে চলে আসবেন।
*স্টার্টিং পয়েন্ট চিরিরবন্দর কেন্দ্রীয় শহিদ মিনার*
*রান কি ভোরে শুরু হবে?*
উত্তর: জি। যেহেতু এবার গরমে আয়োজন করতে হচ্ছে তাই আমরা সূর্য ওঠার আগে রেস শেষ করবো ইনশাআল্লাহ।
*রান শেষে কি খাবার দিবেন?*
উত্তর: যেহেতু আমরা সবাই স্থানীয় রানার, তাই চেষ্টা করবো এবার ভারী খাবার দেওয়ার জন্য। ১০ কিলোমিটার রান শেষে প্রোটিন সমৃদ্ধ খাবার পরিবেশনের ইচ্ছা আছে।
একরকম ঈদের আনন্দ ভাগাভাগি ও পিকনিক আমেজ তৈরির সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
যারা রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের ধন্যবাদ।
আশাকরি গতবারের থেকে ভালো একটি ইভেন্ট উপহার দিতে পারবো আমরা।
দেখা হবে চিরিরবন্দরের রেস ট্রাকে।