22/08/2026
🏆 গৌরবের অর্জন, গর্বিত হলি ল্যান্ড কলেজ! 🌟
এসএসসি পরীক্ষা–২০২৬-এর ফলাফলে শতভাগ পাসের গৌরব অর্জন করে হলি ল্যান্ড কলেজ দিনাজপুর সদর উপজেলায় ১ম স্থান এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে ৮ম স্থান অর্জন করেছে।
এই অসাধারণ সাফল্যের ধারাবাহিকতায় আজ হলি ল্যান্ড কলেজ প্রাঙ্গণে এসএসসি–২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 🎓✨
এই গৌরবময় অর্জন আমাদের প্রিয় শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সম্মানিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের অকুণ্ঠ সহযোগিতার সম্মিলিত ফসল হয়ে উঠেছে।
🌟 কৃতী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
তোমাদের সাফল্যই আমাদের অনুপ্রেরণা, তোমাদের সাফল্যই আমাদের গর্ব।
হলি ল্যান্ড কলেজ আরও বড় সাফল্যের পথে এগিয়ে চলেছে—সবার ভালোবাসা, আস্থা ও সহযোগিতায়। ❤️