21/08/2026
প্রতি শুক্রবার আমি আমার ভেরিফায়েড পেজ ও প্রোফাইল শিশু খাদ্য শিশু স্বাস্থ্য শিশু রোগ ও সমসাময়িক স্বাস্থ্য সমস্যা নিয়ে লিখি এবং লিখবো ইনশাআল্লাহ
আজকের বিষয় পর্ব ২৯৬ # শিশুর নাক কেন বন্ধ হয় ও Happysol এর কার্যকরীতা।
শিশুর নাক বন্ধ হওয়ার প্রধান কারণ হলো সর্দি-কাশি বা ঠাণ্ডা লাগা, বাতাসে আর্দ্রতা কমে যাওয়া, নাকের ভেতরে কফ জমে শক্ত হয়ে যাওয়া অথবা অ্যালার্জি।
নরমাল স্যালাইন নাকের ড্রপ Happysol (০.৯% সোডিয়াম ক্লোরাইড) শিশুদের নাক বন্ধের সমস্যায় অত্যন্ত কার্যকরী এবং শতভাগ নিরাপদ একটি সমাধান। এটি কোনো ক্ষতিকর ওষুধ নয়, বরং এটি নাকের ভেতরে জমে থাকা শুকনো ও ঘন কফ বা সর্দি নরম করে দেয়, ফলে শিশু সহজেই স্বাভাবিক শ্বাস নিতে পারে।
সাধারণ সর্দি বা ইনফ্লুয়েঞ্জার কারণে নাকের ভেতর ফুলে কফ জমে।
ঘরের বাতাস অতিরিক্ত ঠান্ডা বা শুষ্ক থাকলে নাকের ভেতরের অংশ শুকিয়ে শক্ত খোসা পড়ে।
ধুলাবালি, ধোঁয়া বা ঠাণ্ডা বাতাসে অ্যালার্জির কারণে নাক বন্ধ হতে পারে।
জন্মগতভাবে নাকের ভেতরের নালী সরু থাকা।
Happysol নরমাল স্যালাইন ড্রপের কার্যকারিতা
কফ তরল করে: নাকের ভেতরের শক্ত ও ঘন সর্দি গলিয়ে নরম করে।
শ্বাসপ্রশ্বাস সহজ করে: দুধ খাওয়ার সময় বা ঘুমানোর আগে ড্রপ দিলে নাক পরিষ্কার হয় ও শিশু সহজে শ্বাস নিতে পারে।
পার্শ্বপ্রতিক্রিয়াহীন: এতে কোনো ধরনের ডিকনজেস্ট্যান্ট বা কড়া ওষুধ থাকে না, তাই এটি নবজাতকসহ যেকোনো বয়সের শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। নিয়ম মেনে দিনে য়তবার প্রয়োজনমতো ব্যবহার করা যায়।
নবজাতক ০ দিন বয়স থেকে বড়—সব বয়সে নিরাপদ
🧪 কিভাবে ব্যবহার করবেন?
১. বাচ্চাকে বিছানায় পিঠ দিয়ে শুইয়ে, মাথা সামান্য উঁচু করে ধরুন।
২. প্রতিটি নাকে ২-৪ ফোঁটা করে দিন।
৩. ৩০–৬০ সেকেন্ড বাচ্চাকে বিছানায় পিঠ দিয়ে শুইয়ে, মাথা সামান্য উঁচু করে ধরে অপেক্ষা করুন।
৪. বাইরে বেরিয়ে আসা সর্দি নরম কাপড়/গজ দিয়ে পরিষ্কার করুন।
• একই বোতল খোলার ৪ সপ্তাহের বেশি ব্যবহার করবেন না।
ডাঃ মশিউর রহমান
Dr Mashiur Rahman
Mashiur Rahman
শিশু বিশেষজ্ঞ
০১৭২৯-৭৩৬০২৫ ০১৯২৯-৩০৫৩৫৫ মোহর আলী রোগমুক্তি ক্লিনিক
০১৭৩৭-৯৪৫২২২ হামিদু ওমেদা প্লাজা।