Nurul Huda High School

Nurul Huda High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nurul Huda High School, High School, Kholahati, Parbatipur, Dinajpur.
(17)

কঠিন অধ্যাবসায় সাফল্যের চাবি-কাঠি...

স্থাপিতঃ 1907 খ্রিঃ
MPO: 7813081301
School Code: 7554
EIIN: 120961
Our Official Group: https://facebook.com/groups/1103483967504970/

আমাদের প্রিয় নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের এই চিরচেনা সুন্দর ক্যাম্পাসটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি যেন এক টুকরো প...
20/07/2026

আমাদের প্রিয় নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের এই চিরচেনা সুন্দর ক্যাম্পাসটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি যেন এক টুকরো প্রশান্তি ও ভালোবাসার নাম। আপনার স্কুলের কোন জায়গাটি সবচেয়ে বেশি মনে পড়ে? 😍📸

19/07/2026

Nurul Huda High School 🤍

17/07/2026

©️Md. Khalequzzaman...
আমাদের Nurul Huda High School ২০১১ এসএসসি ব্যাচের সফল ছাত্র সাইফুল (বর্তমানে র‍্যাবে কর্মরত) গত রবিবার মারাত্মকভাবে সড়ক দূর্ঘটনার শিকার হন। এতে সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় জরুরি ভিত্তিতে ওর একটি পা কেটে ফেলতে হয়। যা সত্যিই নির্মম,লোমহর্ষক,নিদারুন এবং মর্মান্তিক। আমরা ২০১১ ব্যাচের সকল শিক্ষার্থী ওর প্রতি এবং ওর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং গভীর শোক প্রকাশ করছি৷ আল্লাহ তায়ালা ওকে এবং ওর পরিবারকে উত্তম ধৈর্য ধারন করার তৌফিক দান করুন৷ আল্লাহ তায়ালা ওকে ক্ষমা করুন এবং জান্নাত দান করুন!! 😥

জলবায়ু পরিবর্তন রুখবো; সবুজ পৃথিবী গড়বো! 🌍🌱পৃথিবী আমাদের বাসস্থান, কিন্তু জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে আজ আমাদের...
05/07/2026

জলবায়ু পরিবর্তন রুখবো; সবুজ পৃথিবী গড়বো! 🌍🌱
পৃথিবী আমাদের বাসস্থান, কিন্তু জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে আজ আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র দাবদাহ আর প্রাকৃতিক দুর্যোগের মতো নানা সংকটের মুখোমুখি হচ্ছি আমরা। এই পরিস্থিতি মোকাবিলায় এখনই প্রয়োজন ব্যাপক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ।
"গাছ লাগাই পরিবেশ বাঁচাই, জলবায়ু পরিবর্তন রুখাই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৯ জুন ২০২৬ তারিখে Nurul Huda High School -এর উদ্যোগে আয়োজিত হয়ে গেল একটি ব্যতিক্রমী "জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি"।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট-এর বাস্তবায়নে এই র‍্যালিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন ব্যক্তিবর্গ অংশ নেন। আমাদের লক্ষ্য ছিল সাধারণ মানুষের মাঝে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাত্রায় উদ্বুদ্ধ করা।
আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হই। বেশি বেশি গাছ লাগাই, প্লাস্টিকের ব্যবহার কমাই এবং আমাদের চারপাশ সবুজ ও সুন্দর রাখি। পরিবেশ বাঁচলে, বাঁচবে মানুষ!

03/07/2026

Nurul Huda High School

01/07/2026

এইচএসসি ও সমমান সকল পরীক্ষার্থীর জন্য রইলো অফুরান দু'আ ও শুভকামনা।

বই-খাতা আর কলমে রঙিন হওয়ার কথা যে শৈশব, নির্মম বাস্তবতার কারণে তা আজ ঢাকা পড়েছে জীবিকার কঠিন লড়াইয়ে। যে কোমল হাতে থাকার ...
12/06/2026

বই-খাতা আর কলমে রঙিন হওয়ার কথা যে শৈশব, নির্মম বাস্তবতার কারণে তা আজ ঢাকা পড়েছে জীবিকার কঠিন লড়াইয়ে। যে কোমল হাতে থাকার কথা ছিল নতুন স্বপ্ন গড়ার হাতিয়ার, সেই হাতেই আজ অনেক শিশুকে তুলে নিতে হচ্ছে ইঁট, পাথর কিংবা ভারী কোনো বোঝার ভার। এই বোঝার নিচে চাপা পড়ে হারিয়ে যাচ্ছে তাদের নিষ্পাপ শৈশব, থমকে যাচ্ছে আগামীর সম্ভাবনা।
কিন্তু আমরা কি পারি না এই অন্ধকারের মাঝে আলোর মশাল জ্বালাতে? আমাদের সামান্য সচেতনতা, সহানুভূতি এবং মানবিক উদ্যোগ পারে এই সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে শিক্ষার নতুন আলো এনে দিতে।
"নুরুল হুদা উচ্চ বিদ্যালয়" বিশ্বাস করে— ইঁট-পাথর বা শ্রমের বোঝা নয়, প্রতিটি শিশুর হাতেই শোভা পাওয়া উচিত খাতা-কলম। কারণ আজকের এই শিশুরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কারিগর। তাদের জন্য প্রয়োজন সুন্দর ও নিরাপদ শৈশব, কোনো বঞ্চনা বা নির্মম শ্রম নয়।
আসুন, আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবসে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার রক্ষা এবং একটি শিশুশ্রমমুক্ত মানবিক সমাজ গঠনে এগিয়ে আসি। প্রতিটি শিশুর জন্য নিশ্চিত করি শিক্ষার আলো।
— সৌজন্যে: নুরুল হুদা উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর, দিনাজপুর।
#নুরুল_হুদা_উচ্চ_বিদ্যালয় #সুশিক্ষিত_জাতি_উন্নত_সমাজ

27/05/2026

ঈদের খুশি ছড়িয়ে যাক সবার মাঝে।💐

পরিচ্ছন্নতা ও সচেতনতা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আসুন কোরবানির পর চারপাশ পরিষ্কার রেখে পরিবেশকে সুন্দর ও স্বাস্থ্যসম্মত করে গড়ে তুলি, যাতে ঈদের আনন্দ সবার জন্য হয়ে ওঠে আরও পরিপূর্ণ।

ঈদ আনন্দ সবার তরে, পরিচ্ছন্নতা রাখি ঘরে ঘরে 🤍 Nurul Huda High School

Nurul Huda High School এর  প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মজিবর রহমান স্যার, আজ দুপুর আনুমানিক ১.৪৫ মিনিটে ইন্তেকা...
30/04/2026

Nurul Huda High School এর প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মজিবর রহমান স্যার, আজ দুপুর আনুমানিক ১.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন! ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন! মরহুমের জানাজা নামাজ বাদ মাগরিব.....
আমরা সকলেই গভীরভাবে শোকাহত।
৩০ এপ্রিল, ২০২৬

Address

Kholahati, Parbatipur
Dinajpur
7554

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Huda High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nurul Huda High School:

Shortcuts

Share

Category