Khayerbari High School

Khayerbari High School "শিক্ষার জন্য এসো
দেশ ও দশের সেবার জন্?

সরকার গ্রেডিং পদ্ধতি ও শিক্ষা কারিকুলামে পরিবর্তন এনেছে এবং এটি ধাপে ধাপে কার্যকর করছে- আধুনিক সময়ের সাথে তাল মেলাতেই এম...
04/06/2024

সরকার গ্রেডিং পদ্ধতি ও শিক্ষা কারিকুলামে পরিবর্তন এনেছে এবং এটি ধাপে ধাপে কার্যকর করছে- আধুনিক সময়ের সাথে তাল মেলাতেই এমন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে– New Grading System SSC 2026
গ্রেডিং কি থাকছে না? না। নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষায় জিপিএ বা অন্য কোনো গ্রেডিং থাকছে না। এমনকি ‘ত্রিভুজ’, ‘বৃত্ত’ বা ‘চতুর্ভুজ’ দিয়েও মূল্যায়ন করা হবে না। শুধু বিষয়ভিত্তিক পারফরম্যান্স ইনডিকেটর দেওয়া হবে। আর প্রত্যেক বিষয় মূল্যায়নে ৭টি পর্যায় বা স্কেল দেওয়া হবে। তবে সব বিষয়ের স্কেল মিলিয়ে তা সমন্বিতভাবে প্রকাশ করা হবে না। মূল্যায়নে কোনো নম্বর থাকবে না।

বাংলায় নামকরণ হবে? হ্যাঁ। চূড়ান্ত মূল্যায়নের এ পর্যায়গুলো হচ্ছে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। সবচেয়ে যে ভালো করবে সে ‘অনন্য’ পাবে। এভাবে অন্য পর্যায়গুলো দিয়ে মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীরা একাডেমিক রিপোর্ট কার্ড পাবে। মূল্যায়ন রূপরেখায় প্রতিবছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বর মাসে প্রথম নতুন শিক্ষাক্রমের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন কারিকুলামে কি কি শেখানো হবে? শিক্ষাক্রমের দশটি মূল যোগ্যতা অর্জনে যথাযথ পরিকল্পনা প্রণয়নের জন্য শিক্ষার্থীদের শিখনের দশটি ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীর বিকাশের ক্ষেত্র, পূর্বে নির্ধারিত নীতি, মূল্যবোধ, মূল যোগ্যতা ও দক্ষতা, পরিস্থিতি বিশ্লেষণমূলক গবেষণায় প্রাপ্ত ফলাফল এবং জাতীয় পর্যালোচনাসমূহের ভিত্তিতে গুরুত্বপূর্ণ শিখন- বিষয়গুলো বিবেচনায় এনে শিখন-ক্ষেত্র নির্বাচন করা হয়েছে। এই নির্বাচনের সময় স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন চাহিদা ও প্রেক্ষাপট যেমন বিবেচনা করা হয়েছে, একই সঙ্গে বিবেচনা করা হয়েছে একাডেমিক অগ্রাধিকার এবং উচ্চশিক্ষা ও কর্মজগতের বর্তমান ও ভবিষ্যত পরিপ্রেক্ষিত। যোগ্যতাগুলো অর্জনকল্পে শিক্ষাক্রমে যেসকল শিখন-ক্ষেত্র নির্বাচন করা হয়েছে, সেগুলো হলো ভাষা ও যোগাযোগ (Language & Communication), গণিত ও যুক্তি (Mathematics & Reasoning), বিজ্ঞান ও প্রযুক্তি (Science & Technology), ভিজিটাল প্রযুক্তি (Digital Technology), পরিবেশ ও জলবায়ু (Environment & Climate), সমাজ ও বিশ্বনাগরিকত্ব (Society & Global Citizenship) জীবন ও জীবিকা (Life & Livelihood), ধর্ম, মূল্যবোধ ও নৈতিকতা (Religion, Values & Morality), শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা (Physical & Mental Health and Protection) ১০. শিল্প ও সংস্কৃতি (Arts & Culture)।

এসএসসি মেধা পারদর্শিতার স্তর ২০২৬ । পারদর্শিতার স্তর নির্ধারণের শর্ত যেভাবে নির্ধারিত হইবে
অনন্য (Upgrading )- পারদর্শিতার স্তর নির্ণায়ক মান = ১০০%
অর্জনমুখী (Achieving)- পারদর্শিতার স্তর নির্ণায়ক মান ≥ ৫০%
অগ্রগামী (Advancing)- পারদর্শিতার স্তর নির্ণায়ক মান ≤ ২৫%
সক্রিয় (Activating)- পারদর্শিতার স্তর নির্ণায়ক মান ≥ ০%
অনুসন্ধানী (Exploring) – পারদর্শিতার স্তর নির্ণায়ক মান ≤ -২৫%
বিকাশমান (Developing) -পারদর্শিতার স্তর নির্ণায়ক মান ≥-50%
প্রারম্ভিক (Elementary)- পারদর্শিতার স্তর নির্ণায়ক মান = – 100%
এইচ.এসসিতে কবে কার্যকর হবে?
নতুন কারিকুলাম ধাপে ধাপে কার্যকর হচ্ছে। শিক্ষার লক্ষ্যগুলো অর্জনের জন্য সুনির্দিষ্টভাবে সিলেবাস ও কারিকুলাম প্রণয়ন করে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কিন্তু সিলেবাস ও কারিকুলাম চালু করতে অত সময়ের প্রয়োজন হয় না। ২০২৩ শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষাক্রম প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে বাস্তবায়িত হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হচ্ছে। ২০২৫ শিক্ষাবর্ষে পঞ্চম ও দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে। ২০২৬ শিক্ষাবর্ষে শুধু একাদশ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হবে। ২০২৭ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে।

এসএসসি রেজাল্ট- ২০২৪যারা কৃতকার্য হয়েছে তাদেরকে জানাই অভিনন্দন ☘️
12/05/2024

এসএসসি রেজাল্ট- ২০২৪
যারা কৃতকার্য হয়েছে তাদেরকে জানাই অভিনন্দন ☘️

খয়েরবাড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট। সবার জন্য শুভকামনা 💐
28/11/2022

খয়েরবাড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট। সবার জন্য শুভকামনা 💐

২০২২ সালের এসএসসি পরীক্ষার সময়সুচি।
01/08/2022

২০২২ সালের এসএসসি পরীক্ষার সময়সুচি।

20/03/2022

এসএসসি রুলস

13/02/2022

এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা যথাক্রমে ১৯ মে ও ১৮ জুলাই। সময় ও নম্বর কমিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এক সভায়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সভায় অংশ নেন।

তবে এখন পর্যন্ত ২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি-এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে, বোর্ড ও মন্ত্রণালয় কোন দাপ্তরিক তথ্য প্রকাশ করেনি।

২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ খবর
২০২২ সালের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনা সংক্রমণ কারণে আবারো পরীক্ষা দুটির সময় ও নম্বর কমিয়ে গ্রহণ করা হবে।
২০২২ সালের এই দুই পাবলিক পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে নেয়া হবে দেড় ঘণ্টায়। আর পরীক্ষায় পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে ৫০ নম্বর।

উল্লেখ্য, গত বছর এসএসসি-এইচএসসিতে নির্বাচনী পরীক্ষা নেওয়া না হলেও, এই বছর ছাত্র-ছাত্রীদের চূড়ান্ত পরীক্ষার আগে বসতে হবে নির্বাচনী পরীক্ষায়।

😎
10/07/2020

😎

18/04/2020

এক-এ- চন্দ্র
দুই-এ- পক্ষ
তিন-এ- নেত্র
চার-এ- বেদ
পাঁচ-এ- পঞ্চবাণ
ছয়-এ- ঋতু
সাত-এ- সমুদ্র
আট-এ- অষ্টবসু
নয়-এ- নবগ্রহ
দশ-এ- দিক...............................................................................................
গলা ছেড়ে, সুর ধরে - শিখতে হয়েছিলো। অর্থ বুঝার প্রয়োজন আছে, তা জানতামই না। আজ এতোকাল পর এই ছন্দ-বন্ধের অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছি। যেমন:

এক-এ- চন্দ্র
( একটি চাঁদ)
দুই-এ- পক্ষ
(কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ)
তিন-এ- নেত্র
(২টি চর্ম চক্ষু ও একটি দিব্য জ্ঞাণ চক্ষু)
চার-এ- বেদ
(ঋক, সাম, যজু ও অথর্ব)
পাঁচ-এ- পঞ্চবাণ
(সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন ও স্তম্ভন এই পাঁচটি কামবাণ)
ছয়-এ- ঋতু
(গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত)
সাত-এ- সমুদ্র
(লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল)
আট-এ- অষ্টবসু
(ভব, ধ্রু্‌ সোম, বিষ্ণ্‌ অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস- এরা দক্ষকন্যা বসুর আট পুত্র)
নয়-এ- নবগ্রহ
(রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু)
দশ-এ- দিক
(পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব ও অধঃ)...........................................................................................................
কী ভীষণ দুর্বোধ্য!
দুর্ভাগ্যজনক ভাবে এই ছড়াটা একজন শিশুর কাছে জীবনমুখী তো নয়ই, বরং পুরোপুরি তার বিপরীত এবং সম্ভবতঃ শিশুর মনে শিক্ষা বা স্কুল সম্পর্কে আতঙ্ক সৃষ্টি করার প্রথম ধাপ।
অথচ এখনকার শিশুরা সহজ একটা ছড়া পড়ে -

এক- এ- আকাশে ঐ একটা চাঁদ
দুই- এ- আমাদের দুটো হাত
তিন- এ- তিন চাকা ঐ রিকশা যায়
চার- এ- কুকুর ছোটে চারটে পায়
পাঁচ- এ- এক হাতে পাঁচ আঙুল হয়
ছয়- এ- আরশোলা যায় ছটা পায়
সাত- এ- সপ্তাহে হয় সাতটা বার
আট- এ- আট পায়েতে টেবিল চেয়ার
নয়- এ- নয় পা ঐ তিন তেপায়ায়
দশ- এ- দশ আঙুল ঐ দুটি পায়।

:)

আমাদের সেই হারানো দিন গুলো যা কোন দিন ফিরে আসবে না😭😭😭😭
09/12/2018

আমাদের সেই হারানো দিন গুলো যা কোন দিন ফিরে আসবে না😭😭😭😭

Address

Https://maps. App. Goo. Gl/rfRWgnYDDwg4ZmDMA
Dinajpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88053151801

Alerts

Be the first to know and let us send you an email when Khayerbari High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category