দিনাজপুর জিলা স্কুল - SSC Batch 2015

দিনাজপুর জিলা স্কুল - SSC Batch 2015 This Is The Official Page Of Dinajpur Zilla School 2015

Stay Touched For The Updates About DZS 2015 SSC Batch 15

একটা পিকনিক চাই। নিজের স্কুলে হোক বা বাইরে।ব্যাচ ১৫ এর পিকনিক। কি বলেন? বড় ভাইয়েরা 😎আপনাদের মতামত জানতে চাই!!
17/12/2018

একটা পিকনিক চাই। নিজের স্কুলে হোক বা বাইরে।ব্যাচ ১৫ এর পিকনিক। কি বলেন? বড় ভাইয়েরা 😎

আপনাদের মতামত জানতে চাই!!

16/06/2016

ব্যাচ ২০১৫ এর পক্ষ থেকে তেমন কোন আয়োজন চোখে পড়ার মতো হয়নি। আর তাছাড়া গত বছর অনেক ব্যস্ততার মাঝে তেমন কিছু করে ওঠার মতো সময়ও আমরা কেউ পাই নি।

তবে এইবার আর না। সেই ফেয়ার ওয়েলের পর বন্ধুদের সাথে বড় পরিসরে আর দেখা হয় না। যেমনটা আমাদের হতো ঠিক স্কুল ছুটির পর। মনে আছে??

চল সবাই। এইবার একসাথে হই। একটা দিনের কিছুটা সময়ের জন্য আবার সেই দিন গুলো নিয়ে গল্প করি।একে অপরের খবর নেই। নিশ্চয়ই সবাই সেই দিনের বন্ধুগুলোকে এখনও মিস করে।

আমরা সবাই নানান কলেজে পড়ার কারনে কেউ কারও খোজ খবর নিতে পারি না। ইহা নিষ্ঠুর বাস্তবতা।

কিন্তু রমজানে সকলের কলেজ ছুটি হওয়াতে এইবার সুযোগটা মিলছে, ব্যাচের সব থেকে বড় পূনর্মিলনীর।

বন্ধুরা একসাথে হব।।কথা বলব।।আড্ডা দিবো।।একে অপরের খোজ নিব। আর সাথে ইফতার টা করব।।

হবে না? :/
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
স্থান : ইয়াম্মি চাইনিজ রেস্টুরেন্ট।

সময়: ইফতারের সময়

টোকেন ফি : ২০০ টাকা

বিকাশে পাঠালেঃ- ২০৫টাকা (বিকাশ খরচসহ)
01755429755 : মাহাদী মুন্না
01710606614 : প্রিতম

টাকা দেয়ার আগে যেন ফোন দেয়া হয়।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
আর বাকি ডিটেইলস পরবর্তী তে জানানো হবে।

**কারো কোন প্রকার সমস্যা কিংবা জিজ্ঞাসা থাকলে অবশ্যই ইভেন্ট পেইজে জানানোর অনুরোধ রইলো।প্রয়োজনবোধে ইভেন্ট এর তারিখ পেছানো, টোকেন ফি ঠিক করানো,স্থান পরিবর্তন করা হবে। :)

******বিঃদ্রঃ আশা করি যারা going দিবে, তারা অবশ্যই আসবে।******

♦♦♦♦এটা বিশেষ ভাবে বলা হলো!! going দিলে "আসতে হবে"। ♦♦♦♦

আয়োজন হবেই। যতজনেই হোক।!

ইনশাআল্লাহ দেখা হচ্ছে।

Event Link : https://web.facebook.com/events/1784552495164705/?notif_t=plan_edited¬if_id=1466008769604495

08/11/2015

আস্তে আস্তে আমাদের এই পেজটি হারিয়ে যাচ্ছে তোমরা তা কি বুঝতে পারতেছ ।

07/09/2015

"মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?"
পুরো ছাত্রজীবনেই আমরা ফার্স্ট-সেকেন্ড বয়দের দেখে এসেছি
হিংসার চোখে। অবশ্যই এ ইর্ষা ছিল ইতিবাচক। "ছেলেটা এত
ভাল কি করে পারে?"- সবার মনে একই প্রশ্ন। দিনাজপুর জিলা
স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সাকিল(শাখাঃক; রোলঃ০২) তেমন ই
একজন। স্কুলের পরিক্ষাগুলোয় যে ছেলেটি ক্রমাগত ব্যর্থতাকে
দেখিয়ে এসেছে বৃদ্ধাঙ্গুলি, জীবনের পরীক্ষায় আজ সে প্রায়
অকৃতকার্য। কারণ ছোট্ট সাকিলের দেহে এই অল্প বয়সেই
জায়গা করে নিয়েছে ক্যান্সারের মত একটি ভয়াবহ ব্যাধি।
পায়ুপথে টিউমার হয়ে তার পায়ুপথ বন্ধ হয়ে গিয়েছিল।
২১/৮/২০১৫ ইং তারিখ তার পায়খানা করানোর জন্য অপারেশন
করে পেট কেটে ফুটো করে পাইপের সাহায্যে পায়খানার ব্যাগ
ঝুলিয়ে দিয়ে তার পায়খানার ব্যবস্থা করা হয়েছে। সাকিলের বাবা
রশিদুল ইসলাম একজন চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারী। তাই
স্বাভাবিকভাবেই উনার পক্ষে ক্যান্সারের মত ব্যায়বহুল
একটিচিকিৎসার সম্পূর্ণ খরচ নির্বাহকরা সম্ভব নয়। উনার
নিজস্ব সম্বল বলতে যা ছিল সেটা ইতিমধ্যেই শেষ। তাই
সাকিলের পরবর্তী চিকিৎসার জন্য উনি এখন পুরোপুরি সকলের
সাহায্যের উপর নির্ভরশীল। সাকিলের উন্নত চিকিৎসার জন্য
তার পরিবার তাকে ভারতের “টাটা ম্যামরিয়াল হাসপাতালে” নিয়ে
যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইতিমধ্যেই পাসপোর্ট এর কাজ চলছে। এই চিকিৎসার জন্য
প্রায় ৩৫ লক্ষ টাকা প্রয়োজন। তাই এ পর্যায়ে আপনাদের
সকলের সাহায্য প্রয়োজন।
আপনাদের সবাই একটু সাহায্যের হাত বাড়ালেই হয়তো সাকিল
পুরোপুরি সুস্থ হয়ে আবারো তার স্বপ্নযাত্রা শুরু করবে। তার
পিতা হয়ত আবারো গর্বভরে উচ্চারণ করতে পারবে ছেলের
কৃতিত্ব। মায়ের বুকে শুন্যতার হাহাকার দূর করতে পারে
আপনাদের একটু সহায়তাই। এটা করুণা নয়। এটা আমাদের
দায়িত্ব। কেননা যদি শুধুমাত্র আর্থিক অসঙ্গতির কারণে তা না
হয় তবে এর
দায়ভার আমরা কেউ এড়াতে পারব না, কখনোই না। এখন
সিদ্ধান্ত
আপনাদের। নিত্যদিনের বিলাস নাহয় কিছুদিনের জন্য বন্ধই
রাখলাম, একটি মেধাবী হাসির কথা চিন্তা করে কি এতটুকু ত্যাগ
আমরা করতে পারি না?
আপনাদের সুবিধার জন্য সাকিলের বিস্তারিত তথ্য
নিচে দেওয়া হল-
নাম- ইফতেখার রসুল সাকিল।
বাবা-রশিদুল ইসলাম। ।
৭ম শ্রেণী, প্রভাতী শাখা, রোল ২,
দিনাজপুর জিলা স্কুল।
বাসাঃ ডাবগাছ মসজিদ এর উওর পাশে, সদর, দিনাজপুর।
গ্রামের বাড়িঃ কালিকাপুর, কিশোরগঞ্জ, নীলফামারী।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোঃ রশিদুল ইসলাম।
সঞ্চয় হিসাব নং : ৩৪১৪৬৫০৩ (সোনালী ব্যাংক) করপোরেট
শাখা, দিনাজপুর।বিকাশ -০১৯৩৫২৩৪৩৩০ (সাকিলের বাবা)
বিদ্রঃ আগামী বুধ এবং বৃহস্পতিবার আমি, Pritom এবং Jackie
সরকারি কলেজে সাহায্য সংগ্রহ করব। সবাইকে যথাসাধ্য চেস্টার
অনুরোধ করা হল।

05/09/2015

দিনাজপুর জিলা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সাকিল। স্কুলের
পরীক্ষায় ক্লাস সিক্স পর্যন্ত প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি ও।
কিন্তু এই ছেলেই জীবনের পরীক্ষায় এ দফায় হেরে যাওয়ার ভয়ে
আছে! কারণ ছোট্ট সাকিলের দেহে এই অল্প বয়সেই জায়গা করে
নিয়েছে ক্যান্সারের মত একটি ভয়াবহ ব্যাধি। সাকিলের বাবা
রশিদুল ইসলাম একজন চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারী। তাই
স্বাভাবিকভাবেই উনার পক্ষে ক্যান্সারের মত ব্যায়বহুল
একটিচিকিৎসার সম্পূর্ণ খরচ নির্বাহকরা সম্ভব নয়। তার উপরে
এরই মাঝে সঠিক সময়ে রোগ নির্ধারণ করতে না পারায় দু বার
সাকিলকে অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। যার ফলে উনার
নিজস্ব সম্বল বলতে যা ছিল সেটা ইতিমধ্যেই শেষ। তাই
সাকিলের পরবর্তী চিকিৎসার জন্য উনি এখন পুরোপুরি সকলের
সাহায্যের উপর নির্ভরশীল।সাকিলের অসুস্থতার খবর জানতে
পেরে আমি ও আমার বন্ধুরা সাকিলের বাবার সাথে দেখা করি।
সাকিলের কথা জিজ্ঞেস করতেই উনি নিজেকে আর নিয়ন্ত্রণ
করতে পারেননি। আমাদের সবার সামনেই কাঁদতে থাকেন। নিজের
আদরের ছেলেটিকে হারানোর ভয়ে উনার এখন দিশেহারা অবস্থা।
সাকিলের উন্নত চিকিৎসার জন্য উনি ওকে ভারতের “টাটা
ম্যামরিয়াল হাসপাতালে” নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইতিমধ্যেই পাসপোর্ট এর কাজ চলছে। এই চিকিৎসার জন্য
প্রায় ৩৫০০০০০ (পয়ত্রিশ লক্ষ) টাকা প্রয়োজন।
সাকিলের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অনেকেই এরই মাঝে সাহায্যের
জন্য হাত বাড়িয়েছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় একেবারেই
অপ্রতুল। তাই এ পর্যায়ে আপনাদের সকলের সাহায্য প্রয়োজন।
আপনাদের সবাইএকটু সাহায্যের হাত বাড়ালেই হয়তো সাকিল
পুরোপুরি সুস্থ হয়ে আবারো তার স্বপ্নযাত্রা শুরু করবে। আর
যদি শুধুমাত্র আর্থিক অসঙ্গতির কারণে তা না হয় তবে এর
দায়ভার আমরা কেউ এড়াতে পারবোনা কখনো। এখন সিদ্ধান্ত
আপনাদের।আপনাদের সুবিধার জন্য সাকিলের বিস্তারিত তথ্য
নিচে দেওয়া হল- নাম- ইফতেখার রসুল সাকিল। বাবা-রশিদুল
ইসলাম। । ৭ম শ্রেণী, প্রভাতী শাখা, রোল ২, দিনাজপুর জিলা
স্কুল। বাসাঃ ডাবগাছ মসজিদ এর উওর পাশে, সদর, দিনাজপুর।
গ্রামের বাড়িঃ নীলফামারী, কালিকাপুর, কিশোরগঞ্জ,
নীলফামার। সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোঃ রশিদুল ইসলাম।
সঞ্চয় হিসাব নং : ৩৪১৪৬৫০৩ (সোনালী ব্যাংক) করপোরেট
শাখা, দিনাজপুর।বিকাশ -০১৯৩৫২৩৪৩৩০ (সাকিলের বাবা)

05/09/2015

সকলের আবশ্যই দায়িত্ব রয়েছে, তবে আমি শুধু তাদের
আন্তরিক ভাবে সবিনয় এ বলতে চাই আমার যারা
প্রাক্তন ছাত্র, আমরা যারা বতর্মান ছাত্র দিনাজপুর
জিলা স্কুলের দয়াকরে এগিয়ে আসুন৷পাশাপাশি অন্য সকল
বন্ধুদের সাহায্য কামনা করছি৷ছোট ভাইটি কেন্সারে
আক্রান্ত৷আপনাদের সকলের সাহায্য কামনা করছি৷
সাহায্যের জন্য-মোঃ রশিদুল ইসলাম (সাকিলের
বাবা)সঞ্চয়ী হিসাব নং - ৩৪১৪৬৫৫০৩সোনালী ব্যাংক,
কর্পোরেট শাখা, দিনাজপুর ।
bkash num: 01762967967;01798598553

28/08/2015

জাতীয় স্কুল ১৪ তম বিতর্ক প্রতিযোগিতায় দিনাজপুর জিলা
স্কুল বিজয়ী হয়েছে।।
ধন্যবাদ জিলা স্কুল বিতর্ক দলকে।।
আবারো প্রমাণিত হলো জিলা স্কুল কি না পারে???

25/08/2015

আমরা খুব তাড়াতাড়ি #মো: #জ্যাকি_ইসলাম এর বর্তমান জীবন কাহিনি আপনাদের কাছে নিয়ে আসার চেস্টা করতেছি। আপনারা সাথে থাকলে পোস্টটি সুন্দর করে সাজিয়ে তুলতে পারব ।

**আপনাদের কিছু সোর্ট বক্তব আমাদের কমেন্ট বক্সে অবশ্যই দিবেন**

(যাতে পোস্টটি লিখতে কিছুটা সুবিধা হয়)

[ধন্যবাদ]

20/08/2015

নির্জন নিবাস
লেখা : মোঃ শাহীন আকতার

আমাক অবাক হয়ে তাঁকিয়ে দেখি আলতা পরা নগ্ন পাঁয়
ভেজা ভেজা মেঠো পথ টি ধরে এক নিরুপায় নারী হেঁটে যায়
অবাধ্য বৃষ্টির টুপটাপ শব্দ,আর মাতাল হাওয়ায় দোলে শাড়ীর
আচঁল
টোল পড়া গালে এঁকেছে রেখা,বির্সজন দিয়েছে চোখের কাঁজল
বহে সমীরণ,,,,,,,,,,,,,,
নব আষাঢ়স্য ঝুম ঝুম দুপুর বেলায়,
কাহার তরে বেঁধেছো পায়ে মন রংগিন করা ওই নুপুর
শুধায় মোর মন আজ তোমায় দেখে,,,,,,,,,,,
দিব তোমায় বন কাঠাল,সাথে দিব কদম ফুল তোমার খোপার তরে
তোমার ভেজা ঠোঁটের হাঁসিতে যেন বৃষ্টি ঝরে ,,,,,,,,,,,,,,,,,,,,,
একি পদ্মপাতার জল নাকি শ্রাবণ ঢল ,মন যায় হারিয়ে সবুজ
সুতোর টানে
বহুদিন পর তোমায় দেখে আমার হৃদয় আজ হল নকশীকাঁথা
ভুলে গেলাম তোমার দেয়া যত দু:খ ব্যাথা,,,,,,,,,,,,,,,,,,,,,,,
প্রকৃতি তোমার প্রতীক্ষায়, বাতাসে মহুয়া ফুলের নেশাতুর আভাস
নীরবতা ভেঙ্গে পূর্ণতা পাক আমার নির্জন নিবাস

Address

Dinajpur
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when দিনাজপুর জিলা স্কুল - SSC Batch 2015 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share