15/03/2026
একদিন মীর্জা গালিব মসজিদে বসে মদ্যপান করছিলেন।
মুসল্লিরা বাধা দিয়ে বলল—
“এটা আল্লাহর ঘর, এখানে মদ খাওয়া যায় না।”
গালিব হাসলেন, আরেক চুমুক নিয়ে বললেন—
“শরাব পিনে দে
মসজিদ মে ব্যায়ঠ কার,
ইয়া ও জাগা বাতা
যাঁহা খুদা নেহি।”
অর্থঃ
আমাকে মসজিদেই মদ খেতে দাও,
অথবা এমন একটা জায়গা দেখাও—
যেখানে খোদা নেই।
সবাই চুপ।
বহু বছর পরে আল্লামা ইকবাল জবাব দিলেন—
“ইয়া গালিব, মসজিদ খুদা কা ঘর হ্যায়
পিনে কি জাগা নেহি,
কাফির কে দিল মে যা
ওঁয়াহা খুদা নেহি।”
তারপর কবি আহমদ ফারাজ লিখলেন—
“কাফির কে দিল সে
আয়া হু দেখ কার,
খুদা মওজুদ হ্যায় ওঁয়াহা
উসসে পাতা নেহি।”
শেষে কবি ওয়াসি বললেন—
“খুদা তো মওজুদ
দুনিয়া মে হার জাগা,
তু জান্নাত মে যা
ওঁয়াহা পিনে সে মানা নেহি।”
আর সাকি লিখলেন—
“পীতা হুঁ সাকি
গাম-এ-দুনিয়া ভুলানে কে লিয়ে,
জান্নাত মে কৌন সা গাম হ্যায়
ইস লিয়ে ওঁয়াহা মাজা নেহি।”
📌 দুনিয়ার সবচেয়ে কনফিউজড মানুষ কারা জানেন?
শিক্ষিত মানুষ।
কারণ তারা সবকিছু নিয়ে প্রশ্ন করে।
আর কমজানা মানুষ?
তাদের মনে সন্দেহ কম, তাই তারা বেশি নিশ্চিন্ত।
#ভাবনার_খোরাক