31/05/2022
২০২৩ খ্রিষ্টাব্দ থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ২০২৩ খ্রিষ্টাব্দে থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকবে। শিক্ষার্থীদের জন্য আনন্দঘন শিক্ষা নিশ্চিত করতে এ শিক্ষাক্রম তৈরি করা হয়েছে।
৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির জন্যঃ
==================
১) বাংলা,
২) ইংরেজি,
৩) গণিত,
৪) সামাজিক বিজ্ঞান ও
৫) সাধারণ বিজ্ঞান
উপরোক্ত বিষয়ের ৬০ শতাংশ শিখনকালীন মূল্যায়ন ( শ্রেনী কক্ষে) ও পরীক্ষার মূল্যায়ন / সামষ্টিক মূল্যায়ন ( অনুষ্ঠিত পরীক্ষার মাধ্যমে ) হবে ৪০ শতাংশ।
আর বাকি বিষয়গুলো যেমনঃ
৬) জীবন জীবিকা,
৭) ডিজিটাল প্রযুক্তি
৮) শারীরিক মানসিক স্বাস্থ্যসুরক্ষা,
৯) ধর্ম শিক্ষা
বিষয়গুলোতে শিখনকালীন মূল্যায়ন ( শ্রেনী কক্ষে পাঠদানের মাধ্যমে ) শতকরা ১০০ ভাগ।
৯ম ও ১০ম শ্রেণীর জন্যঃ
=================
১) বাংলা,
২) ইংরেজি,
৩) গণিত,
৪ ) বিজ্ঞান
৫) সামাজিক বিজ্ঞান
উপরোক্ত বিষয়গুলোতে শিখনকালীন মূল্যায়ন (শ্রেনী কক্ষে) ৫০ ভাগ ও পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন / সামষ্টিক মূল্যায়ন ( অনুষ্ঠিত পরীক্ষার মাধ্যমে ) মূল্যায়ন ৫০ ভাগ।
আর বাকি বিষয়গুলো যেমনঃ
=====================
৬) জীবন জীবিকা,
৭) ডিজিটাল প্রযুক্তি
৮) শারীরিক মানসিক স্বাস্থ্যসুরক্ষা,
৯) ধর্ম শিক্ষা
শতকরা ১০০ ভাগ শিখনকালীন মূল্যায়ন অর্থাৎ ক্লাশে মূল্যায়ন হবে।
**************************
উচ্চমাধ্যমিকে একাদশ ও দ্বাদশের জন্যঃ
=======================
একাদশ ও দ্বাদশে বিষয়গুলোতে শিখনকালীন মূল্যায়ন ৩০ ভাগ ও সামষ্টিক মূল্যায়ন ( পরীক্ষার মাধ্যমে) শতকরা ৭০ ভাগ। আর ঐচ্ছিক বিষয়গুলো বা প্রায়োগিক বিষয়গুলোতে শতভাগ শিখনকালীন মূল্যায়ন করা হবে। এছাড়া শিক্ষার্থীদের নৈর্বাচনিক, বিশেষায়িত কাঠামো, প্রকল্পভিত্তিক মূল্যায়ন হবে।
( ত্রুটিপূর্ণ তথ্য থাকলে মার্জনীয় )
(সংগৃহীত)