Motijapur HIGH School

Motijapur HIGH School our school,our proude.

27/08/2024

প্রতিনিয়ত হারাচ্ছি মেধাবীদের। সম্পা (ব্যাচ ১৯) জানুয়ারিতে, রত্না (ব্যাচ ১৯) আগস্টে, এবং আজ শান্ত (ব্যাচ ২৩)। সৃষ্টিকর্তা তাদের সকলকে শান্তিতে রাখুক।

25/08/2024

আপনার কাজ হবে ন্যায়ের পক্ষে থাকা। ব্যাস এতটুকুই!

05/02/2024

আগামীকাল সকাল ৯ টায় রত্নার প্রথম থ্যারাপি দেবে ইনশাআল্লাহ্‌। সবার কাছে দোয়া প্রার্থী।
সৃষ্টিকর্তা তাঁকে সুস্থতা দান করুক।

বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, '৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪' এ মতিজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থ...
29/01/2024

বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, '৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪' এ মতিজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের 'পরিবেশের ভারসাম্য রক্ষার্থে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার' প্রকল্প।

"রত্নার হাসি বাঁচাতে এগিয়ে আসুন"মতিজাপুর উচ্চ বিদ্যালয়ের ১৯ ব্যাচ ও আনয়ারা নার্সিং ইন্সটিটিউটের Diploma in nursing scien...
17/01/2024

"রত্নার হাসি বাঁচাতে এগিয়ে আসুন"

মতিজাপুর উচ্চ বিদ্যালয়ের ১৯ ব্যাচ ও আনয়ারা নার্সিং ইন্সটিটিউটের Diploma in nursing science and midwifery তে অধ্যয়নরত ২য় বর্ষের মেধাবি শিক্ষার্থী রত্না সরকার Adenocarcinoma বা এক ধরণের স্টোমাক ক্যান্সারে আক্রান্ত । ক্যান্সারের প্রথম স্তরে থাকায়, সু-চিকিৎসায় সে দ্রুত সুস্থ হবে বলে আশ্বস্ত করেছেন ডাক্তার। বর্তমানে সে রংপুর মেডিকেলে চিকিৎসারত আছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে পাঠাতে কয়েক লক্ষ টাকার প্রয়োজন। ব্যয়বহুল এ খরচে আপনার ছোট অংশগ্রহণে হয়তো বেঁচে যাবে রত্না। আপনার সহযোগিতায় ঝরে যাবেনা আর একটি ফুল। খালি হবেনা রত্নার মায়ের কোল। তাই রত্নার হাসি বাঁচাতে এগিয়ে আসুন।

সহযোগিতা পাঠাতেঃ
বিকাশঃ 01794952507 (সাজেদুর), 01307-347636 (নবদ্বীপ)
নগদঃ 01794952507 (সাজেদুর) , 01307-347636 (নবদ্বীপ)
রকেটঃ 01794952507-6 (সাজেদুর)

অ্যাডমিন প্রয়োজনআসসালামু আলাইকুম! আমি সাজেদুর রহমান, মাধ্যমিক ১৯ ব্যাচ। ২০১৬ সালে ফেসবুকে প্রোফাইল ঠিকঠাক করার তাগিদে এই...
03/01/2024

অ্যাডমিন প্রয়োজন

আসসালামু আলাইকুম!

আমি সাজেদুর রহমান, মাধ্যমিক ১৯ ব্যাচ। ২০১৬ সালে ফেসবুকে প্রোফাইল ঠিকঠাক করার তাগিদে এই পেজটি খোলা। এর পরে এক এক করে ফলোয়ার আজ ৮ হাজারের উপরে। আমার সহ হাজারো শিক্ষার্থীর হাজারো একাউন্টে বিদ্যালয়ের স্থানে এই পেজের নাম দেয়া। ১৯ পর্যন্ত আমি পেজের সর্বোচ্চ দেখাশোনা করতাম। প্রতিনিয়ত পোস্ট করা থেকে নোটিশ সব দিতাম। কিন্তু বিদ্যালয় ত্যাগের পরে তা আর সম্ভব হয়ে ওঠেনি। তবুও এভাবেই চলছে মাঝে মধ্যে পোস্ট করার মাধ্যমে।
আমার ব্যক্তিগত কিছু কারণে আমাকে ফেসবুক ডিএক্টিভেট করে রাখতে হচ্ছে। যার কারণে কোনো এক্টিভ এডমিন থাকবে না। আর এডমিন ব্যাতিত পেজ চলবে না। তাই আমি ডিএক্টিভেট করার সাথে সাথে হাজার হাজার একাউন্ট থেকে এই পেজের ঠিকানা মুছে যাবে যা আমি কখনই চাই না।

তাই সব দিক বিবেচনায় আমি সিদ্ধান্ত নিয়েছি পেজে কয়েকজন এডমিন যুক্ত করব। আপনাদের মধ্যে যারা আগ্রহী (স্বেচ্ছায়) তারা আমার ফেসবুক প্রোফাইলে যোগাযোগ করতে পারেন। আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তবে আপনি ডিজিটাল কিছু স্কিল শিখে নিতে পারবেন। পেজের মনিটাইজেশন চালু হলে সেখান থেকে কিছু মুনাফার অংশ আপনার হতে পারে।

আপনি একজন শিক্ষক হলে এটা আপনার অনেকাংশে দায়িত্বের মধ্যে পরে বিদ্যালয়ের সুনাম চারিদিকে ছড়িয়ে দেয়া।
সর্বোপরি ভালো থাকবেন।
Facebook id: www.facebook.com/sajedur507

বহুদিন এভাবে নতুন বই নেয়া হয় না। বই উৎসব ২০২৪ -এডমিন
01/01/2024

বহুদিন এভাবে নতুন বই নেয়া হয় না।

বই উৎসব ২০২৪
-এডমিন

শিক্ষাপ্রতিষ্ঠান যা আলো ছড়ায়। ছবি: আরিফ জাহান
27/12/2023

শিক্ষাপ্রতিষ্ঠান যা আলো ছড়ায়।

ছবি: আরিফ জাহান

09/11/2023

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ক শিক্ষক তানবিরুল ইসলাম সায়েদ স্যার এর মা অত্র রাতে বার্ধক্যজনিত কারণে ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।

12/10/2023

3 tips on how to study effectively by TED ED

05/10/2023

শিক্ষক দিবসে আপনার পছন্দের শিক্ষককে নিয়ে কিছু বলুন ।

Address

Setabgonj
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Motijapur HIGH School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category