20/08/2026
মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দেশের গণতান্ত্রিক রাজনীতি ও জনকল্যাণে আপনার দীর্ঘদিনের রাজনৈতিক অবদান, সংগ্রাম, অভিজ্ঞতা ও নেতৃত্ব জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক জীবনে অর্জিত আপনার প্রজ্ঞা ও অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করি।
মহান আল্লাহ আপনাকে সুস্থতা, দীর্ঘায়ু ও সাফল্য দান করুন এবং আপনার হাত ধরে বাংলাদেশ আরও সমৃদ্ধ ও এগিয়ে যাক—এই কামনা করি।