19/05/2026
স্যার, আপনার শূন্যতা কখনো পূরণ হবে না ❤️
নূরজাহানপুর অবঃ সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব কমল কুমার কণ্ঠ মহোদয়ের আনুষ্ঠানিক শেষ কর্মদিবস আগামী ২০/০৫/২০২৬ তারিখে।
কত-শত স্মৃতি স্যার আপনার সঙ্গে। যতোটুকু মানুষ হতে পেরেছি, সব টুকুই অবদান আপনাদের, আর আপনার প্রতিষ্ঠানের। শেষ দিন টায় স্কুলে আপনার সঙ্গে দেখা করতে পারলে ভাল লাগতো কিন্তু অনেক দূরে আর তাঁর সঙ্গে ব্যস্ততা। সেজন্য দেখা হচ্ছে না স্যার। আল্লাহ আপনাকে অবসর জীবনে ভালো রাখুক।
আপনার মতো মানুষ স্কুল ছেড়ে কিভাবে ভালো থাকবেন জানিনা। একটা জীবনের পুরোটা সময় শেষ করে গেলেন ছাত্র- ছাত্রীর জন্য।
সকাল ৭ টা টু বিকাল ৬ টা স্কুলে। সারাজীবন আপনার শিক্ষার্থীরা আপনাকে মনে রাখবেন স্যার। ❤️
লিখেছেন,
মোঃ সাজ্জাদ হোসেন বাপ্পী
প্রাক্তন শিক্ষার্থী,
নূরজাহানপুর অবঃ সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়।