15/07/2016
ফ্রিল্যান্সিং
কাজের ডেডলাইন একজন ফ্রিল্যান্সারের জীবনে প্রয়োজনীয় একটি বিষয়। অধিকাংশ ক্লায়েন্টই আপনাকে একটি সময়সীমা নির্ধারণ করে দেবেন। যদি না দেন, তাহলে আপনার নিজেকেই একটি সময়সীমা নির্ধারণ করে কাজ শুরু করতে হবে।
একজন ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে হলে আপনাকে এই ডেডলাইনের মধ্যেই কাজ শেষ করতে হবে। আর যদি কোনো কারণে এই ডেডলাইন পার হয়ে যায়, তাহলে এটি আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে।
আপনি যদি মনে করেন যে শুধু আপনি একাই এই ডেডলাইন সমস্যায় ভুগছেন, এটা ঠিক নয়। আপনার মতো অনেকেই এই একই সমস্যায় রয়েছেন। আপনি যদি কোনো কারণে কিছুদিনের জন্য অসুস্থ হয়ে পড়েন, তার পরও কিন্তু সেই অবস্থাতেও আপনাকে কাজের ডেডলাইন মনে রাখতে হবে।
আর যখন আপনি সুস্থ হয়ে উঠবেন, তখন আপনাকে চেষ্টা করতে হবে যেন ডেডলাইনের মধ্যে কাজ শেষ করতে পারেন। তবে ওই মুহূর্তে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় বুঝতে হবে যে কীভাবে এই ডেডলাইন সমস্যা নিয়ন্ত্রণ করতে হয়।
আপনার ডেডলাইন ঠিক রেখে প্রোজেক্ট সফলভাবে সম্পন্ন করার নিয়মঃ
১. সব বিষয় প্রথমেই একটি কাগজে লিপিবদ্ধ করুন, যা আপনাকে করতে হবে
যদি আপনি খুব কাজের চাপের মধ্যে থাকেন, তাহলে প্রথমেই সব কাজের একটি তালিকা তৈরি করুন। এমন একটি অভ্যাস গড়ে তুলুন যে আজই করতে হবে এমন কাজগুলো আপনি প্রতিদিন নিয়মিতভাবে শেষ করবেন।
এর জন্য আপনি চাইলে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন/সফটওয়্যার ব্যবহার করতে পারেন, যা আপনার পিসি, ল্যাপটপ বা স্মার্টফোনে থাকবে। কিন্তু আমি দেখেছি যে এগুলোর চেয়ে সবচেয়ে কার্যকরী হচ্ছে একটি নোট প্যাড/বেসিক টেক্সট এডিটর।
আমি যদি এসব অ্যাপ্লিকেশন/সফটওয়্যার ব্যবহার করি, তাহলে আমাকে এগুলো খুলতে আর বন্ধ করতে অনেক সময় ব্যয় করতে হয়; কিন্তু আমি চাইলে ওই সময়টি কাজে লাগাতে পারি। অবশ্যই আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার জন্য কোনটি সহজ হয়।
২. আপনার কাজের একটি আনুমানিক সময় নির্ধারণ করুন
আপনি যখন একই কাজ বারবার করছেন, তখন আপনার একটি ধারণা চলে আসবে যে কাজটি করতে কেমন সময়ের প্রয়োজন হবে। আপনি আপনার নোটপ্যাডে বা অন্যান্য অ্যাপ্লিকেশনে এই আনুমানিক সময়টি লিপিবদ্ধ করুন। তাহলে আপনি আরো সঠিকভাবে গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারবেন।
৩. আপনার কাজের গুরুত্বের ক্রম অনুসারে তালিকাটি তৈরি করুন
এখন আপনার কাছে একটি তালিকা রয়েছে, যেগুলো সঠিকভাবে করতে পারলেই আপনি আপনার ডেডলাইনের আগেই কাজ শেষ করতে পারবেন। তাই এখন আপনার কাজ হচ্ছে কাজের গুরুত্ব অনুযায়ী এগুলোকে সারিবদ্ধভাবে সাজানো। এখানে অনেকে আক্ষরিক ক্রম অনুসারে সাজাতে পচ্ছন্দ করেন, আবার অনেকে অন্য ভাবে। আপনাকে দেখতে হবে, কীভাবে সাজালে আপনার জন্য সেটি উপকারী হয়।
৪. আপনার কাজের প্রতিনিধি নির্ধারণ করুন
যেহেতু এখন আপনার কাছে কাজের ডেডলাইনসহ একটি তালিকা রয়েছে এবং এটির গুরুত্বের ক্রম অনুসারে সাজানোও রয়েছে, তাই এখন আপনি আপনার মতো অভিজ্ঞ বা দক্ষতাসম্পন্ন একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার