Saint Philip's High School & College - Unofficial

Saint Philip's High School & College - Unofficial সেন্ট ফিলিপস্ হাই স্কুল এণ্ড কলেজ
(1)

এই অঞ্চলের আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার আলো জ্বালানো এবং আধ্যাত্মিক ও নৈতিক চরিত্র গঠনের লক্ষ্যে বিদ্যলয়টি স্থাপিত হয়। ১৯৪৮ খ্রীষ্টাব্দে “মাইনর ইংলিশ” স্কুলকে হাই স্কুলে উন্নীত করা হয়। প্রথমে সপ্তম শ্রেণী, তারপর পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণী খোলা হয়। “মাইনর ইংলিশ” স্কুলটি কিছুকাল “সেন্ট জেভিয়ার স্কুল” নামেও পরিচিত ছিল। পূর্ণ হাই স্কুলে উন্নীত হওয়ার পর স্কুলটির নামকরণ করা হয় সেন্ট ফিলিপস্ হাই স্কুল। বর্তমানে ২০১০ খ্রিস্টাব্দে একাদশ ও দ্বাদশ শ্রেণী খোলার অনুমতি পাওয়ায় এর নামকরণ হয়েছে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এণ্ড কলেজ। ১৯৫১ খ্রিস্টাব্দে সেন্ট ফিলিপস্ হাই স্কুল সরকারি অনুমোদন লাভ করে। তৎকালে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন যথাক্রমে মি. রবি নন্দী এবং নিরঞ্জন কৃষ্ণ ভট্টাচার্য্য। ১৯৬৬ খ্রিস্টাব্দ থেকে সেন্ট ফিলিপস্ হাই স্কুলে বিজ্ঞান বিভাগ শুরু হয়। ১৯৭৩ খ্রিস্টাব্দে বর্তমানে বিদ্যালয় গৃহের প্রথম তলা, ১৯৭৭-১৯৭৮ খ্রিস্টাব্দে দ্বিতীয় তলা এবং ১৯৯৬ খ্রিস্টাব্দে তৃতীয় তলার কাজ সম্পন্ন করা হয়। ২০০৯ খ্রিস্টাব্দে বিদ্যালয়ের উত্তর দিকে চারতলা এবং ২০১০ খ্রিস্টাব্দে একটি পাঁচতলা বিল্ডিং নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের কলেবর বৃদ্ধি পায়।

পেজ /গ্রুপটি কিছু নিয়মঃ

১. পেজ /গ্রুপটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ, নির্দিষ্ট কোন ধর্মকে আঘাত করে, সেরকম পোষ্ট করা নিষেধ

২. সম্পূর্ণ রাজনীতিমুক্ত। স্থানীয় সংসদ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি সংক্রান্ত কটুমন্তব্য করা নিষেধ। পেজ /গ্রুপে সব ধরনের রাজনৈতিক পোষ্ট নিষিদ্ধ করা হলো।

৩. কাউকে আঘাত দিয়ে কৌতুক পোষ্ট, কমেন্ট কার বা বাজে ভাষা ব্যবহার করা এবং কাউকে আক্রমন করে সম্পূর্ণ নিষিদ্ধ। নারী বা পুরুষ বা উভয়ের সম্মানে আঘাত করে এধরনের পোষ্ট বা কমেন্ট কার নিষেধ। প্রতিটি পোষ্ট বা কমেন্টে সদস্যদের রিপোর্ট করার অধিকার আছে।

৪. নিজের স্বার্থে কোন ধরনের পোস্ট বা গ্রুপকে ব্যাবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

৫. রাষ্ট্রদোহী বা দেশের জন্য ক্ষতিকারক কোন কাজ এই গ্রুপ/ পেজ পোস্ট করা নিষিদ্ধ এবং আমরা সবাই দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকব।

৬.অনলাইন ইনকাম, লটারি বা আথিক লেনদেন যে কোন পোষ্ট সরাসরি মুছে দেওয়া হবে। পোষ্ট কারি সদস্যকে গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

৭. সরাসরি পোষ্ট করতে হবে। অন্য পেজ, অন্য গ্রুপ অথবা অন্যের ব্যক্তিগত পোষ্ট সেয়ার করা যাবে না, প্রতিটি পোষ্ট এপ্রুভ বা ডিলিট করার অধিকার গ্রুপের এডমিন এবং মডারেটর কতৃক সংরক্ষিত। এর জন্য তারা কাউকে জবাব দিহি করার প্রয়োজন মনে করেনা।

৮. নিয়ম সমূহ মেনে না চলিল গ্রুপ/ পেজ থেকে আজীবন বহিষ্কার করা হবে।

বন্ধুরা, আমরা ২০০৫ ব্যাচের রেজিস্ট্রেশন করেছি। তোমাদের কি খবর? দেখা হবে সবার সাথে!দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো। রেজিস্ট্র...
17/11/2025

বন্ধুরা, আমরা ২০০৫ ব্যাচের রেজিস্ট্রেশন করেছি। তোমাদের কি খবর? দেখা হবে সবার সাথে!
দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো।
রেজিস্ট্রেশন লিংক: https://spscdnj.edu.bd/events/
এখন পর্যন্ত 17/11/25 ওয়েবসাইট তথ্য মোতাবেক বিভিন্ন ব্যাচের ৫৮১ বন্ধুরা রেজিস্ট্রেশন করেছেন। তোরা যারা এখনও রেজিস্ট্রেশন করিসনি , দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো।
প্রোগ্রামে কি কি থাকবে, সেই তথ্য স্কুলের ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। নিচে পিকচারটি দিলাম।
যাদের রেজিস্ট্রেশন করতে সমস্যা হচ্ছে বা যারা সরাসরি রেজিস্ট্রেশন করতে চান, তারা Islam Sujon (2005 ) সাথে যোগাযোগ করতে পারো: ০১৭৭৬২৬৮৮৬৯।

10/10/2023

25/09/2023
সেন্ট ফিলিপস্ হাই স্কুল এণ্ড কলেজ এর নাম চেঞ্জ হয়ে  Saint Philip's High School & College – Unofficial  জন্যে আমরা খুবই দ...
25/11/2022

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এণ্ড কলেজ এর নাম চেঞ্জ হয়ে Saint Philip's High School & College – Unofficial জন্যে আমরা খুবই দুঃখিত, কিন্তু আমাদের কিছু করার ছিল না, কেননা স্কুল থেকে আমাদেরকে মেসেজ ও জরুরি বিজ্ঞপ্তি নামে একটি ছবি দেওয়া হয়ছিল, আমরা কিছু এক্স স্টুডেন্ট স্কুলকে ভালবেসে এই পেজটি বানিয়েছিলাম কিন্তু বতমানে এই নামে পেজটি রাখা সম্ভব না, এই জন্যে কিছুদিন আগে পেজটি ডিঅ্যাক্টিভ করা হয়ছিল,সেখেত্রে প্রবলেম হয়ছে আমাদের প্রোফাইল থেকে স্কুল নাম ডিলেট হয়ে যাচ্ছে । তাই বতমানে নাম চেঞ্জ করা হয়ছে সেক্ষেত্রে আমাদের প্রোফাইল স্কুল নাম আনঅফিসিয়াল দেখাছে যা আরও বিব্রতকর, এমন অবস্তায় কি করা যায় আপনারা বলুন অথবা স্কুল এর পক্ষে কেউ যদি থাকে তাহলে আমরা উনাদেরকে এই পেজের এডমিন / মডারেটর করে দিতে পারি, আরও কোন ভাল সাজেশন থাকলে দিতে পারেন । ধন্যবাদ

 #তৃতীয়_শ্রেণী
14/11/2022

#তৃতীয়_শ্রেণী

 #নার্সারি_শিশু শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি:
19/10/2022

#নার্সারি_শিশু শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি:

Address

Auliapur-kosba Road
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Saint Philip's High School & College - Unofficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Saint Philip's High School & College - Unofficial:

Shortcuts

Share

Category