17/01/2023
ડꪊꪑꪖⅈꪗꪖ ꪖ𝕜𝕥ꪖ𝕣 ꪑꪮꪀⅈ𝕣ꪖ♥️:
⛔শৈবাল ও ছত্রাক⛔
▶️পর্বঃ০১▶️
✅শৈবালঃ শৈবাল বিষয়ে আলোচনা, পর্যালোচনা পরীক্ষণ, নিরীক্ষণ ও গবেষণা করাকে বলা হয় ফাইকোলজি বা শৈবালবিদ্যা।শৈবালবিদ্যাকে অ্যালগোলজিও বলা হয়।
অত্যন্ত সরল প্রকৃতির সালোকসংশ্লেষণকারী, অভাস্কুলার, সমাঙ্গদেহী উদ্ভিদ যাদের জননাঙ্গ এককোষী এবং নিষেকের পর স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ গঠিত হয় না, তাদেরকে শৈবাল বলে। শৈবাল উদ্ভিদ ক্লোরোপ্লাস্ট থাকে, তাই এরা সবুজ এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে সক্ষম এবং স্বভোজী।সম্পূর্ণ ভাসমান শৈবালকে ফাইটোপ্লাংকটন বলে।জলাশয় এর পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে যে শৈবাল জন্মায় তাদেরকে বেনথিক শৈবাল বলে।পাথরের গায়ে জন্মানো শৈবালকে লিথোফাইট বলে।উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবালকে এন্ডোফাইট বলে।এপিফাইট হিসেবে এরা অন্য শৈবালের গায়েও জন্মায়।
✅জীবজগতে শৈবাল এর অবস্থান✅
১। বেনথাম ও হুকার এর মতে, শৈবাল একটি শ্রেণী যার উপজগৎ ক্রিপ্টোগ্যামিয়া এবং বিভাগ থ্যালোফাইটা এর অন্তর্ভুক্ত।
২।ডক্টর লিন মারগুলিস এর মতে, শৈবাল সুপারকিংডম-ইউক্যারিওটা ও প্রটোক্টিস্টা বা প্রোটিস্টার অন্তর্গত।
✅ শৈবালের বৈশিষ্ট্য✅
১। এরা সুকেন্দ্রিক, এককোষী ও বহুকোষী।শৈবালে কখনো সত্যিকার মূল, কাণ্ড, পাতা সৃষ্টি হয় না অর্থাৎ এরা সমাঙ্গদেহী(থ্যালয়েড)।
২। এদের দেহে ভাস্কুলার টিস্যু নেই।
৩।এদের স্পোরাঞ্জিয়া(রেণুথলি)সর্বদায় এককোষী।
৪। শৈবালের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত।
৫। শৈবালের যৌন জনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস অথবা ঊগ্যামাস।
৬। দু'একটি ব্যাতিক্রম ছাড়া অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য শর্করা; সায়ানোব্যাকটেরিয়াতে গ্লাইকোজেন।
✅শৈবালের দৈহিক গঠন✅
১। আনুবীক্ষনিক (Prochlorococcus) থেকে দীর্ঘদেহি(Macrocystis,প্রায় ৬০ মিটার পর্যন্ত লম্বা)।
২। সচল এককোষী।যেমনঃ Clamydomonus
৩। সচল কলোনিয়্যাল।যেমনঃ Volvox,Pandorina,Rudorina।এরা সিনোবিয়াম।বিশেষভাবে সজ্জিত নির্দিষ্ট সংখ্যক কোষের কলোনি হলো সিনোবিয়াম।
৪। নিশ্চল এককোষী।যেমনঃ Clorococcum,Chlorella।
৫। দেহ পর্ব-মধ্যপর্ব সাদৃশ্য।যেমনঃ Chara
৬। এদের ক্লোরোপ্লাস্ট হতে পারে সর্পিলাকার(Spirogyra),পেয়ালার ন্যায়(clamydomonus),থালার মতো(Caulerpa),জালিকাকার(Oedogonium),গার্ডল আকৃতির(Ulothrix),থালার মতো(Zegnema)।
✅শৈবালের কোষীয় গঠনঃ কোন